এক্সপ্লোর

Ritwick Chakraborty: 'শিরায় শিরায় গর্ত' না লিখে অন্য ১০০ রকমভাবে কথাটা বলতে পারতাম, কিন্তু...: ঋত্বিক

Ritwick Chakraborty on Dev-Khadaan: সদ্য সোশ্যাল মিডিয়ায় অভিযোগ উঠেছিল, ঋত্বিক নাকি দেবের 'খাদান'-এর সাফল্যে ঈর্ষান্বিত? সেই কারণেই তিনি সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক পোস্ট করেছেন?

কলকাতা: সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় তিনি। আর সেই নিয়ে মাঝে মাঝে বাঁধে বিতর্কও। তাঁর মতামত নিয়ে হামেশাই সোশ্যাল মিডিয়ায় লেগে যায় জোর তরজা। তবে তিনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় নিজের মতামতটা স্পষ্ট করে জানাতে কখনোই পিছপা হল না। তিনি ঋত্বিক চক্রবর্তী। সামনেই মুক্তি পাচ্ছে তাঁর দুটি নতুন ছবি। 'অপরিচিত' ও 'ভাগ্যলক্ষ্মী'। তার আগে, সোশ্যাল মিডিয়া নিয়ে কী ভাবছেন ঋত্বিক? এবিপি লাইভকে অভিনেতা জানালেন মনের কথা। 

সোশ্যাল মিডিয়ায় ইতিবাচক আর নেতিবাচক প্রভাব কী দেখছেন ঋত্বিক? অভিনেতা বলছেন, 'সোশ্যাল মিডিয়া মানেই তো সবার কাছে পৌঁছে যাওয়া। এটা যেমন তার ইতিবাচক দিক, কিন্তু যে কোনও বিষয়েই, সব মানুষের কাছে একসঙ্গে পৌঁছে যাওয়া সবসময়েই নেতিবাচক। 'পাবলিক পোস্ট' মানেই তো যে কোনও বিষয় নিয়ে সব মানুষের কাছে পৌঁছে যাওয়া। যে কোনও সিনেমা নিয়ে, যে কোনও বই নিয়ে, যে কোনও দর্শন নিয়ে সবার কাছে পৌঁছে যাওয়াটা বিপজ্জনক। চিরকালই ছিল, আজও রয়েছে। সোশ্যাল মিডিয়ায় তা পরিষ্কার চোখে দেখতে পাওয়া যায়।'

সদ্য সোশ্যাল মিডিয়ায় অভিযোগ উঠেছিল, ঋত্বিক নাকি দেবের 'খাদান'-এর সাফল্যে ঈর্ষান্বিত? সেই কারণেই তিনি সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক পোস্ট করেছেন? এই অভিযোগ কী সত্যি? খোদ ঋত্বিক বলছেন, 'আমার পোস্টে খাদান নিয়ে কোনও কথাই ছিল না। বাংলা সিনেমা নিয়ে কথা ছিল দু-রকম। একটা ছিল, চারটে সিনেমা চলছে, আপনার পছন্দমতো হলে গিয়ে দেখুন। আরেকটা ছিল, একদল মানুষ রয়েছেন, যাঁরা কিছু না বুঝে সিনেমা, কমার্স, বাণিজ্য নিয়ে কথা বলে। আমি জানি দেবের অনুরাগীদের এটা খারাপ লেগেছিল। আসলে ওখানে 'শিরায় শিরায় গর্ত' কথাটা ছিল বলে। ওটা আসলে দেবের অনুরাগীদের কাছে একটা মন্ত্রের মতো। কিন্তু আমি আসলে এটা এইভাবে ব্যখ্যা করতে পারি যে... ওটা লেখাটা অনেক মানুষকে আঘাত করবে আমার ধারণা ছিল না। আমি ওইভাবে না বলে, আরও ১০০ ভাবে কথাটাকে বলতে পারতাম। কিন্তু পাশাপাশি, কিছু মানুষ রয়েছেন যাঁরা কিস্যু না বুঝে, সিনেমা, ব্যবসা কমার্স নিয়ে কথা বলেন। তাঁরা আসলে ব্রেনলেস। এখনও ৪টে ছবি চলছে। ১০ তারিখ আরও দুটো ছবি মুক্তি পাবে। যেটা ভাল লাগবে, সেটাই দেখবেন।'

 

আরও পড়ুন: Deepika Padukone: 'ছবির সেটে থাকুক মনোবিদ', মানসিক স্বাস্থ্য নিয়ে ফের সওয়াল দীপিকার

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Diljit Dosanjh Satluj: ভারতে 'নিষিদ্ধ', তারপরেও দিলজিতের 'সতলুজ'-কে পৌঁছে দেওয়া হবে মানুষের কাছে? কীভাবে?
ভারতে 'নিষিদ্ধ', তারপরেও দিলজিতের 'সতলুজ'-কে পৌঁছে দেওয়া হবে মানুষের কাছে? কীভাবে?
Sushmita Roy: 'সাত বছরের সব অপেক্ষা, সব কান্না, সব লড়াই..', সন্তানের নাম প্রকাশ্যে আনলেন সুস্মিতা! ছেলে না মেয়ে হল?
'সাত বছরের সব অপেক্ষা, সব কান্না, সব লড়াই..', সন্তানের নাম প্রকাশ্যে আনলেন সুস্মিতা! ছেলে না মেয়ে হল?
Rajesh Sharma: 'বাড়ছে ইনফেকশন, ফুসফুস পর্যন্ত ছড়িয়ে পড়লে...', গুরুতর হচ্ছে রাজেশ শর্মার অবস্থা! এমন কী ঘটেছিল শ্যুটিং ফ্লোরে?
'বাড়ছে ইনফেকশন, ফুসফুস পর্যন্ত ছড়িয়ে পড়লে...', গুরুতর হচ্ছে রাজেশ শর্মার অবস্থা! এমন কী ঘটেছিল শ্যুটিং ফ্লোরে?
Aamir Khan Wedding: আমিরি রূপকথা! ২৫৬ ঘণ্টা ধরে ১৩১ কারিগর মিলে গৌরীর জন্য তৈরি করলেন বিয়ের আংটি
আমিরি রূপকথা! ২৫৬ ঘণ্টা ধরে ১৩১ কারিগর মিলে গৌরীর জন্য তৈরি করলেন বিয়ের আংটি

ভিডিও

Weather Update Today : পাহাড়ে নেমেছে ধস, ফের দক্ষিণবঙ্গে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস
US Launches Air Strike : আচমকা কেন অশান্তির চাদরে ঢাকা পড়ল পশ্চিম এশিয়া? নেপথ্যে কোন কারণ?
Baruipur Case: নতুন করে গ্রেফতার ৮ জন! বারুইপুরকাণ্ডে বাড়ল মোট গ্রেফতারির সংখ্যা
TMC vs BJP Clash : মমতার মিছিলে অশান্তি, 'নাটক' বলে খোঁচা দিলীপের
Baruipur Incident : আলাদা-আলাদা বসিয়ে জিজ্ঞাসাবাদ, বারুইপুরকাণ্ডে বড় তথ্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Baruipur Case: ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
Weather Update: হলুদ-কমলা সতর্কতা জারি, আজও দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণে, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ?
হলুদ-কমলা সতর্কতা জারি, আজও দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণে, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ?
Baruipur Case: 'মেয়েটা চলে গেল, কিন্তু ন্যায়বিচার তো...', বারুইপুরকাণ্ডে এনকাউন্টার নিয়ে কী বলছেন হতভাগ্য মায়েরা?
'মেয়েটা চলে গেল, কিন্তু ন্যায়বিচার তো...', বারুইপুরকাণ্ডে এনকাউন্টার নিয়ে কী বলছেন হতভাগ্য মায়েরা?
Messi Record: ৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget