এক্সপ্লোর

Rupali Ganguly: শ্যুটিংয়ের ঝলক পোস্ট করলেন 'অনুপমা' রূপালি গঙ্গোপাধ্যায়, ছুড়লেন উড়ন্ত চুম্বন

Rupali Ganguly Post: সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়েছেন অভিনেত্রী। গত বুধবার অর্থাৎ ১ মে বিজেপিতে যোগ দেন রূপালি গঙ্গোপাধ্যায়। BJP-তে যোগ দিতে মুম্বই থেকে দিল্লি উড়ে গিয়েছিলেন রূপালি।

নয়াদিল্লি: ছোটপর্দার 'অনুপমা' (Anupama) ওরফে রূপালি গঙ্গোপাধ্যায় (Rupali Ganguly) এখন সকলের বাড়ির মেয়ে। সম্প্রতি তাঁর অপর একটি পরিচয় তৈরি হয়েছে। তিনি যোগ দিয়েছেন বিজেপিতে। আজ আবারও তিনি মন জয় করলেন 'অনুপমা' হয়ে। শেয়ার করলেন একটি বিহাইন্ড দ্য সিন (behind the scene) দৃশ্য। 

'বিহাইন্ড দ্য সিন' ভিডিওয় রূপালি, ছুড়লেন উড়ন্ত চুম্বন...

শ্যুটিং সেটের একটি ভিডিও পোস্ট করলেন অভিনেত্রী। সেখানে দেখা যাচ্ছে রূপালি বসে রয়েছেন একটি ক্রেনের ওপর, এবং ড্রোনে শ্যুটিং হচ্ছে। সেই দিকে তাকিয়ে উড়ন্ত চুম্বন ছুড়ে দিলেন তিনি। সেই শ্যুটিং চালকালীন কেউ একজন মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন। সেই ভিডিও নিজেই পোস্ট করেন অভিনেত্রী। সবশেষে তাঁকে ক্যামেরার দিকে তাকিয়ে অবাক হতেও দেখা যায়। এই ভিডিও রীতিমতো ভাইরাল ও ট্রেন্ডিং।

এদিন ইনস্টাগ্রাম হ্যান্ডলে এই ভিডিও পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'আজকের বিটিএস। কী গান আমি আসলে গাইছি সেটা আন্দাজ করুন। ধন্যবাদ সংযুক্তা এটা শ্যুট করার জন্য।' 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rups (@rupaliganguly)

সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়েছেন অভিনেত্রী। গত বুধবার অর্থাৎ ১ মে বিজেপিতে যোগ দেন রূপালি গঙ্গোপাধ্যায়। BJP-তে যোগ দিতে মুম্বই থেকে দিল্লি উড়ে গিয়েছিলেন রূপালি। সেখানে তাঁকে দলে স্বাগত জানান খোদ নাড্ডা। এর পর সাংবাদিক বৈঠকেও যোগ দেন রূপালি। তিনি বলেন, 'উন্নয়নের মহাযজ্ঞ দেখে আমারও রাজনীতিতে যোগ দিতে মন চাইছিল। নাগরিক হিসেবে আমাদের সকলেরই এতে শামিল হওয়া উচিত। ঈশ্বরের আশীর্বাদে কিছু মানুষের সান্নিধ্যে আসার সুযোগ হয়। সেখান থেকেই এই সিদ্ধান্ত।' (Rupali Joins BJP)

আরও পড়ুন: Kanchan-Sreemoyee: 'তোমার মতো মানুষ পেয়ে আমি চিরকৃতজ্ঞ', কাঞ্চনের জন্মদিনে ভালবাসায় ভরালেন শ্রীময়ী

বিজেপিতে যোগ দেওয়ার সময়ে, জন্মসূত্রে বাঙালি রূপালির পরনেও ছিল পদ্ম আঁকা গেরুয়া শাড়ি। হাতে শাঁখা-পলা-নোয়া। BJP-তে যোগদান নিয়ে তিনি বলেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেখানো পথে চলতে চাই, দেশের সেবায় নিযুক্ত হতে চাই। অমিত শাহের নেতৃত্বে এগোতে চাই। এমন কিছু করতে চাই, যাতে আজ যাঁরা আমাকে দলে নিলেন, একদিন আমাকে নিয়ে গর্ববোধ করেন ওঁরা।' লোকসভা নির্বাচন চলাকালীনই BJP-তে যোগ দিলেন রূপালি। তবে তিনি নির্বাচনে নাম লেখাবেন কি না, সেই নিয়ে কিছু খোলসা করেননি রূপালি। BJP-র তরফেও এ নিয়ে কিছু জানানো হয়নি।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dev on Student Protest: 'দেশের সবচেয়ে বড় শক্তি, আমাদের তরুণ প্রজন্ম..', NEET প্রশ্নফাঁস কাণ্ডে মুখ খুললেন দেব
'দেশের সবচেয়ে বড় শক্তি, আমাদের তরুণ প্রজন্ম..', NEET প্রশ্নফাঁস কাণ্ডে মুখ খুললেন দেব
Rupam Islam on Student Protest: 'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন আবহে গান শেয়ার করে রূপমের বিশেষ বার্তা
'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন আবহে গান শেয়ার করে রূপমের বিশেষ বার্তা
Lopamudra Mitra: লোপামুদ্রার সুরে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! নতুন আঙ্গিকে প্রকাশ্যে 'মগজধোলাই'
লোপামুদ্রার সুরে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! নতুন আঙ্গিকে প্রকাশ্যে 'মগজধোলাই'
Salman Khan: 'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!

ভিডিও

Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
Abhishek Banerjee | বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব, অভিষেকের মন্তব্যে ফের FIR | ABP Ananda LIVE
Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির কাছে মদন মিত্রের স্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget