এক্সপ্লোর

Rukmini Maitra Corona positive: জ্বর ও অন্যান্য উপসর্গ নিয়ে করোনা আক্রান্ত রুক্মিণী মৈত্র, রয়েছেন নিভৃতবাসে

Rukmini Maitra Corona positive: কার্যত ঘণ্টায় ঘণ্টায় বাড়ছে টলিউডের করোনা আক্রান্তের সংখ্যা। মিমি চক্রবর্তীর পর এবার করোনা আক্রান্ত রুক্মিণী মৈত্র। আগে থেকেই জ্বরে আক্রান্ত ছিলেন রুক্মিণী।

কলকাতা: কার্যত ঘণ্টায় ঘণ্টায় বাড়ছে টলিউডের করোনা আক্রান্তের সংখ্যা। মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) পর এবার করোনা আক্রান্ত রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। আগে থেকেই জ্বরে আক্রান্ত ছিলেন রুক্মিণী। চিকিৎসকের পরামর্শে করোনা পরীক্ষা করিয়েছিলেন তিনি। এরপর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে তাঁর। সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন তিনি নিজেই। 

আজ, কিছুক্ষণ আগেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রুক্মীণি জানান, তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। সেইসঙ্গে তিনি লেখেন, 'সবাইকে জানাচ্ছি আমি করোনা পজিটিভ। আপাতত আমি বাড়িতেই নিভৃতবাসে রয়েছি ও পারিবারিক চিকিৎসকের থেকে পরামর্শ নিচ্ছি। সবাই শক্ত থাকুন, যতটা সম্ভব টেস্ট করান আর মাস্ক পরে থাকুন। আশা করি আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব। সবাইকে ধন্যবাদ।'

একঘণ্টাও কাটেনি, সোশ্য়াল মিডিয়ায় মিমি চক্রবর্তী জানিয়েছেন তিনি করোনা পজিটিভ। সোশ্যাল মিডিয়ায় নায়িকা সাংসদ লিখেছেন, ''আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তবে আমি গত কয়েকদিন বাড়ি থেকে বেরোইনি বা কোনও মানুষের বাইরের মানুষের সঙ্গে মেলামেশা বা দেখাসাক্ষাৎ-ও করিনি। খুব খারাপ হল। আমি চিকিৎসকের সঙ্গে কথা বলেছি ও বাড়িতেই আইসোলেশনে রয়েছি। আমি সবাইকে আবেদন করব সুরক্ষাবিধি বজায় রাখতে ও মাস্ক পরতে। দয়া করে সবাই সুস্থ থাকুন আর মাস্ক পরুন।'

আরও পড়ুন: করোনা কাঁটায় জেরবার টলিউড, আক্রান্ত ১০ তারকা কারা? দেখুন

আজ করোনা আক্রান্ত হয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়ও। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ''গত ২৭ ডিসেম্বর আমার করোনার সামান্য উপসর্গ দেখা দেয়। নিয়মমাফিক করোনা পরীক্ষা করালে ফলাফল নেগেটিভ আসে। এরপর ৩০ তারিখ আমি কলকাতা ফিরি। জানুয়ারির ২ তারিখের মধ্যে আমার শরীরে করোনার যে সামান্য উপসর্গ ছিল তাও চলে যায়। আমি পুরোপুরি সুস্থবোধ করি। কিন্তু এর ২ দিন আগে আমায় একটি নিয়মরক্ষার জন্য ফের করোনা পরীক্ষা করাতে হয়েছিল। সেই রিপোর্টটি পজিটিভ এসেছে। অর্থাৎ আমি করোনা আক্রান্ত। ৩ দিন পর আমি আবার নিয়মমাফিক করোনা পরীক্ষা করাব।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget