এক্সপ্লোর

Rituparna Sengupta: 'সমস্যা হয়েছে, তার মানে এটা নয় যে যার জেদে অনড় থাকবে' বলছেন ঋতুপর্ণা

Rituparna Sengupta News: আজ, টলিপাড়ার শ্যুটিং বন্ধ, রাহুল মুখোপাধ্যায়কে নিয়ে বিতর্ক এই সব বিষয়ে মুখ খুলেছেন ঋতুপর্ণা। অভিনেত্রী বলেছেন, 'আজকে আমার শ্যুটিং ছিল, কিন্তু হল না।'

কলকাতা: শ্যুটিং শিডিউল থাকলেও সারাদিনে কোনও কাজ করতে পারেননি তিনি। কারণ? কারণ টলিপাড়ায় আজ সারাদিন বন্ধ রইল শ্যুটিং। ফেডারেশন আর পরিচালকদের টানাপোড়েনের ফলে আজ টালিগঞ্জে বন্ধ রইল অধিকাংশ শ্যুটিং ফ্লোর। পরিচালক ও ফেডারেশনের মিটিং হলেও অধরা রইল সমাধানসূত্র। আর টলিউডের এই অচলাবস্থা নিয়ে কী বলছেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)।

আজ, টলিপাড়ার শ্যুটিং বন্ধ, রাহুল মুখোপাধ্যায়কে নিয়ে বিতর্ক এই সব বিষয়ে মুখ খুলেছেন ঋতুপর্ণা। অভিনেত্রী বলেছেন, 'আজকে আমার শ্যুটিং ছিল, কিন্তু হল না। যত তাড়াতাড়ি এই অচলাবস্থা কাটিয়ে ওঠা যায়, ততই মঙ্গল। আমরা সবাই ইন্ডাস্ট্রির অংশ। ইন্ডাস্ট্রিকে ভালবেসেই এত বছর ধরে রয়েছি। এটাই আমাদের সবকিছু। আমাদের কাজের জায়গাটা এমন অচল হয়ে পড়লে খুবই সমস্যার। এর থেকে দুঃখের আর কিছু হয় না। অবশ্যই একটা সমস্যা হয়েছে, মতামতের অমিল হয়েছে। কিন্তু তার মানে তো এটা নয় যে সবাই নিজের নিজের জেদে চলবে। আলোচনার মাধ্যমে কিছুই সমাধান হবে না। একদিন কাজ বন্ধ থাকা মানে ইন্ডাস্ট্রির জন্য খুব খারাপ। প্রত্যেকদিন মানুষের কাজের মাধ্যমেই জীবিকা নির্বাহ করে। একদিন কাজ বন্ধ মানেই সেই জীবিকা থমকে যাওয়া।'

এদিন ঋতুপর্ণা আরও বলেন, 'আমরা, পরিচালক, প্রযোজকেরা, টেকনিশিয়ান্সরা সবাই একটা টিম। সবাইকে একসঙ্গে করেই কাজ হয়। সেই টিমের মধ্যে একটা অসামঞ্জস্য হয়েছে মানে এটা নয় যে কাজটাই বন্ধ হয়ে গেল। আলোচনার মাধ্যমে অবশ্যই সমাধান করতে হবে বিষয়টাকে। নাহলে কোনোকিছু এগোচ্ছে না। তবে আমার মনে হয় রোজই আলোচনা চলছে, সবাই উপস্থিত হচ্ছেন, নিজেদের মতামত দিচ্ছেন। কিন্তু কোথাও যেন গিয়ে সমাধানসূত্র পাওয়া যাচ্ছে না। প্রত্যেকটা সংস্থা, যাঁরা এই বিষয়টির সঙ্গে যুক্ত, তাঁরা যদি কিছুটা দিয়ে, কিছুটা ছেড়ে এক জায়গায় আসি, তাহলে এটার একটা ভাল ফল আমরা দেখতে পাব। আমার এটা ভেবে খুব খারাপ লাগছে যে একটা সিদ্ধান্ত সময় মতো নেওয়া গেল না বলে ইন্ডাস্ট্রিতে কাজ বন্ধ হয়ে গেল। ভারতবর্ষে পশ্চিমবঙ্গের বাইরে থেকেও অনেক পরিচালক প্রযোজকেরা এখানে কাজ করতে আসছেন এটা তাঁদের কাছেও একটা খারাপ বিজ্ঞাপন। ইতিমধ্যেই কিছু কাজ স্থগিত হয়ে গিয়েছে। অনেকেই মুখ খুলেছেন যে কাজ হচ্ছে না। এটা খুব একটা ভাল পরিবেশ নয়।'

আরও পড়ুন: Rahool Mukherjee Tollywood Controversy: 'পরিচালক নয়, রাহুলকে ক্রিয়েটিভ প্রোডিউসারের পদে রেখে শুরু হোক শ্যুটিং', বার্তা ফেডারেশনের

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget