এক্সপ্লোর

Kanchan-Sreemoyee: 'তোমার মতো মানুষ পেয়ে আমি চিরকৃতজ্ঞ', কাঞ্চনের জন্মদিনে ভালবাসায় ভরালেন শ্রীময়ী

Kanchan Mullick Birthday: কটাক্ষ, সমালোচনা, বিদ্রুপকে বুড়ো আঙুল দেখিয়ে এখন সুখে সংসার করছেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। বিয়ের আগে বা পরে তাঁদের সম্পর্ককে নিয়ে জলঘোলা নেহাত কম হয়নি।

কলকাতা: তাঁদের সম্পর্ক, প্রেম থেকে বিয়ে, চর্চা নেহাত কম হয়নি। কেউ থেকেছেন পাশে, কেউ করেছেন কটাক্ষ। তবে এই সমস্ত কিছুকে হেলায় উড়িয়ে সুখে সংসার করছেন কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) ও শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj)। অভিনেতা দম্পতি প্রায়ই থাকেন আলোচনায়। তবে শ্রীময়ীর আজকের পোস্ট মন ছুঁয়ে যাওয়া। কাঞ্চনের জন্মদিনে মিষ্টি পোস্ট করলেন স্ত্রী শ্রীময়ী। 

কাঞ্চন মল্লিকের জন্মদিনে বিশেষ শুভেচ্ছা জানালেন স্ত্রী শ্রীময়ী চট্টরাজ

কটাক্ষ, সমালোচনা, বিদ্রুপকে বুড়ো আঙুল দেখিয়ে এখন সুখে সংসার করছেন অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিক ও অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। বিয়ের আগে বা পরে তাঁদের সম্পর্ককে নিয়ে জলঘোলা নেহাত কম হয়নি। তবে বরাবরই সেসব কথা কানে না নিয়ে তাঁরা প্রশ্রয় দিয়েছেন নিজেদের ভালবাসাকে। মার্চের শুরুর দিকেই রীতি মেনেই বাঁধা পড়েছেন সাত পাকে। 

আজ, ৬ মে, জন্মদিন কাঞ্চনের। এদিন নিজের প্রোফাইলে একসঙ্গে বেশ কিছু ছবি পোস্ট করেন শ্রীময়ী। ঘুরতে গিয়ে বা আউটডোরে তোলা ছবি বলে মনে হয়। ক্যাপশনে লেখেন, 'আমার হৃদয় থেকে তোমার হৃদয়ের জন্য জন্মদিনের শুভেচ্ছা, আমার ভালবাসা। আমার জীবনে তোমার মতো একজনকে পেয়ে আমি চিরকৃতজ্ঞ। তোমার হৃদয় যেন ঠিক একইভাবে আনন্দে পরিপূর্ণ থাকে যেভাবে বছরের পর বছর ধরে তুমি আমার হৃদয় ভরিয়েছ। ভালবাসি।' ছবি পোস্ট করে, শুভেচ্ছা জানিয়ে অবশ্য কমেন্ট বক্স বন্ধ রেখেছেন অভিনেত্রী। 

আরও পড়ুন: Samantha Ruth Prabhu: ভুয়ো ছবির ফাঁদে সামান্থা রুথ প্রভু! ভাইরাল পোস্ট, পাশে দাঁড়ালেন অনুরাগীরা

শিরোনামে কাঞ্চন-শ্রীময়ী

দিন কয়েক আগে ফের সমালোচনার শিকার হন কাঞ্চন মল্লিক। একের পর এক অনভিপ্রেত ঘটনার সম্মুখীন হন তিনি। একাধিক রাজনৈতিক কারণে থেকেছেন চর্চার কেন্দ্রে। তবে সেই সঙ্গে টালমাটাল চলছিল তাঁর ব্যক্তিগত জীবনেও। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন স্ত্রী শ্রীময়ী চট্টরাজ। সারা রাত হাসপাতালে থেকে ফের সকাল থেকে প্রচারে নেমে পড়েছিলেন কাঞ্চন। অসুস্থতার খবর সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে শেয়ার করে নিয়েছেন শ্রীময়ীই। তীব্র গরমে প্রত্যেকেরই প্রাণান্তকর অবস্থা। কিন্তু তারমধ্যেই চলছে ধারাবাহিকের শ্যুটিং। শ্রীময়ীরও একটি ধারাবাহিকের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। গরমে শ্যুটিং করতে গিয়েই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। ডিহাইড্রেশনের সঙ্গে সঙ্গে প্রেশার ও সুগারের সঠিক মাত্রাও কমে গিয়েছিল। চিকিৎসের পরামর্শেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। নিতে হয় স্যালাইনও।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর
Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget