এক্সপ্লোর

Ritabhari Chakraborty Exclusive: বিদেশে গিয়ে প্রবল জ্বর, কড়া ওষুধ খেয়েও সমুদ্রের মধ্যে শ্যুটিং চালিয়ে যান ঋতাভরী

Tollywood News: ছবি সুন্দর হলেও ঠাণ্ডায় শ্যুটিংয়ের খেসারত দিতে হয়েছিল ঋতাভরীকে। ঠাণ্ডা লেগে জ্বর এসে যায় নায়িকার, সঙ্গে অন্যান্য শারীরিক সমস্যাও।

কলকাতা: এই অভিনেত্রীর পায়ের তলায় সর্ষে। একটু ফুরসত পেলেই তিনি বেরিয়ে পড়েন ছুটি কাটাতে। তবে কাজের গন্তব্যই যদি হয় ছুটি কাটানোর জায়গা? বিষয়টা শ্রুতিমধুর হলেও, সহজ যে নয়, তা টের পেয়েছেন ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। থাইল্যান্ডের সমুদ্রতীরে ফটোশ্যুটে গিয়েছিলেন তিনি। ছবিতে তাঁকে মোহময়ী দেখালেও নেতাৎ মসৃণ ছিল না শ্যুটিংয়ের অভিজ্ঞতা। এবিপি লাইভের (ABP Live)-এর সঙ্গে সেই গল্প ভাগ করে নিলেন খোদ অভিনেত্রী।                                                                       

দীর্ঘ ৫ বছর ধরে একটি সংস্থার সঙ্গে চুক্তি রয়েছে ঋতাভরীর। সেই সংস্থা থেকে প্রকাশিত ক্যালেন্ডারের মুখ তিনি। আর ২০২৩ সালের ক্যালেন্ডারের জন্য় ফটোশ্যুট করতে ঋতাভরী পাড়ি দিয়েছিলেন থাইল্যান্ড। বহু জায়গায় ঘুরেছেন তিনি, তবে এই প্রথম থাইল্যান্ডে গেলেন নায়িকা। বিদেশভূমির সৌন্দর্য্যে মুগ্ধ ঋতাভরী। শুরু হল শ্যুটিং।                                                                                   

আরও পড়ুন: Top Entertainment News: শিরোনামে সিদ্ধার্থ কিয়ারার বিয়ে, জন্মদিনে স্মরণে ঐন্দ্রিলা, বিনোদনের সারাদিন

প্রথম কয়েকটা দিন ঠিকঠাকই গেল। গোটা শ্যুটিংটাই আউটডোরে। পাহাড় ও সমুদ্রকে পিছনে রেখে দুর্দান্ত সব লোকশন বেছেছিলেন চিত্রগ্রাহক সোমনাথ রায়। কিন্তু কয়েকটা দিন পরেই ছন্দপতন। ঋতাভরী বলছেন, ' প্রথম প্রথম বেশ আরামদায়ক আবহাওয়া ছিল থাইল্যান্ডে। হঠাৎ শুরু হল বৃষ্টি। আকাশ কালো করে সারাদিন প্রায় ঝিরঝির ঝমঝম। সঙ্গে প্রচণ্ড হাওয়া। সবাই শীতের পোশাক পরে রয়েছে কিন্তু আমায় তো কস্টিউমে থাকতেই হবে। ঝড়ের মতো হাওয়ায় উড়ে যাচ্ছে পোশাকের ঘের। তাতে ছবি সুন্দর উঠলেও ত্বকে বিঁধছিল ঠাণ্ডা হাওয়া। একটা সময় তো বৃষ্টি থামতেই চায় না। বৃষ্টিতে ভিজেই পোজ দিচ্ছি আবার ছায়ায় এসে পোশাক শুকিয়ে নিচ্ছি।'

ছবি সুন্দর হলেও ঠাণ্ডায় শ্যুটিংয়ের খেসারত দিতে হয়েছিল ঋতাভরীকে। ঠাণ্ডা লেগে জ্বর এসে যায় নায়িকার, সঙ্গে অন্যান্য শারীরিক সমস্যাও। কড়া ওষুধ খেয়ে বাকি শ্যুটিং শেষ করেন। তবে ঠাণ্ডা লাগলেও নাকি জল থেকে দূরে ছিলেন না ঋতাভরী। অভিনেত্রী বলছেন, 'পরের দিন সমুদ্রের জলে শরীর ডুবিয়ে শ্যুটিংয়ের পরিকল্পনা। সবাই বারণ করেছিল। কিন্তু আমি ভীষণ জল ভালবাসি। ওষুধ খেয়েই জলে নেমে পড়লাম। এমনকি শ্যুটিং ছাড়াও আমি কয়েকবার জলে নেমেছি। নীল সবুজ মিলিয়ে এত সুন্দর জল, লোভ সামলানো কঠিন বই কি!'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget