এক্সপ্লোর

'Akorik': যুগের সঙ্গে তাল মিলিয়ে মানুষ কি নিজের শিকড় ভুলছে? উত্তরের খোঁজে 'আকরিক'

'Akorik' Poster Released: প্রসঙ্গত, বহুদিন পর 'আকরিক' ছবির হাত ধরে বাংলা সিনেমা দুনিয়ায় ফিরছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। এক 'সিঙ্গল মাদার'-এর চরিত্রে দেখা যাবে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে।

কলকাতা: এবার এক 'সিঙ্গল মাদার'-এর (Single Mother) চরিত্রে দেখা যাবে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে (Rituparna Sengupta)। ছবির নাম 'আকরিক' (Akorik)। ছবির পোস্টার (Poster) এল প্রকাশ্যে। এই ছবিতে ঋতুপর্ণা সেনগুপ্ত ছাড়াও একাধিক তাবড় অভিনেতাকে দেখা যাবে।

প্রকাশ্যে 'আকরিক' ছবির পোস্টার

'আইসবার্গ ক্রিয়েশনস'-এর ছবি 'আকরিক'-এ ঋতুপর্ণা সেনগুপ্ত ছাড়াও অভিনয় করেছেন ভিক্টর বন্দ্যোপাধ্য়ায় (Victor Banerjee), অনুরাধা রায়, অঙ্গনা বসু, সুদেষ্ণা চক্রবর্তী, সুপ্রতীম রায়, জয়শ্রী অধিকারী, অনিন্দ্য সরকার, অভিষেক গঙ্গোপাধ্যায় ও শিশু শিল্পী স্বপ্নদ্বীপ অধিকারী, অঙ্কন মল্লিক।

'আকরিক' ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন তথাগত ভট্টাচার্য। এই ছবি বলবে এক ৭৫ বছরের বৃদ্ধ ও ১০ বছরের ছেলের সম্পর্কের। এই ব্যক্তি চিরকার যৌথ পরিবারের ছাতায় বড় হয়েছেন সকলের সঙ্গে মিলেমিশে। অন্যদিকে ১০ বছরের বাচ্চা ছেলেটির জীবনে মা ছাড়া কেউ নেই। সিঙ্গল মাদার তার মা।

বয়স্ক ভদ্রলোক এখন তাঁর জীবনের শেষ পর্যায়ে, অসুস্থ স্ত্রীর সঙ্গে পাহাড়ের মাঝখানে একটি সুন্দর শহরে বাস করেন যেখানে ছেলেটি তার মায়ের সঙ্গে ছুটি কাটাতে আসে। সেখানেই দুই অসমবয়ী মানুষের দেখা হয়। ভিন্নভাবে বেড়ে উঠলেও এই দুই বিষম বয়সী মানুষই নিজেদের মধ্যে একটা আবেগের সম্পর্ক তৈরি করে ফেলে। 

যুগে যুগে বাঙালিদের মধ্যে যৌথ পরিবার ব্যবস্থার বিচ্ছেদ ঘটেছে। তৈরি হয়েছে নিউক্লিয়ার ফ্যামিলি এং সেই থেকে আজ তা একক অভিভাবকত্বে এসে পৌঁছেছে। এটি যেন একটি সাংস্কৃতিক সঙ্কট এবং বছরের পর বছর ধরে, অনেক প্রজন্ম তাঁদের শিকড় ঠিকমতো চেনেইনি। এই সমস্যার দিকেই নজর দেবে এই ছবি। নিরপেক্ষভাবে এই পরিস্থিতির দিকে নজর দেবে এই ছবি এবং একটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবে - আমরা কোন দিকে চলেছি?

আরও পড়ুন: Doctor's Short Film: আত্মরক্ষার তাগিদেই 'সিদ্ধান্ত’, নিগ্রহের বিরুদ্ধে শর্ট ফিল্মে সরব চিকিৎসকরা

প্রসঙ্গত, বহুদিন পর 'আকরিক' ছবির হাত ধরে বাংলা সিনেমা দুনিয়ায় ফিরছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। পরিচালকের কথায়, 'যৌথ থেকে একক পরিবার, এখন একক অভিভাবকত্ব। এটা কি কোনও ক্রাইসিস তৈরি করছে? আমরা কি আমাদের শিকড় থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছি? আমি বিশ্বাস করি যে গোটা বিশ্বের মানুষ এই ছবির সঙ্গে একাত্ম বোধ করবেন।' 

সেরা শিরোনাম

Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
Ranojoy Bishnu: পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
Big Boss Bangla: ঘরের দেওয়ালে লেখা সমস্ত 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর! ফের নতুন বিতর্ক বিগ বসে
ঘরের দেওয়ালে লেখা সমস্ত 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর! ফের নতুন বিতর্ক বিগ বসে
Govinda-Sunita: '৪০ বছরের বিয়ে আমাদের, মেরামত করার চেষ্টা করব..' গোবিন্দের সঙ্গে সম্পর্ক নিয়ে ফের মুখ খুললেন সুনীতা
'৪০ বছরের বিয়ে আমাদের, মেরামত করার চেষ্টা করব..' গোবিন্দের সঙ্গে সম্পর্ক নিয়ে ফের মুখ খুললেন সুনীতা

ভিডিও

Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:
Dilip Ghosh |
Chorbagan Incident: চোরবাগানকাণ্ডের রেশ কাটার আগেই ছড়াল আগুন আতঙ্ক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget