এক্সপ্লোর

Tollywood Marriage: বিয়ের আগে কালীঘাটে মায়ের আশীর্বাদ নিলেন মেয়ে! শাঁখা-পলা কিনলেন রূপাঞ্জনা?

Rupanjana-Ratool Wedding: কালীঘাটের পোস্টের পর একটি ভিডিও শেয়ার করেন তিনি। গাড়ির চালকের আসনে রাতুল, পাশের আসনে ছেলে রিয়ান, পিছনের আসনে বসে ভিডিও রেকর্ড করছেন অভিনেত্রী। লেখা, 'ভেন্যু যাওয়ার পথে'।

কলকাতা: আজ ১৯ এপ্রিল। সাত পাকে বাঁধা পড়বেন জনপ্রিয় অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra) ও অভিনেতা-পরিচালক রাতুল মুখোপাধ্যায় (Ratool Mukherjee)। ছেলে রিয়ানকে সাক্ষী রেখে নতুন জীবনের পথচলা শুরু করবেন অভিনেত্রী। আর এই শুভ দিনের আগেই পৌঁছলেন 'মা'য়ের কাছে। পুজো দিয়ে আশীর্বাদ নিলেন মেয়ে। পোস্ট করলেন ছবি! 

বিয়ের আগে মা কালীর আশীর্বাদ নিলেন রূপাঞ্জনা

শুক্রবার বসবেন বিয়ে পিঁড়িতে। তার আগেই কালীঘাট মন্দিরে (Kalighat Temple) পৌঁছলেন রূপাঞ্জনা মিত্র। পরনে সাদা সুতির শাড়ি, কালো ব্লাউজ। গলায় বড় জবার মালা। পুজো দিলেন মায়ের চরণে। ছবি তুললেন সেখানকার মহিলাদের সঙ্গেও। বেশ কিছু ছবি পোস্ট করে অভিনেত্রী এদিন ক্যাপশনে লেখেন, 'আজ মেয়ে মায়ের আশীর্বাদ নিয়ে এল। জয় মা।' তাঁর পোস্টে অজস্র অনুরাগী শুভেচ্ছা জানিয়েছেন তাঁর আগামীর জন্য। তবে এই পোস্টে নজর কাড়ল এক শাঁখা-পলার দোকানের ছবিও। তাহলে কি সেখান থেকেই কিনলেন শাঁখাপলা? এরপরে যে ছবি পোস্ট করেছেন তিনি, সেখানে কিন্তু হাতে শাঁখা পলা দেখা যাচ্ছে অভিনেত্রীর। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by RUPANJANA MITRA (@rupanjanamitra_official)

কালীঘাটের পোস্টের পর একটি ভিডিও শেয়ার করেন তিনি। গাড়ির চালকের আসনে রাতুল, পাশের আসনে ছেলে রিয়ান, পিছনের আসনে বসে ভিডিও রেকর্ড করছেন অভিনেত্রী। ভিডিওয় লেখা, 'ভেন্যু যাওয়ার পথে'। ক্যাপশনে লিখলেন, 'সফর এভাবেই পুনরায় শুরু হল'। মূলত, আজ, ১৯ এপ্রিল নিউটাউনের এক পাঁচতারা হোটেলে বিয়ে সারবেন রাতুল ও রূপাঞ্জনা। হিন্দু রীতি মেনেই হবে বিয়ে, সন্ধ্যায় রিসেপশনের আয়োজন। সেখানেই বন্ধুবান্ধবদের হাতে আইবুড়োভাতও খেলেন তাঁরা।

আরও পড়ুন: Top Entertainment News Today: রাজ-শিল্পার সম্পত্তি বাজেয়াপ্ত, সলমনের বাড়িতে হামলায় পুলিশের হাতে নয়া তথ্য! আজকের বিনোদনের সারাদিন

এর আগে বিয়ের প্ল্যানিং নিয়ে, তাঁদের সম্পর্ক নিয়ে এবিপি লাইভে মুখ খোলেন রাতুল মুখোপাধ্যায়। বিয়ের সিদ্ধান্ত নিয়ে রাতুল বলেছিলেন, 'আমাদের সাড়ে ৬ বছরের সম্পর্ক। আমরা কোভিডটাও একসঙ্গে কাটিয়ে এসেছি। সম্পর্কটা এমন সময়ে আমাদের তৈরি হয়েছে, যে একসঙ্গে আমরা কঠিন বাস্তবটাও দেখেছি, তেমনই একসঙ্গে খুব ভাল দিনও দেখেছি। সেই কারণে আমাদের দুজনেরই মনে হয়েছে যে আর সময় নষ্ট করার কোনও কারণ নেই বিশেষ। আমি আর রূপাঞ্জনা তাই সিদ্ধান্ত নিই, যে আগামী ১৯ এপ্রিল, গাঁটছড়া বাঁধব।' আপাতত তাঁদের জীবনের নয়া অধ্যায়ের শুভকামনায় অনুরাগীরা। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget