এক্সপ্লোর

Saif Ali Khan Attack: সেফের ওপর হামলার ঘটনায় বাংলাদেশ যোগ! গ্রেফতার হওয়া ব্যক্তি কি অনুপ্রবেশকারী?

Saif Ali Khan News Update: জানা যাচ্ছে,  সেফের ওপর হামলা চালানোর পর, হিরানন্দানি এস্টেটে শ্রমিকদের সঙ্গে থাকছিল হামলাকারী। পুলিশের চোখে ধুলো দেওয়ার পরে বারে বারে ঠিকানা বদল করতে হয়েছিল হামলাকারীকে

কলকাতা: সেফ আলি খানের (Saif Ali Khan)-এর ওপর হামলার ঘটনায় এবার বাংলাদেশ যোগ? জানা যাচ্ছে, গ্রেফতার হওয়া বিজয় দাস ওরফে মহম্মদ আলিয়ান বাংলাদেশের বাসিন্দা। ঠানের একটি পানশালায় হাউসকিপিংয়ের কাজ করত। হামলার পর থেকে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল সে। বারে বারে করেছিল নাম ও আস্তানা বদল। গ্রেফতারির পরেও নিজের নাম এক এক বার এক এক রকম বলে মহম্মদ আলিয়ান। জানা গিয়েছে তার বাড়ি পশ্চিমবঙ্গের নদীয়াতে। ঠাণে থেকেই তাকে গ্রেফতার করেছে পুলিশ। তবে কেন এই ব্যক্তি সেফ আলি খানের ওপর হামলা চালাল, সেই বিষয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিকে জেরা করছে পুলিশ। তাকে নিয়ে আসা হচ্ছে মুম্বইতে। 

জানা যাচ্ছে,  সেফের ওপর হামলা চালানোর পর, হিরানন্দানি এস্টেটে শ্রমিকদের সঙ্গে থাকছিল হামলাকারী। পুলিশের চোখে ধুলো দেওয়ার পরে বারে বারে ঠিকানা বদল করতে হয়েছিল হামলাকারীকে। তবে সিসিটিভি ফুটেজে দেখা ব্যক্তি ও গ্রেফতার হওয়া ব্যক্তি একই কি না তা খতিয়ে দেখছে পুলিশ। জানা যাচ্ছে, হামলার ঘটনার সঙ্গে তার যোগসূত্র স্বীকার করে নিয়েছেন গ্রেফতার হওয়া ব্যক্তি। গ্রেফতারির সময় বিজয় দাস ঘুমোচ্ছিল বলে জানা গিয়েছে। সেই সময়েই পুলিশ ফোর্স গিয়ে তাকে গ্রেফতার করে। কিন্তু কেন হামলা চালাল ওই ব্যক্তি, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। সমগ্র পরিস্থিতি খতিয়ে দেখছে পুলিশ। 

গত ১৬ জানুয়ারি, নিজের বাড়িতেই আক্রান্ত হন সেফ আলি খান। ছুরি দিয়ে কোপানো হয় তাঁকে। জানা যাচ্ছে, সেফের ছোট ছেলে জেহ-র ঘরের শৌচাগারে লুকিয়ে ছিল আততায়ী। কিন্তু সে যে কোথা দিয়ে বিল্ডিংয়ে ঢুকেছিল সেই বিষয়ে ধোঁয়াশা রয়েছে। জেহ-র ন্যানি প্রথম তাকে দেখতে পান। ভয় পেয়ে অ্যালার্ম বাজিয়ে দেন তিনি। কাঁদতে কাঁদতে ছুটে পালিয়ে যায় ছোট্ট জেহ। ছুটে আসেন সেফ। জেহ-র কাছে পৌঁছতে না পেতে আততায়ী ভয়ঙ্কর হয়ে ওঠে। ছুরি বের করে কোপাতে থাকে সেফকে। আহত সেফ পড়ে গেলে সে ঘর থেকে বেরিয়ে যায়। এই ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনকে আটক ও গ্রেফতার করা হয়েছে। তবে কারা কারা এই হামলার সঙ্গে জড়িত তা নিয়ে তদন্ত চলছে।

আরও পড়ুন: Saif Ali Khan: অল্প হাঁটছেন, কথা বলছেন, রয়েছেন কড়া নিরাপত্তায়, কবে বাড়ি ফিরতে পারবেন সেফ?

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget