এক্সপ্লোর

Singham 3 Update: কবে মুক্তি পাবে 'সিংঘম থ্রি'? জানিয়ে দিলেন রোহিত শেট্টি

কবে ফের 'সিংঘম' রূপে দেখা পাওয়া যাবে অজয় দেবগনের (Ajay Devgn)? তা নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। কবে মুক্তি পাবে কপ ড্রামা 'সিংঘম থ্রি'? জানাচ্ছেন রোহিত শেট্টি (Rohit Shetty)।

মুম্বই: 'সূর্যবংশী'র (Sooryavanshi) মুক্তির পরই আলোচনায় এসেছে 'সিংঘম থ্রি'-র (Singham 3) কথা। কবে ফের 'সিংঘম' রূপে দেখা পাওয়া যাবে অজয় দেবগনের (Ajay Devgn)? তা নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। কবে মুক্তি পাবে কপ ড্রামা 'সিংঘম থ্রি'? জানাচ্ছেন পরিচালক রোহিত শেট্টি (Rohit Shetty)।

চলতি বছর দীপাবলিতে মুক্তি পেয়েছে পরিচালক রোহিক শেট্টির নতুন ছবি 'সূর্যবংশী'। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন আটকে থাকার পর মুক্তি পেতেই দর্শকদের মন জিতে নিয়েছে। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার এবং ক্যাটরিনা কাইফ। আবার গুরুত্বপূর্ণ দুটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগন এবং রণবীর সিংহ। করোনা পরিস্থিতিতে যেখানে ওটিটি প্ল্যাটফর্মই ছবি মুক্তির একমাত্র মাধ্যম হয়ে দাঁড়িয়েছিল। সেখানে সাহসী পদক্ষেপ নিয়ে সিনেমাহলে মুক্তি হয়েছে 'সূর্যবংশী'-র। করোনা সংক্রমণের আশঙ্কায় কত দর্শক টিকিট কেটে সিনেমাহলে ছবি দেখতে আসবেন, তা নিয়েও আশঙ্কা ছিল। কিন্তু মাল্টিস্টারার 'সূর্যবংশী' সমস্ত প্রত্যাশাকে ছাপিয়ে ইতিমধ্যেই ১০০ কোটির ক্লাবে পৌঁছে গিয়েছে।

আরও পড়ুন - Rajkummar-Patralekhaa Wedding Venue: রাজকুমার রাও-পত্রলেখার বিয়ের বিলাসবহুল ভেন্যুর এক রাতের খরচ কত?

পিটিআই সূত্রে খবর পাওয়া গিয়েছে যে, 'সিংঘম থ্রি' নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন পরিচালক রোহিত শেট্টি। 'সিম্বা' পরিচালক জানিয়েছেন যে, আগামী বছর শুরু হতে পারে 'সিংঘম থ্রি' ছবির শ্যুটিং। তাঁর বক্তব্য, আগামী বছরের প্রায় শেষের দিকে শুরু হবে কপ ড্রামা 'সিংঘম থ্রি'। ফলে ফের সিংঘম রূপে অজয় দেবগনকে দেখতে হলে এখনও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে দর্শকদের।

পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে রোহিত শেট্টি বলেন, 'বুঝতে পারছি সূর্যবংশী মুক্তি পাওয়ার পর থেকে সিংঘম থ্রি নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। কিন্তু সঠিকবাবে বলতে গেলে যেকোনও ছবি তৈরি করতে গেলে একটা সঠিক পরিকল্পনা লাগে। আর তা যদি কোনও ছবির সিক্যুয়েল হয়, তাহলে আরও বেশি মজবুত পরিকল্পনা লাগে। তাই আগামী বছরের শেষের দিকের আগে সিংঘম থ্রি-র শ্যুটিং শুরু করতে পারব না। আর ২০২৩-র আগে তার মুক্তিরও সম্ভাবনা নেই। এটা বেশ বড় অ্যাকশন ছবি হতে চলেছে। যদি আমরা নভেম্বর-ডিসেম্বর নাগাদও ছবির শ্যুটিং শুরু করতে পারি, তাহলেও অন্তত সাত মাস সময় লাগবে ছবির কাজ শেষ করতে। তাই সিংঘম থ্রি-র জন্য এখনও বেশ অনেকটা অপেক্ষা করতে হবে দর্শককে।'

সেরা শিরোনাম

Bollywood News: অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
Tollywood News: বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
Srijit Mukherji: গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
Imran Khan in CJP Protest: CJP-র আন্দোলনে গিয়ে পুলিশের হাতে আটক, ছাড়া পাওয়ার পরেও ইমরান এবং লেখার বিরুদ্ধে FIR দায়ের
CJP-র আন্দোলনে গিয়ে পুলিশের হাতে আটক, ছাড়া পাওয়ার পরেও ইমরান এবং লেখার বিরুদ্ধে FIR দায়ের

ভিডিও

Congress Protest: ললিত গ্রেট ইস্টার্ন থেকে লোকভবন পর্যন্ত কংগ্রেসের প্রতিবাদ মিছিল |
Abhishek Banerjee: বুধবার সকাল ১০টায় ফের হাজিরার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পুলিশের
Durga Puja 2026: মণ্ডপে মণ্ডপে থিমের চমক, এবছর কেমনভাবে সেজে উঠেছে সুরুচি সঙ্ঘ আর বেহালা নূতন দল?
Supreme Court: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল রাহুল গান্ধীর লিগ্যাল টিমের
Congress Rally: মান্ডি হাউস থেকে সুপ্রিম কোর্টের দিকে এগোচ্ছে INDI জোটের মিছিল, মোতায়েন পুলিশ বাহিনী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget