এক্সপ্লোর

Rukmini Maitra: হ্যাক হল রুক্মিণী মৈত্রর অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট, ইনস্টাগ্রামে জানালেন অভিনেত্রী

Rukmini Maitra Account Hacked: অভিনেত্রীর ফেসবুক অ্যাকাউন্টে ফলোয়ারের সংখ্যা ২.২ মিলিয়ন। বাকি শিল্পীদের মতোই নিজের বিভিন্ন ছবি, বা সিনেমার প্রচারের ক্ষেত্রে সেই পেজ ব্যবহার করেন তিনি।

কলকাতা: হ্যাক (Hacked) হল অভিনেত্রী রুক্মিণী মৈত্রের (Rukmini Maitra) সোশ্যাল মিডিয়া হ্যান্ডল। প্রসঙ্গত, গত বৃহস্পতিবারই দেবের (Dev) প্রযোজনা সংস্থা 'দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স'-এর (Dev Entertainment Ventures) ইউটিউব চ্যানেল (YouTube Channel) হ্যাক হয়ে যায়। এবার সেই সাইবার জালে পড়ল রুক্মিণীর ফেসবুক অ্যাকাউন্ট (Facebook Account Hacked)। নিজেই এই খবর জানালেন অভিনেত্রী। 

হ্যাক হল রুক্মিণীর ফেসবুক অ্যাকাউন্ট

সোমবার নিজের ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেন পর্দার বিনোদিনী। লেখেন, 'নমস্কার, সকলকে জানাচ্ছি যে আমার অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। আমার সোশ্যাল মিডিয়া ও লিগাল টিম এই মুহূর্তে অ্যাকাউন্ট পুনরুদ্ধারের চেষ্টায় আছে। দয়া করে ওই পেজের কোনও কিছুতে প্রতিক্রিয়া দেবেন না বা কোনও মেসেজের উত্তর দেবেন না, আমি আবার না জানানো পর্যন্ত।'


Rukmini Maitra: হ্যাক হল রুক্মিণী মৈত্রর অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট, ইনস্টাগ্রামে জানালেন অভিনেত্রী

উল্লেখ্য, অভিনেত্রীর ফেসবুক অ্যাকাউন্টে ফলোয়ারের সংখ্যা ২.২ মিলিয়ন। বাকি শিল্পীদের মতোই নিজের বিভিন্ন ছবি, বা সিনেমার প্রচার বা কোনও ব্র্যান্ডের সঙ্গে কাজের ক্ষেত্রে সেই পেজ ব্যবহার করেন তিনি। সোমবার সেই পেজ থেকে বিশেষ ধরনের ও অযাচিত পোস্ট হতে থাকায় বোঝা যায় পেজ হ্যাক হয়েছে। 

আরও পড়ুন: Skin Care Tips: গরমকালেও রুক্ষ-শুষ্ক ত্বকের সমস্যা? কীভাবে মুক্তি পাবেন, রইল কিছু সমাধান

প্রসঙ্গত, দিন কয়েক আগেই হ্যাক হয়ে যায় 'দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স'-এর ইউটিউব চ্যানেল। গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে হঠাৎই এই ইউটিউব চ্যানেলে একের পর এক বিভিন্ন সফটওয়্যার সংক্রান্ত ভিডিও পোস্ট হতে থাকে। এদিকে চ্যানেলের কভার ছবি ও প্রোফাইল ছবি সবই প্রযোজনা সংস্থার। সেই সময় সংস্থার সঙ্গে যোগাযোগ করলে জানা যায় চ্যানেলটি হ্যাক হয়েছে। এবার এই বিপাকে রুক্মিণীর ফেসবুক অ্যাকাউন্টও। 

অন্যদিকে, কাজের ক্ষেত্রে এখন বেশ ব্যস্ত অভিনেত্রী। তাঁর হাতে রয়েছে একাধিক বড় প্রজেক্ট। সম্প্রতি তিনি শেষ করেছেন রাম কমল মুখোপাধ্যায় পরিচালিত 'বিনোদিনী একটি নটীর উপাখ্যান'-এর (Binodini Ekti Notir Upakhyan) শ্যুটিং। বিনোদিনীর রূপে পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। এছাড়া তাঁকে দেখা যাবে বিরসা দাশগুপ্তের ব্যোমকেশে (Byomkesh), সত্যবতীর (Satyabati) চরিত্রে। সেই ছবিতে ব্যোমকেশের ভূমিকায় রয়েছেন স্বয়ং দেব। বাঙালির অন্যতম প্রিয় জুটি ব্যোমকেশ ও সত্যবতীর চরিত্রে সিনে দুনিয়ার অন্যতম সফল ও চর্চিত জুটি দেব ও রুক্মিণী কেমন নজর কাড়েন তা দেখার অপেক্ষায় দর্শক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
Sonam Wangchuk: হাসপাতাল থেকে বড় বার্তা দিলেন সোনম ওয়াংচুক! আগামীকালের পদযাত্রা নিয়ে বললেন..
হাসপাতাল থেকে বড় বার্তা দিলেন সোনম ওয়াংচুক! আগামীকালের পদযাত্রা নিয়ে বললেন..
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Sonam Wangchuk: সোনম ওয়াংচুকের মেডিক্যাল রিপোর্ট আদৌ সত্যি? প্রশ্ন তুললেন স্ত্রী, বললেন, 'হাসপাতাল নাকি জেলখানা?'
সোনম ওয়াংচুকের মেডিক্যাল রিপোর্ট আদৌ সত্যি? প্রশ্ন তুললেন স্ত্রী, বললেন, 'হাসপাতাল নাকি জেলখানা?'

ভিডিও

Abhishek Banerjee | অভিষেকের কার্যালয় ভাঙার ঘটনায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ হাইকোর্টের
Amit Shah in Bengal |
Sukanta Majumdar | সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক দাবি ED-এর, খোঁচা দিলেন সুকান্ত
Abhishek Banerjee: আরও বিপাকে অভিষেক, ফলতার পর নোদাখালিতেও আমফান দুর্নীতির অভিযোগ
World Cup Final: রাতে বিশ্বকাপ ফাইনাল, চাইলে স্কুলে ছুটি ঘোষণা...বড় খবর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Embed widget