এক্সপ্লোর

Ritwick Chakraborty: 'বিচারের সঙ্গে রাজনীতি জড়িয়ে রয়েছে', আরজি কর কাণ্ড নিয়ে মন্তব্য ঋত্বিকের

Ritwick Chakraborty on RG Kar Issue: আরজি করের বিচারে কোথায় খামতি থেকে যাচ্ছে বলে মনে করেন ঋত্বিক?

কলকাতা: মাসের পর মাস পেরোচ্ছে.. এখনও আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুন কাণ্ডের বিচার অধরা। এই ঘটনা নিয়ে বারে বারে প্রতিবাদ হয়েছে, রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ। সেই ঘটনা কতটা ছুঁয়ে গিয়েছিল অভিনেতা ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty)-কে? এখনও পর্যন্ত বিচার মিলল না এই ঘটনার, তা কী অস্থির করে তোলে অভিনেতাকে? সামনেই মুক্তি পাচ্ছে তাঁর ছবি 'ভাগ্যলক্ষ্মী'। মৈনাক ভৌমিক পরিচালিত, শোলাঙ্কি রায় ও ঋত্বিক চক্রবর্তী অভিনীত এই ছবি মুক্তি পাচ্ছে আগামী ১০ জানুয়ারি। তার আগে, এবিপি লাইভের সঙ্গে কথা বলতে গিয়ে, আরজি কর পরিস্থিতি নিয়ে মনের কথা খুলে বললেন ঋত্বিক। 

আরজি করের বিচারে কোথায় খামতি থেকে যাচ্ছে বলে মনে করেন ঋত্বিক? অভিনেতা বলছেন, 'আমাদের দেশের যে বিচার ব্যবস্থা, তাতে এত তাড়াতাড়ি বিচার মেলা সম্ভব নয়। কিন্তু যে পদ্ধতিতে বিচার চলছে, আমরা আজকের দিনে জেনে গিয়েছি, তার সঙ্গে রাজনীতি জড়িয়ে থাকে। এর আর কিছু লুকনোর নেই। কেউ লুকোয় না। সেগুলো দেখতে পাই। আমরা তো সাধারণ, আবার আমরাই তো নাগরিক। যখন সময় আসবে, সেগুলো নিয়ে তো ভাবা বোঝার দায়িত্বও দেওয়া হয়েছে আমাদের। সেই অনুযায়ী আমরা কাজ করব। আমাদের একটা ভোট না ভেবে, জনগণ ভাবলে ভাল হয়। আমরাও যেন নিজেদের সেটা ভেবেই পদক্ষেপ নিতে পারি। শুধু একটা ভোটের মূল্য যেন বুঝতে পারি।'

বাংলাদেশে বর্তমানে অস্থির পরিস্থিতি। সেই পরিবেশ কতটা প্রভাব ফেলছে টলিউডে? ঋত্বিক বলছেন, 'বাংলাদেশের বিষয়টা একেবারেই অন্য একটা দেশের বিষয়। বাইরে থেকে দেখলে মনে হয় দেশটা যথেষ্ট ওঠাপড়ার মধ্যে দিয়ে যাচ্ছে। একটা নতুন ঘটনা দেশটায় ঘটছে। সবকিছুর ওপরেই প্রভাব পড়েছে। টলিউডও তার বাইরে নয়। টলিউডে ওখানকার অভিনেতারা কাজ করতে আসছিলেন। এখান থেকে অনেকেই কাজ করতে যাচ্ছিলেন। আমিও কয়েক বছর আগে ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনায় একটা কাজ করেছিলাম 'মায়ার জঞ্জাল' বলে। সেগুলো তো আপাতত বন্ধ রয়েছে। অনেক কিছুই তো বন্ধ রয়েছে। তবে আমার মনে হয়, তার থেকে ওদের দেশের সমস্যাটা অনেক বড়। সেই সমস্যা মিটলে আবার সব স্বাভাবিক হবে এই আশা রাখতে পারি।'

আরও পড়ুন: Ritwick Chakraborty: 'শিরায় শিরায় গর্ত' না লিখে অন্য ১০০ রকমভাবে কথাটা বলতে পারতাম, কিন্তু...: ঋত্বিক

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

RG Kar Case: তাড়াহুড়ো করে পানিহাটি শ্মশানে দাহ করা হয়েছিল অভয়াকে? কারা আছে এই ষড়যন্ত্রের পিছনে?
Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget