এক্সপ্লোর

Ritabhari Chakraborty Exclusive: ছোটদের পোশাক বিতরণ দিয়ে পুজো শুরু, তথাগতর দেওয়া সবুজ শাড়িতে সাজবেন ঋতাভরী

Durga Puja 2022: প্রাচ্য থেকে পাশ্চাত্য, সব সাজেই নজরকাড়া ঋতাভরী। এবার পুজোয় নায়িকার স্টাইল স্টেটমেন্ট কী?

কলকাতা: তাঁর পুজোর ব্যস্ততা শুরু হয়ে যাবে তৃতীয়া থেকেই। কলকাতার বিভিন্ন জায়গায় পুজো উদ্বোধনে তাঁকে দেখতে চান যে মানুষ। তাই নায়িকাকে পুজোর প্রথম দিকটা ছুটে বেড়াতে হবে কলকাতার এ প্রান্ত থেকে ও প্রান্ত। বিজ্ঞাপনী সংস্থার সঙ্গে চুক্তি থেকে শুরু করে পুজোয় পরিবারের সঙ্গে সময় কাটানো.. এসব একা হাতে সামলাতে সত্যিই দশভূজা অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। এবিপি লাইভের (ABP Live) সঙ্গে পুজো পরিকল্পনার কথা ভাগ করে নিলেন অভিনেত্রী। 

কোনও উৎসবই স্কুলের খুদেদের ছাড়া কাটে না ঋতাভরীর। অভিনেত্রী বলছেন, 'চতুর্থীর দিনটা আমার স্কুলের ছোটদের সঙ্গে কাটাব। ওদের জন্য নতুন জামা কিনেছি, সঙ্গে ছোট ছোট সাজগোজের জিনিস। পুজোর আগেই ওগুলো ওদের হাতে তুলে দেব, সঙ্গে খাওয়া দাওয়া তো রয়েছেই। ওদের জামা থেকে সমস্ত জিনিস নিজের হাতে কিনেছি আমি।'

তৃতীয়া থেকে বিভিন্ন জায়গায় পুজো উদ্বোধনে যেতে হবে, কিন্তু তার মধ্যেও সপ্তমীতে পরিবারের সবার সঙ্গে রাতের খাওয়া সারবেন ঋতাভরী। নায়িকা বলছেন, 'আমি পুজোর সময় রান্না করতে ভীষণ ভালোবাসি। তবে এইবছর এত ব্যস্ততা, মনে হয় না সময় পাবো। আর খাওয়া আয়োজনের ব্যাপারে আমি ভীষণ খুঁতখুুঁতে। তাই এইবছর ঠিক করেছি বাইরেই খাওয়া দাওয়া সারব।'

আরও পড়ুন: Dev Exclusive: সাংসদ হল পাচ্ছে না? পাশে না দাঁড়িয়ে সবাই এক সময় হেসেছে : দেব

এইবছর দমদম দক্ষিণপাড়ার পুজোর মুখ ঋতাভরী। অভিনেত্রী জানালেন, এই বছর সেখানে সন্ধিপুজোয় সেখানে উপস্থিত থাকবেন তিনি। ভার্চুয়াল থেকে শুরু করে সেখানে উপস্থিত মানুষ, প্রায় ১০ হাজার মানুষের সঙ্গে সন্ধিপুজো করবেন তিনি। নবমীকে একটি বিপণী সংস্থার পারিবারিক পুজোয় হাজির থাকবেন ঋতাভরী। 

পুজো মানেই কেনাকাটা। ঋতাভরী বলছেন, 'আমি শপিং করতে ভীষণ ভালোবাসি। কোনও পোশাক ভালো লাগলে একই ডিজাইনের পোশাক বিভিন্ন রঙের কিনে ফেলি। এখনও পুজোয় সবাইকে উপহার দেওয়া শেষ করতে পারিনি। আমি বেশিরভাগ শপিং অনলাইনে সারলেও মা, দিদা, পাপা সবার পোশাক কিনতে হবে অফলাইনেই। দোকান থেকে পোশাক কেনা না হলে ওঁদের ঠিক মন ভরে না।'

প্রাচ্য থেকে পাশ্চাত্য, সব সাজেই নজরকাড়া ঋতাভরী। এবার পুজোয় নায়িকার স্টাইল স্টেটমেন্ট কী? ঋতাভরী বললেন, 'আমি ভীষণ শাড়ি পরতে ভালোবাসি। তবে পুজোর সময় দূরে কোথাও যেতে হলে আনারকলি সালোয়ার কামিজ আমার প্রথম পছন্দ। হাঁটাচলা বেশি হয় বলে পুজোর সময় হিল পরি না কখনও। ফ্ল্যাট জুতোই আমার প্রথম পছন্দ। আর সমস্ত পোশাক অবশ্যই সুতির হতে হবে। পুজোর সমস্ত সাজেই জরুরি হল আরাম। গরম আর ঘোরাঘুরিকে মাথায় রেখে সবসময় আরামদায়ক পোশাক বাছি আমি।'

পুজোয় যতই কেনাকাটা হোক, বিশেষ মানুষের থেকে উপহার সবসময়েই বিশেষ। এইবছর পুজোয় তথাগতর (চট্টোপাধ্যায়) থেকে কী উপহার পেলেন ঋতাভরী? লাজুক হেসে নায়িকার উত্তর, 'একটা সবুজ রঙের ডিজাইনার শাড়ি দিয়েছে তথাগত। তবে পুজোয় কবে সেটা পরব এখনও ঠিক করিনি।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget