এক্সপ্লোর

Dilip Kumar's Death Anniversary: দিলীপ কুমারের মৃত্যুবার্ষিকীর আগে মর্মস্পর্শী বার্তা সায়রা বানুর

Saira Banu: মাত্র ১২ বছর বয়সে দিলীপ কুমারের প্রেমে পড়েন সায়রা বানু। সাক্ষাৎকারে জানালেন যে, তিনি নিজেকে কতটা ভাগ্যবান মনে করেন যে, তিনি দিলীপ কুমারের সঙ্গে ৫৬টা বছর কাটিয়েছেন।

মুম্বই: আগামীকাল মৃত্যুবার্ষিকী বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের (Dilip Kumar)। বেশ কিছুদিন অসুস্থ থাকার পর গত বছর ৭ জুলাই তিনি প্রয়াত হন। দিলীপ কুমারের মৃত্যুবার্ষিকীর (Dilip Kumar Death Anniversary) একদিন আগে মর্মস্পর্শী বার্তা দিলেন সায়রা বানু (Saira Banu)।

সায়রা বানুর চোখে জল আনা বার্তা-

সম্প্রতি এক সংবাদমাধ্যমে দিলীপ কুমারের সম্পর্কে নানা চোখে জল আনা কথা বলেন সায়রা বানু। তিনি বলেন, 'আমি আমার মুখটা ঘুরিয়ে বালিশে গুঁজে ঘুমিয়ে পড়ি। কারণ, আমি যখনই মুখ তুলে চোখ খুলি, তাহলেই দেখতে পাই, যেন মানুষটা (দিলীপ কুমার) আমার পাশে শুয়ে রয়েছেন। ঘরে যখনই সূর্যের আলো পড়ে, তার রশ্মিতে ওঁর গোলাপি গালে জেল্লা ছড়ায়। আমি বাস্তবটা জানি। এটাও জানি যে, এই সত্যিটার মধ্যে দিয়ে একদিন না একদিন আমাদের সবাইকেই যেতে হবে। যখন কেউ তাঁর জীবনের সবথেকে বিশেষ মানুষটাকে হারিয়ে ফেলে, তখন একমাত্র সেই জানে যে, সে কি হারিয়েছে। ঈশ্বরের শক্তির কাছে আমরা সকলেই অক্ষম। যন্ত্রণাদায়ক এই বাস্তবটা মেনে নেওয়া সেই মানুষটার কাছে কতটা কঠিন, তা একমাত্র সেই জানে।'

আরও পড়ুন - Koffee With Karan: এই বিশেষ কারণে কর্ণ জোহরের শোয়ে যেতে চান না রণবীর

মাত্র ১২ বছর বয়সে দিলীপ কুমারের প্রেমে পড়েন সায়রা বানু। সাক্ষাৎকারে জানালেন যে, তিনি নিজেকে কতটা ভাগ্যবান মনে করেন যে, তিনি দিলীপ কুমারের সঙ্গে ৫৬টা বছর কাটিয়েছেন। তিনি তাঁর বার্তায় আরও জানাচ্ছেন যে, দিলীপ কুমারের স্ত্রী, বন্ধু, অনুরাগী এমনকি মা হওয়ার জন্যও নিজেকে সৌভাগ্যবান মনে করেন।

১৯৬৬ সালে দিলীপ কুমারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সায়রা বানু। বিয়ের সময়ে দিলীপ কুমারের বয়স ছিল ৪৪ বছর। আর সায়রা বানু ছিলেন ২২ বছরের। তিনি আরও বলছেন, 'এমন একটাও মুহূর্ত নেই যে, তিনি (দিলীপ কুমার) আমার চোখের সঙ্গে থাকেন না। বাস্তবটা জেনেও বলছি, তিনি সবসময়ই আমার চোখের সামনে থাকেন। যদি কেউ কখনও টিভি চালায়, আর টিভিতে যদি ওঁর সিনেমা চলে কিংবা গানও দেখায়, তাহলে আমার সমস্ত কর্মী দেখতে থাকেন। আমি এড়িয়ে যাই। কারণ, আমি আমার আবেগটা ধরে রাখতে পারব না। ওঁর কোনও ছবি দেখে নিজের চোখের জল ধরে রাখতে পারি না।'

সেরা শিরোনাম

Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
Deepika Padukone: ৮ ঘণ্টা শিফটের দাবি দ্বিতীয় কারণ! আসলে এই দাবি না মিটতেই সন্দীপ রেড্ডি বঙ্গার ছবি ছাড়েন দীপিকা!
৮ ঘণ্টা শিফটের দাবি দ্বিতীয় কারণ! আসলে এই দাবি না মিটতেই সন্দীপ রেড্ডি বঙ্গার ছবি ছাড়েন দীপিকা!
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget