এক্সপ্লোর

Salman-Abhishek: বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই সলমনকে জড়িয়ে ধরলেন অভিষেক! গলছে বরফ?

Viral Video: প্রযোজক আনন্দ পণ্ডিতের জন্মদিন উদযাপনে হাজির হয়েছিলেন প্রায় গোটা বলিউড। তাঁদের ছবি ও ভিডিও ভাইরাল হতেই দেখা যায় অমিতাভ বচ্চনকে দেখে উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে ধরলেন সলমন খান।

মুম্বই: সম্প্রতি বলিউডের প্রযোজক আনন্দ পণ্ডিতের (Anand Pandit Birthday) ৬০তম জন্মদিন উদযাপনে বসেছিল চাঁদের হাট। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া ভরে ওঠে প্রযোজকের জন্মদিনে হাজির হওয়া তারকাদের ভিডিও ও ছবিতে। সেই সঙ্গে কিছু এমন সারপ্রাইজও পেয়েছেন দর্শক, যাতে মন ভরেছে তাঁদের। এদিনের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বলিউডের বাদশাহ (Shah Rukh Khan) থেকে শাহেনশাহ্ (Amitabh Bachchan), ভাইজান (Salman Khan) সকলেই। সেই পার্টিতেই দেখা গেল একে অপরকে জড়িয়ে ধরলেন অভিষেক বচ্চন ও সলমন খান। অন্দরের এই ভিডিও প্রকাশ্যে আসতেই ভাইরাল। 

একে অপরকে জড়িয়ে ধরলেন সলমন-অভিষেক! ভাইরাল ভিডিও

বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, প্রযোজক আনন্দ পণ্ডিতের জন্মদিন উদযাপনে হাজির হয়েছিলেন প্রায় গোটা বলিউড। তাঁদের ছবি ও ভিডিও ভাইরাল হতেই দেখা যায় অমিতাভ বচ্চনকে দেখে উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে ধরলেন সলমন খান। সেই ধারা বজায় রেখেই বাবার পিছনে দাঁড়িয়ে থাকা ছেলে, অভিনেতা অভিষেক বচ্চন (Abhishek Bachchan) বন্ধুত্বপূর্ণ আলিঙ্গনে জড়িয়ে ধরলেন 'টাইগার ৩' অভিনেতাকে। 

এক পাপারাৎজি এই ভিডিও তাঁর হ্যান্ডলে পোস্ট করতেই ভাইরাল হয়ে যায়। সেখানে দেখা যায়, মঞ্চে উঠে আনন্দ পণ্ডিতকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন সলমন খান। এরপর অমিতাভ বচ্চনকে দেখতে পেয়ে তাঁর দিকে এগিয়ে যান ভাইজান। করমর্দন করে শাহেনশাহকে জড়িয়ে ধরেন অভিনেতা। সেই সময়েই প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালাকে অভিবাদন জানান অভিষেক বচ্চন। এরপর সলমনের সঙ্গেও উষ্ণ আলিঙ্গন বিনিময় করেন অভিষেক। খানিক কথাবার্তাও বলতে শোনা যায় তাঁদের। সোনু নিগম ও সলমন খানকেও দেখা গেল একে অপরকে জড়িয়ে ধরতে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

সলমন ও অভিষেকের আলিঙ্গনের মুহূর্ত স্বভাবতই নজর কেড়েছে সকলের। সলমন খান ও অভিষেক বচ্চন, তাঁদের কোনও পার্টি বা ইভেন্টে একে অপরের সঙ্গে বাক্য বিনিময় করতে বা সৌজন্যমূলক অভিবাদন জানাতেও বিশেষ দেখা যায়নি কখনও। এই দুই তারকার ইতিহাস প্রায় ২৫ বছরের পুরনো। কারণ ঐশ্বর্যা রাই বচ্চন। ১৯৯৮ সালে 'হম দিল দে চুকে সনম' ছবির শ্যুটিংয়ের সময়ে একে অপরের প্রেমে পড়েন ঐশ্বর্যা ও সলমন। তাঁদের সম্পর্কের কথা সকলেরই জানা। তারপর অবশ্য ভেঙে যায় সেই প্রেম। এরপর ২০০৭ সালে অভিষেক বচ্চনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন ঐশ্বর্যা।

আরও পড়ুন: Kamaal R Khan: ২০১৬ সালের মামলার জের, মুম্বই বিমানবন্দরে আটক করা হল কমল আর খানকে

প্রসঙ্গত, সলমন খানকে শেষ দেখা গেছে এই বছরের দীপাবলি রিলিজে, 'টাইগার ৩' ছবিতে। আপাতত 'বিগ বস ১৭'-এর সঞ্চালক তিনি। সলমন এর আগে ২০০৩ সালে অমিতাভ বচ্চনের সঙ্গে 'বাগবান' ছবিতে কাজ করেছেন। ২০০৬ সালে 'বাবুল' ও ২০০৮ সালে 'গড তুসসি গ্রেট হো' ছবিতেও একসঙ্গে কাজ করেন তাঁরা। অভিষেক বচ্চনকে শেষ আর বাল্কি পরিচালিত 'ঘুমর' ছবিতে দেখা গিয়েছে। অমিতাভ বচ্চনকে শেষ টাইগার শ্রফের 'গণপথ' ছবিতে দেখা গেছে। আপাতত তিনি 'কৌন বনেগা ক্রোড়পতি' অনুষ্ঠানের সঞ্চালনা করছেন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget