এক্সপ্লোর

Attack on Saif Ali Khan: ছুরিকাহত হয় একরত্তি ছেলেও! জানালেন সেফ আলি খান, বাড়িতে হামলা নিয়ে মুখ খুললেন

Saif Ali Khan Attacked: অক্ষয় কুমারের সঙ্গে সম্প্রতি কাজল ও টুইঙ্কল খন্নার শো ‘Two Much With Kajol and Twinkle’-এ অংশ নেন সেফ।

মুম্বই: বাড়িতে দুষ্কৃতী হামলায় তিনি একা জখম হননি। আহত হয়েছিল ছোট ছেলে জেহ্-ও। ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল একরত্তিকেও। হামলার রাতে ঠিক কী ঘটেছিল, এতদিন পর তা খোলসা করলেন অভিনেতা সেফ আলি খান। জানালেন, গৃহ সহায়িকা না থাকলে প্রাণে বাঁচতেন না তিনি। (Saif Ali Khan Attacked)

অক্ষয় কুমারের সঙ্গে সম্প্রতি কাজল ও টুইঙ্কল খন্নার শো ‘Two Much With Kajol and Twinkle’-এ অংশ নেন সেফ। সেখানে বাড়িতে দুষ্কৃতী হামলা নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে। ঠিক কী ঘটেছিল ওই রাতে, জানতে চান কাজল এবং টুইঙ্কল। আর তাতেই চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেন সেফ। (Attack on Saif Ali Khan)

সেফ বলেন, “করিনা বাইরে ছিল। আমি ছেলেদের সঙ্গে (তৈমুর ও জেহ্) একটা সিনেমা দেখে উঠেছিলাম সবে। বেশ দেরিতেই ঘুমাতে গিয়েছিলাম। করিনা ফেরার পর কিছু ক্ষণ কথা বলি আমরা, তার পর শুয়ে পড়ি। হঠাৎ গৃহ সহায়িকা ছুটে আসেন, বলেন, ‘জেহ্ বাবার ঘরে একজন ঢুকে পড়েছে। হাতে ছুরি রয়েছে, টাকা চাইছে।”

সেফ জানিয়েছেন, দুই ছেলেকে বাঁচাতে পড়িমরি করে দৌড় দেন তিনি। ছোট্ট জেহ্-র দিকে ছুরি তাক করা হয়েছিল কি না জানতে চান অক্ষয়। এতে সেফ বলেন জানান, ওই যুবক এদিক ওদিক করছিল। জেহ্ও আহত হয়। আহত হন জেহ্-কে দেখভালের দায়িত্বে থাকা আয়াও। তাঁদের দু’জনের শরীরেই আঘাতের চিহ্ন ছিল, কেটে গিয়েছিল।

ওই মুহূর্তে ঠিক কী ঘটছিল, তা নিয়ে সেফ বলেন, “আমি নিজের প্রশিক্ষণ স্মরণ করতে চাইছিলাম। কিছুটা প্রতিহত করতেও সফল হই। কিন্তু তথনই পিঠে জোরে আঘাত অনুভব করি। তত ক্ষণে সকলে ঘর থেকে বেরিয়ে এসেছিলেন। গীতা, আমাদের গৃহ সহায়িকা আমাকে আড়াল করতে ছুটে আসেন। ধস্তাধস্তিতে ওই যুবককে ধাক্কা দেন উনি। গীতাই আমার প্রাণ রক্ষা করে। আমার শরীরের সর্বত্রই ছুরি বসানো হয়। শেষে ওই দুষ্কৃতীকে ঘরে তালাবন্ধ করে দিই আমরা।” 

ছেলেকে রক্ষা করতে সেফ যেভাবে ঝাঁপিয়ে পড়েন, অনেকেই তার প্রশংসা করেছেন। কিন্তু তাঁর পরিবারের উপর দিয়ে যে ঝড় বইছিল, তাতে কোনও সন্দেহ নেই। সেফের কথায়, "হুড়মুড়িয়ে জেহ্-র ঘরে ঢুকি আমি। দেখি, অন্ধকার করে জেহ্-র বিছানার উপর ঝুঁকে দাঁড়িয়ে রয়েছে একজন। হাতে ছুরি রয়েছে তার। ওর উপর ঝাঁপিয়ে পড়ি আমি। ধস্তাধস্তি শুরু হয় আমাদের মধ্যে। ওর হাতে দু’টি ছুরি ছিল। আমাকে এলোপাথাড়ি কোপাতে শুরু করে। তৈমুর সিঁড়ি থেকে চিৎকার করে, ‘বাবা তুমি কি মারা যাবে?’ আমি কোনও রকমে বলি, 'না, মরব না। আমি ঠিক আছি'। ”

গত ১৬ জানুয়ারি মুম্বইয়ের বান্দ্রায় সেফ ও করিনা কপূর খানের বাড়িতে ঢুকে পড়ে এক দুষ্কৃতী। জানা যায়, সটান জেহ্-র ঘরে ঢুকে পড়ে সে। ছুরি দেখিয়ে ১ কোটি টাকা দাবি করে। ছেলেকে বাঁচাতে সেফ খোদ ওই দুষ্কৃতীর উপর ঝাঁপিয়ে পড়েন। এতে ওই যুবক তাঁর শরীরে পর পর কোপ বসিয়ে দেয়। মোট ছয়টি গুরুতর ক্ষত ছিল সেফের শরীরে, যার মধ্য়ে দু’টি ছিল মারাত্মক। ছুরির একটি অংশ ভেঙে সেফের পিঠে ঢুকে যায়। 

ওই রাতে নিজেই লীলাবতী হাসাপাতালে ভর্তি হন সেফ। চিকিৎসকরা জানান, এত গভীর ক্ষত ছিল যে, একটু হলেই ছুরির ভাঙা অংশ সরাসরি শিরদাঁড়ায় গেঁথে যেত। দীর্ঘ পাঁচ ঘণ্টা ধরে অস্ত্রোপচারের পর সেফের শরীর থেকে ছুরির ভাঙা অংশটি বের করেন চিকিৎসকেরা। সেফের ঘাড়েও একটি গভীর ক্ষত ছিল। ডান দিকের কাঁধে, পিঠের বাঁ দিকেও ছিল গভীর ক্ষত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস
Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি
TMC News: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত তৃণমূল'-এর অনুষ্ঠানে Kunal Ghosh
Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget