এক্সপ্লোর

Saif Ali Khan News : সেফের হামলাকারীর নজর শাহরুখের ওপরও? মন্নতেও রেকে করেছিল হামলাকারী?

মান্নতের  সিসিটিভি ফুটেজে যে ব্যক্তিকে দেখা গেছে, তার সঙ্গে সেফের বাড়িতে হামলাকারীর  উচ্চতা এবং গড়নের মিল রয়েছে। খবর পুলিশ সূত্রে।

 

মুম্বই : হাসপাতালে কঠিন সময় কাটাচ্ছেন সেফ আলি খান। এখনও অধরা সেফের ওপর হামলা চালানো মূল অভিযুক্ত। সূত্রের খবর, শেষ তাকে দেখা গিয়েছিল বান্দ্রা স্টেশন চত্বরে। কী তার পরিচয়, কী উদ্দেশেই বা সেফের বাড়িতে ঢুকেছিল সে, তা নিয়ে ধোঁয়াসা কাটেনি। তার মধ্যেই এল আরও চাঞ্চল্যকর খবর। সেফের বাড়ি ঢুকে হামলার আগে নাকি শাহরুখ খানের বাড়িতেও রেকি করেছিল সে। সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। 

পুলিশের সন্দেহ,  যে ব্যক্তি এই শাহরুখের বাড়ির আশেপাশে ঘুরঘুর করছিল, রেকে করেছিল, সেই সেফের বাড়িতে ঢুকে থাকতে পারে। কারণ, মন্নতের  সিসিটিভি ফুটেজে যে ব্যক্তিকে দেখা গেছে, তার সঙ্গে সেফের বাড়িতে হামলাকারীর  উচ্চতা এবং গড়নের মিল রয়েছে। সেফ আলি খানের ওপর হামলার ঘটনায় সন্দেহভাজনদের মধ্যে একজনকে আটক করেছে পুলিশ। সদগুরু শরণ অ্যাপার্টমেন্টে ঘটনার পর ৩৫ ঘণ্টা পেরিয়ে গেলেও হামলাকারীকে এখনও গ্রেফতার করা যায়নি ।

পুলিশ সূত্রের খবর, দিনকয়েক আগে মন্নতে ঢোকার চেষ্টা করেছিল দুষ্কৃতীরা। মন্নতের গায়ে লাগানো কাঁটাতার উপড়ে ঢোকার চেষ্টা করে দুষ্কৃতীরা। কিন্তু তাদের প্রচেষ্টা সফল হয়নি। এই দুষ্কৃতী তাদের দলেরই সদস্য নয় তো ? উত্তর খুঁজতে  মন্নতের সেই সময়ের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। চলছে ফুটেজ পরীক্ষার কাজ। দুই ঘটনার মধ্যে কোনও যোগাযোগ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।                 

এরই মধ্যে লীলাবতী হাসপাতাল সূত্রে আপাত স্বস্তির খবর মিলেছে। ভালো আছেন সেফ আলি খান, জানিয়েছেন চিকিৎসকরা।  ICU থেকে তাঁকে বিশেষ কেবিনে সেফকে স্থানান্তরিত করা হয়েছে। তবে আঘাত গুরুতর। তাই আপাতত সপ্তাহখানেক তিনি চলাফেরা করতে পারবেন না। তবে খুশির খবর একটাই, তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। দ্রুত সুস্থ হচ্ছেন সেফ। হাসপাতালে সেফকে হাঁটানোও হয়েছে বলে জানানো হয়েছে মেডিক্যাল বুলেটিনে। হামলার পরে সেফ যখন হাসপাতালে আসেন, তখন তিনি শকড অবস্থায় ছিলেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে এখন তিনি অনেকটাই সামলে উঠেছেন। 

শুক্রবারই ছেলেকে দেখতে হাসপাতালে যান শর্মিলা ঠাকুর। হাসপাতালে ছিলেন করিনা কপূরও।                

আরও পড়ুন : পূর্ণ কর্মবিরতিতে যাচ্ছেন না মেদিনীপুর মেডিক্যালের জুনিয়র চিকিৎসকরা, কেন পিছু হটলেন তাঁরা ?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
Sonam Wangchuk: হাসপাতাল থেকে বড় বার্তা দিলেন সোনম ওয়াংচুক! আগামীকালের পদযাত্রা নিয়ে বললেন..
হাসপাতাল থেকে বড় বার্তা দিলেন সোনম ওয়াংচুক! আগামীকালের পদযাত্রা নিয়ে বললেন..
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Sonam Wangchuk: সোনম ওয়াংচুকের মেডিক্যাল রিপোর্ট আদৌ সত্যি? প্রশ্ন তুললেন স্ত্রী, বললেন, 'হাসপাতাল নাকি জেলখানা?'
সোনম ওয়াংচুকের মেডিক্যাল রিপোর্ট আদৌ সত্যি? প্রশ্ন তুললেন স্ত্রী, বললেন, 'হাসপাতাল নাকি জেলখানা?'

ভিডিও

Abhishek Banerjee | অভিষেকের কার্যালয় ভাঙার ঘটনায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ হাইকোর্টের
Amit Shah in Bengal |
Sukanta Majumdar | সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক দাবি ED-এর, খোঁচা দিলেন সুকান্ত
Abhishek Banerjee: আরও বিপাকে অভিষেক, ফলতার পর নোদাখালিতেও আমফান দুর্নীতির অভিযোগ
World Cup Final: রাতে বিশ্বকাপ ফাইনাল, চাইলে স্কুলে ছুটি ঘোষণা...বড় খবর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget