এক্সপ্লোর

Rupsha Chatterjee: বাবা-মা হলেন রূপসা-সায়নদীপ, কোলে এল পুত্র না কন্যাসন্তান?

Rupsha Chatterjee and Shayandeep: গত ২৬ জানুয়ারিই পুত্রসন্তান এসেছে রূপসা আর সায়নদীপের কোলে। দিন কয়েক পরেই সোশ্যাল মিডিয়ায় খুশির খবর ভাগ করে নিলেন তাঁরা। 

কলকাতা: রূপসা আর সায়নদীপের দীর্ঘ অপেক্ষার অবসান। কোল আলো করে এল সন্তান। পুত্রসন্তানের মা হলেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। বাবা হলেন সায়নদীপ। বিয়ের ১ বছরের মধ্যেই বাবা মা হয়েছেন তাঁরা। আর তা নিয়ে তাঁদের কটাক্ষও কম শুনতে হয়নি। তবে সেই সমস্ত কিছুকে থোড়াই কেয়ারই করেছেন রূপসা আর সায়নদীপ। সন্তান আসার অধীর অপেক্ষায় ছিলেন তাঁরা। অবশেষে অপেক্ষা ফুরল। ছেলে হয়েছে রূপসা আর সায়নদীপের। গত ২৬ জানুয়ারিই পুত্রসন্তান এসেছে রূপসা আর সায়নদীপের কোলে। দিন কয়েক পরেই সোশ্যাল মিডিয়ায় খুশির খবর ভাগ করে নিলেন তাঁরা। 

বিয়ের একমাস পরেই সুখবর দিয়েছিলেন রূপসা। মা হতে চলেছেন তিনি। এরপরেও কখনোই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ছবির প্রচার.. সব জায়গাতেই প্রকাশ্যে এসেছেন রূপসা। কখনও তাঁকে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায় তিনি গানের তালে নাচ করছেন, কখনও আবার তিনি ছবির প্রচার করছেন। সদ্য মুক্তি পাচ্ছে 'বিনোদিনী' ছবিটি। আর সেই ছবিতেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রূপসা। সেই ছবির প্রচারেই সদ্য প্রকাশ্যে এসেছিলেন তিনি। সঙ্গে ছিলেন সায়নদীপ। সেখানে এসে, ছবি নিয়ে কথা বলেছিলেন তিনি।

কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় যে ফটোশ্যুট প্রকাশ্যে এসেছিল, সেখানে দেখা গিয়েছিল, রূপসার পরণে হালকা নীল ডেনিম। চওড়া কালো হেয়ারমব্যান্ডে ঢাকা কপাল। সাদা শার্টের ফাঁকে উঁকি দিচ্ছে উন্মুক্ত বেবিবাম্প। সঙ্গে রয়েছেন সায়নদীপ। চারিপাশে ছড়ানো রয়েছে বেলুন। আর কখনও সেই বেলুন নিয়ে ফটেশ্যুট করছেন তাঁরা। কখনও আবার বেবিবাম্পকে ঘিরে এঁকে দিচ্ছেন হৃদয়ের চিহ্ন। সোশ্যাল মিডিয়ায় এই ফটোশ্যুট প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে গিয়েছিল। অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। 

সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে নিয়ে রূপসা লিখেছিলেন, 'মাতৃত্বের উদযাপন করছি।' এর আগে, এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, কোনও নেতিবাচক কথায় এই সময়ে কান দিতে চান না তিনি। কেবলমাত্র নিজের ও নিজের সন্তানের ভালটাই ভাবতে চান। রূপসা জানিয়েছেন তাঁর সঙ্গে রয়েছে তাঁর পরিবার। আর এবার, তাঁদের জীবনে শুরু হল নতুন অধ্যায়। এখন বাবা মা হিসেবে দায়িত্বপালন করবেন রূপসা ও সায়নদীপ। এবিপি লাইভের তরফ থেকে নতুন বাবা মাকে অনেক শুভেচ্ছা।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rupsa Chatterjee (@chatterjeespeaking)

সেরা শিরোনাম

Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?

ভিডিও

JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget