এক্সপ্লোর

Bigg Boss OTT: 'বিগ বস ওটিটি'-এর মঞ্চে এবার তারকা দম্পতি রিতেশ-জেনেলিয়া

Bigg Boss OTT: প্রায় শেষের মুখে 'বিগ বস ওটিটি'। ১৮ সেপ্টেম্বর, শনিবার বিগ বসের মঞ্চে দেখা মিলবে তারকা দম্পতি রিতেশ দেশমুখ এবং জেনেলিয়া ডি'সুজা।

মুম্বই: প্রায় শেষের মুখে 'বিগ বস ওটিটি'। ১৮ সেপ্টেম্বর, শনিবার 'বিগ বস ওটিটি'-এর ফাইনালের মঞ্চে দেখা মিলবে তারকা দম্পতি রিতেশ দেশমুখ এবং জেনেলিয়া ডি'সুজার। আর কিছুদিনের মধ্যেই টিভিতে আসতে চলেছে 'বিগ বস', সঞ্চালনায় থাকবেন অভিনেতা সলমন খান। তার আগে শেষ হচ্ছে পরিচালক কর্ণ জোহর সঞ্চালিত 'বিগ বস ওটিটি'।

'বিগ বস ওটিটি'-এর মঞ্চ থেকে নেহা ভাসিনের বিদায় নেওয়ার পর আপাতত জোর টক্কর চলছে বাকি পাঁচ প্রতিযোগীর মধ্যে। এই পাঁচজন হলেন, প্রতীক সহজপাল, দিব্যা অগ্রবাল, নিশান্ত ভট্ট, রাকেশ বাপাত ও শমিতা শেট্টি। যে যাঁর নিজের মতো করে বিগ বসের নেক নজরে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এঁদের মধ্যে শমিতা শেট্টি ইতিমধ্যেই বেশ কিছু শিরোনামে জায়গা করে নিয়েছেন।

সূত্রের খবর, দেশমুখ দম্পতিই শনিবারে 'বিগ বস ওটিটি'-এর মঞ্চে বিজয়ীর নাম ঘোষণা করবেন। খবর অনুযায়ী, যিনি ওটিটির বিগ বসের বিজয়ী হবেন, তিনি সরাসরি সলমন খানের 'বিগ বস'-এর বাড়িতে প্রবেশের সুযোগ পাবেন।

টেলিভিশনের অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো যে 'বিগ বস' (Bigg Boss), তা নিয়ে কোনও সন্দেহ নেই। সলমন খানের (Salman Khan) সঞ্চালনায় জমে ওঠে একাধারে বিতর্কিত অন্যদিকে জনপ্রিয়তার শীর্ষে থাকা এই রিয়েলিটি শো। তবে, চলতি বছর 'বিগ বস' একেবারেই অন্যভাবে হাজির হয়েছে। তাও আবার ওটিটি প্ল্যাটফর্মে। যেখানে সঞ্চালনার দায়িত্বে রয়েছেন বলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালক এবং প্রযোজক কর্ণ জোহর (Karan Johar)। দেখতে দেখতে 'বিগ বস ওটিটি'ও (Bigg Boss OTT) সম্প্রচারিত হচ্ছে পাঁচ সপ্তাহ হয়ে গেল। এবার ক্রমশ এই রিয়েলিটি শো গ্র্যান্ড ফিনালের দিকে এগোচ্ছে। কবে আর কখন দেখতে পাবেন 'বিগ বস ওটিটি'র গ্র্যান্ড ফিনালে? এই নিয়ে দর্শকদের কৌতূহলের শেষ নেই। 

জানা যাচ্ছে, 'বিগ বস ওটিটি'র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে ওটিটি প্ল্যাটফর্ম ভুট-এ। আগামি ১৮ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত হবে বহু প্রতীক্ষিত 'বিগ বস ওটিটি'র গ্র্যান্ড ফিনালে। আর তা সম্প্রচারিত হবে রবিবার। ভুট-এর অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে এই ঘোষণা করা হয়েছে। দিনক্ষণ জানানোর সঙ্গে তারা নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লিখেছে যে, 'সমস্ত প্রতিযোগীই তো দর্শকদের মন জিতে নিয়েছেন। কিন্তু বিগ বসের ট্রফি জেতা এখনও বাকি। আগামি ১৮ সেপ্টেম্বর সন্ধে সাতটায় আসছে বিগ বস ওটিটিক ফাইনাল। কে জিততে পারেন পারে এই রিয়েলিটি শো?'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonam Wangchuk: 'এমন অবস্থা নয় যে ২-৪ দিনেই মরে যাব', সাফ বললেন সোনম ওয়াংচুক! ছাত্রছাত্রীদের জন্য দিলেন বিশেষ বার্তা
'এমন অবস্থা নয় যে ২-৪ দিনেই মরে যাব', সাফ বললেন সোনম ওয়াংচুক! ছাত্রছাত্রীদের জন্য দিলেন বিশেষ বার্তা
Prosenjit Chatterjee: প্রসেনজিতের সঙ্গে হঠাৎ সাক্ষাৎ অগ্নিমিত্রা-রাহুলের, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট! উদ্দেশ্য কী?
প্রসেনজিতের সঙ্গে হঠাৎ সাক্ষাৎ অগ্নিমিত্রা-রাহুলের, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট! উদ্দেশ্য কী?
Aamir Khan : তিনটি বিয়েই ভিনধর্মে, 'আমিরের লাভ জিহাদ'? ধর্ম বদলেছেন স্ত্রী-রা? উত্তর দিলেন অভিনেতা নিজেই
তিনটি বিয়েই ভিনধর্মে, 'আমিরের লাভ জিহাদ'? ধর্ম বদলেছেন স্ত্রী-রা? উত্তর দিলেন অভিনেতা নিজেই
Sonam Wangchuk: আরও খারাপ হচ্ছে শরীর, গুরুতর অবস্থা সোনম ওয়াংচুকের! দেখা করতে যন্তর-মন্তরে ছুটে গেলেন স্বরা ভাস্কর
আরও খারাপ হচ্ছে শরীর, গুরুতর অবস্থা সোনম ওয়াংচুকের! দেখা করতে যন্তর-মন্তরে ছুটে গেলেন স্বরা ভাস্কর

ভিডিও

Rath Yatra 2026: Puri-তে বৃহস্পতিবারও বৃষ্টি, তারই মধ্যে রথের রশি ছুঁতে ভিড় ভক্তদের
Suruchi Sangha: বৃহস্পতিবার সুরুচি সঙ্ঘের খুঁটিপুজো, তার আগে জোড়া জটিলতায় পুজো কমিটি
Lake Kalibari Rath Yatra: রথযাত্রা উৎসবের নেপথ্যে রয়েছে দার্শনিক তাৎপর্য
Rath Yatra 2026: আজ রথযাত্রা, বৃষ্টি ভেজা পুরীতে তুঙ্গে প্রস্তুতি
Madan Mitra: 'ঋতব্রত তৃণমূল'-এ যোগ দিয়েই Abhishek Banerjee-কে নিশানা মদন মিত্রের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Hydrogen Train: ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
Maruti Brezza Facelift : প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
US Navy Cadet: ১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
IRCTC New Website : IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
TMC News: ‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে, ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হুসেনের সঙ্গে
‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে, ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হুসেনের সঙ্গে
Madan Mitra Exclusive : 'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
Fairfax IDBI Acquisition: সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
Madan Mitra on Abhishek Banerjee: 'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
Embed widget