এক্সপ্লোর

Dev and Rukmini Maitra on Tekka: আমি ভয় পেয়েছিলাম, কিন্তু মানুষ মায়ার চরিত্রকে হিরো বানিয়েছে: রুক্মিণী

Rukmini Mitra and Dev: কমলেশ্বর মজুমদার থেকে শুরু করে সুদীপ্তা চক্রবর্তী, নুসরত জাহান, যশ দাশগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য্য, দর্শনা বণিক, সৌরভ চক্রবর্তী, সোহিনী সরকার.. কে নেই বিশেষ স্ক্রিনিংয়ে!

কলকাতা: রূপোলি পোশাকে 'মায়া' ছড়াচ্ছিলেন তিনি। পা রাখলেই তাঁকে ঘিরে ঝলকে উঠল ক্যামেরার ফ্ল্যাশ। তিনিও যথারীতি, বিখ্যাত টোল পড়া হাসিতে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে গেলেন অবলীলায়। সিনেমার কথা, সাফল্যের কথা বারে বারেই উঠে এল তাঁর কথায়। তিনি পর্দার 'মায়া'। তিনি রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। 'টেক্কা' সিনেমায় যাঁর অভিনয় ভূয়সী প্রশংসা পেয়েছেন, সিনেমার স্পেশাল স্ক্রিনিংয়ে এসে তিনিও যেন ভাসছেন খুশিতেই। রুক্মিণীর কথা শেষ হতে না হতেই.. 'দেবদর্শন'। আগে থেকেই প্রেক্ষাগৃহে এসে অপেক্ষা করছিলেন দেব। রুক্মিণীর সঙ্গে কথা বললেন। উপস্থিত ছিলেন পর্দার বাকি অভিনেতা অভিনেত্রীরাও। কমলেশ্বর মজুমদার থেকে শুরু করে সুদীপ্তা চক্রবর্তী, নুসরত জাহান, যশ দাশগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য্য, দর্শনা বণিক, সৌরভ চক্রবর্তী, সোহিনী সরকার, পার্নো মিত্র.. কে নেই বিশেষ স্ক্রিনিংয়ে! ফের একবার টলিউডের তারকাদের প্রশংসা কুড়িয়ে নিল, মন জয় করে নিল 'টেক্কা'। 

ছবিতে আলাদাভাবে প্রশংসিত হয়েছে রুক্মিণীর অভিনয়। এদিন তিনি বলছেন, 'আমরা সবসময় বলি, আমরা পুজো শেষ হওয়ার পরে পুজোকে অনুভব করি। দর্শক যে প্রেক্ষাগৃহে গিয়ে আমাদের সিনেমা দেখছেন, সেটাই তো আমাদের কাছে পুজোর মতোই। পঞ্চমীতে ছবিটা মুক্তি পেয়েছিল। ষষ্ঠী, সপ্তমীর মধ্য়েই 'টেক্কা' ব্লকবাস্টার। আমাদের বিজয়া তো আগেই শুভ হয়ে গিয়েছিল। আমরা আশা করেছিলাম মানুষের ভাল লাগবে। মানুষ ভালবেসেছেন। 'মায়া'-কে নিয়ে ভয় পেয়েছিলাম। কিন্তু যেভাবে মানুষ মায়াকে ভালবাসেছেন, হিরো বানিয়ে তুলেছেন তাতে আমি খুব খুশি। প্রশংসা পেলে, কেউ ভাল বললে সাহস বাড়ে আরও চ্যালেঞ্জ নেওয়ার। নতুন নতুন কাজ করার।'

এদিন রুক্মিণীর পাশে পাশেই উপস্থিত ছিলেন দেব। তিনি বলছেন, 'দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এই উদ্দেশ্য নিয়েই এসেছিল যে দর্শকদের নতুন নতুন গল্পের স্বাদ দেবে। এখানে প্রত্যেকটা গল্পই একে অন্যের থেকে আলাদা। আমরা টিম হিসেবে ভীষণ খুশি। আমরা দর্শককে ধন্যবাদ জানাব। এরপরে 'বিনোদিনী' আসবে। আমার অভিনয়ের জায়গায় ছিল কেবল একটা ছোট্ট ঘর। সেই অভিনয় মানুষ দেখেছেন, ভালবেসেছেন.. এর থেকে পাওনা আমাদের আর কিছুই নেই। দর্শকদের ভালবাসাই তো আমাদের পাথেয়, আমাদের সাহস। আশা করি দর্শকেরা আমাদের এভাবেই ভালবাসবেন, পাশে থাকবেন।'

আরও পড়ুন: Jaya Bachchan: মৃত্যুর খবর ভুয়ো, কেমন আছেন জয়া বচ্চনের মা ইন্দিরা ভাদুড়ি?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Nana Patekar Death: ঘুম থেকে উঠেই ভয়ঙ্কর দুঃসংবাদ, পদ্মশ্রী অভিনেতার মৃত্যুতে লিখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
ঘুম থেকে উঠেই ভয়ঙ্কর দুঃসংবাদ, পদ্মশ্রী অভিনেতার মৃত্যুতে লিখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
Nana Patekar Social Work: বারে বারে দাঁড়িয়েছেন অভাবী কৃষকদের পাশে, শেষ জীবনে চাষবাস নিয়েই থাকতে চেয়েছিলেন নানা পাটেকর
বারে বারে দাঁড়িয়েছেন অভাবী কৃষকদের পাশে, শেষ জীবনে চাষবাস নিয়েই থাকতে চেয়েছিলেন নানা পাটেকর
Modi On Nana Patekar: গভীর শূন্যতা তৈরি হল, জাতীয় পুরস্কার জয়ী অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ প্রধানমন্ত্রী
গভীর শূন্যতা তৈরি হল, জাতীয় পুরস্কার জয়ী অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ প্রধানমন্ত্রী
Nana Patekar Demise: থাকতে চাইতেন না মুম্বইতে, পুণেতে তাঁর বাসভবনের কাছেই হবে নানা পাটেকরের শেষকৃত্য
থাকতে চাইতেন না মুম্বইতে, পুণেতে তাঁর বাসভবনের কাছেই হবে নানা পাটেকরের শেষকৃত্য

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget