এক্সপ্লোর

Rocky Aur Rani Kii Prem Kahaani Boxoffice Collection: মুক্তির তিন সপ্তাহেই ৩০০ কোটির ব্য়বসা করল রণবীর-আলিয়ার ছবি

Rocky Aur Rani Kii Prem Kahaani: ৭ বছর পর পরিচালকের আসনে ফের বসে দর্শকের ভালবাসা আদায়ে সক্ষম হয়েছেন কর্ণ জোহর।

কলকাতা: এই বছরের অন্যতম চর্চিত ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি' (Rocky Aur Rani Kii Prem Kahaani) মুক্তি পেয়েছে গত ২৮ জুলাই। এখনও দেশ ও বিদেশের একাধিক প্রেক্ষাগৃহে রমরম করে চলছে এই ছবি।  সম্প্রতি জানাযাচ্ছে, তিন সপ্তাহ পার করে এই ছবির আয় ৩০০ কোটি টাকা।

৭ বছর পর পরিচালকের আসনে ফের বসে দর্শকের ভালবাসা আদায়ে সক্ষম হয়েছেন কর্ণ জোহর। তিনি কথা দিয়েছিলেন এই ছবির হাত ধরে ফিরিয়ে আনবেন 'ওল্ড বলিউড ভাইব'। দর্শক ও সমালোচকদের মতে সেই পথেই এগিয়েছে তাঁর নতুন ছবি। প্রথম দিনেই বক্স অফিসে দুই অঙ্কের লাভ দেখেছিল ছবিটি। 

প্রসঙ্গত, যাঁরা বলিউড প্রেমী তাঁদের জন্য পারফেক্ট ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি'। কারণ এতে বলিউড ছবির সমস্ত উপাদান রয়েছে। রোম্যান্স, মশলা, ক্লাসিক হিন্দি ছবির ছোঁয়া, সবটাই যথাযথ। ছবিতে রণবীর ও আলিয়া ছাড়াও অভিনয় করেছেন শাবানা আজমি, ধর্মেন্দ্র, জয়া বচ্চন, চূর্ণী গঙ্গোপাধ্যায় ও টোটা রায়চৌধুরী।

আরও পড়ুন...

নিয়মিত ঘুমের জন্য কেন দরকার 'স্লিপ শিডিউল'?

কিছুদিন আগে, দর্শককে একেবারে চমকে দিয়ে মুম্বইয়ের একটি প্রেক্ষাগৃহে হাজির হলেন ছবির পরিচালক সহ লিড কাস্ট রণবীর সিং ও আলিয়া ভট্ট। ছবি শেষ হওয়ার পর ক্রেডিট রোল শুরু হওয়ার সময়ই প্রেক্ষাগৃহে প্রবেশ করেন রণবীর এবং আলিয়া। আর সকলের উদ্দেশ্য় জিজ্ঞাসা করেন ছবিটি তাঁদের কেমন লেগেছে। চোখের সামনে প্রিয় তারকাদের দেখতে পেয়ে স্বভাবইত আনন্দে আত্মহারা হয়ে যান দর্শক। একইসঙ্গে প্রেক্ষাগৃহ জুড়ে ধ্বনিত হয় করতালিও।

আলিয়া বলেছিলেন, “আমরা শুধু এসে হাই বলতে চেয়েছিলাম। এই ছবি দেখতে আসার জন্য় আপনাদের অনেক ধন্য়বাদ।" এরপর তাঁরা দর্শকের সঙ্গে জমিয়ে সেলফিও তোলেন।

কর্ণ জোহরের নতুন ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিতে দ্বিতীয়বার জুটি বেঁধেছেন আলিয়া ভট্ট (Alia Bhatt) ও রণবীর সিংহ (Ranveer Singh)। পাঞ্জাবী রানধাওয়া পরিবারের সন্তান রকি। অন্যদিকে বাঙালি চট্টোপাধ্যায় পরিবারের সন্তান রানি। একেবারে দুই ভিন্ন ধরনের চরিত্রের মানুষ হওয়া সত্ত্বেও একে অপরের প্রেমে পড়ে রকি আর রানি। কিন্তু তাঁদের প্রেম কাহিনিকে পরিণতি দিতে মরিয়া চেষ্টা দু'জনের। সব শেষে তাঁরা এই সিদ্ধান্তে উপনীত হন যে তিন মাস করে তাঁরা একে অপরের বাড়িতে থাকবে। অর্থাৎ 'স্যুইচ' অপারেশন। যদি এই তিন মাস তাঁরা টিকে যেতে পারেন, তাহলে বিয়ের পরের পঞ্চাশ বছরও নির্বিঘ্নে কাটাতে পারবেন। আর এই প্লটেই এগিয়েছিল ছবির গল্প।

আর জমজমাট এই ফ্য়ামিলিড্রামা যে অচিরেই দর্শকের মন জয় করে নিয়েছে একথা বলাই যায়।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget