এক্সপ্লোর

Rajkummar-Patralekhaa Wedding Venue: রাজকুমার রাও-পত্রলেখার বিয়ের বিলাসবহুল ভেন্যুর এক রাতের খরচ কত?

ইতিমধ্যেই নেট দুনিয়ায় রাজকুমার রাওয়ের আংটি বদলের ভিডিও ঘুরছে। যেখানে, প্রেমিকা পত্রলেখার সামনে হাঁটু মুড়ে বসে প্রস্তাব দিচ্ছেন রাজকুমার। প্রস্তাবে রাজি হতেই পত্রলেখার হাতে আংটি পরিয়ে দিচ্ছেন অভিনেতা

মুম্বই: সম্প্রতি ভাইরাল হয়েছে প্রি-ওয়েডি পার্টিতে রাজকুমার রাও (Rajkumar Rao) এবং তাঁর দীর্ঘদিনের প্রেমিকা পত্রলেখার (Patralekha) আংটি বদলের ভিডিও। শোনা যাচ্ছে আজই বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তাঁরা। যদিও রাজকুমার রাও কিংবা পত্রলেখার পক্ষ থেকে এই প্রসঙ্গে কোনও অফিশিয়ালি ঘোষণা করা হয়নি। বেশ কিছুদিন ধরেই তাঁদের বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার সমস্ত জল্পনাকে সত্যি প্রমাণ করে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন তারকা জুটি। 

ইতিমধ্যেই নেট দুনিয়ায় রাজকুমার রাওয়ের আংটি বদলের ভিডিও ঘুরছে। ভিডিওতে দেখা যাচ্ছে, প্রেমিকা পত্রলেখার সামনে হাঁটু মুড়ে বসে প্রস্তাব দিচ্ছেন রাজকুমার। আর সেই প্রস্তাবে রাজি হতেই পত্রলেখার হাতে আংটি পরিয়ে দিচ্ছেন অভিনেতা। আংটি পরাচ্ছেন পত্রলেখাও। বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, চণ্ডীগড়ে বসেছে রাজকুমার-পত্রলেখার বিয়ের আসর। শোনা যাচ্ছে, চণ্ডীগড়ের দ্য ওবেরয় কোহিনূর ভিলাতে ভালোবাসার মানুষের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন 'শাদি মে জরুর আনা' অভিনেতা। কিন্তু যেখানে বিবাহবাসর বসেছে তারকাজুটির, তার এক রাতের খরচ শুনে চোখ কপালে অনুরাগীদের।

জানা যাচ্ছে, ৮০০ একর প্রাকৃতিক জঙ্গলের মধ্যে নির্মিত দ্য ওবেরয়'স কোহিনূর ভিলার এক রাতের খবর ৬ লক্ষ টাকা। বিলাসবহুল এই ভিলাতেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন 'সিটিলাইটস' জুটি।

আরও পড়ুন - Raj Kundra Case: তাঁর এবং রাজ কুন্দ্রার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়েরের পর মুখ খুললেন শিল্পা শেট্টি

প্রসঙ্গত, শোনা যায়, একটি বিজ্ঞাপনে প্রথমবার পত্রলেখাকে দেখেন রাজকুমার রাও। সেখানেই তাঁকে মন দিয়ে বসেন 'স্ত্রী' অভিনেতা। অন্যদিকে রাজকুমারকে পত্রলেখা প্রথমবার খেয়াল করেন 'লভ, সেক্স অউর ধোকা' ছবিতে। যদিও প্রথম দেখায় একেবারেই পত্রলেখার মনে জায়গা করে নিতে পারেননি রাজকুমার। পরবর্তীকালে একসঙ্গে ছবিও করেন তাঁরা। বেশ কিছুদিন বন্ধুত্বের সম্পর্কে থাকার পর তাঁরা নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে জানান। আর দীর্ঘদিন সম্পর্কে থাকার পর তাঁর প্রেম বিবাহবন্ধনে পূর্ণতা পেতে চলেছে। 'সিটিলাইটস' নামের ছবিতে জুটি বাঁধেন পত্রলেখা এবং রাজকুমার রাও। ওই ছবিরই গানের সুরে হয়তো তাঁরা এখন একে অপরকে বলছেন, 'মুসকুরানে কি ওয়াজা তুম হো...'

সেরা শিরোনাম

Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget