এক্সপ্লোর

Kamaal R Khan: ২০১৬ সালের মামলার জের, মুম্বই বিমানবন্দরে আটক করা হল কমল আর খানকে

KRK Detained: সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, মুম্বই বিমানবন্দরে আটক করার পর কমল আর খানকে ভারসোভা পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয় এবং নোটিস ধরানো হয়। এরপর অবশ্য তাঁকে ছেড়েও দেওয়া হয়।

নয়াদিল্লি: সোমবার মুম্বই বিমানবন্দরে (Mumbai Airport) আটকানো হল অভিনেতা কমল আর খানকে (Actor Kamaal R Khan)। কয়েকজন অভিনেত্রী ও মহিলা মডেলের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় অশ্লীল পোস্ট করার অভিযোগ সংক্রান্ত একটি পুরনো মামলার ভিত্তিতে আটক করা হয় তাঁকে এদিন।

মুম্বই বিমানবন্দরে আটক করা হল KRK-কে

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, মুম্বই বিমানবন্দরে আটক করার পর কমল আর খানকে ভারসোভা পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয় এবং নোটিস ধরানো হয়। এরপর অবশ্য তাঁকে ছেড়েও দেওয়া হয়। প্রায় ১২ জনেরও বেশি সংখ্যক অভিনেত্রী এবং মডেলের বিরুদ্ধে ট্যুইটারে (অধুনা X) অশ্লীল এবং অকথ্য কথা পোস্ট করার অভিযোগে ২০১৬ সালে ভারসোভা পুলিশ তাঁর বিরুদ্ধে লুকআউট সার্কুলার (এলওসি) জারি করে। সেই মামলার ভিত্তিতে অভিনেতাকে আটক করা হয়েছিল এদিন, পিটিআইকে এমনটাই জানিয়েছেন একজন পুলিশকর্তা। তিনি বলেন, 'খানকে পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়। তাঁকে নোটিস ধরানোর পর যেতেও দেওয়া হয়।'

সোশ্যাল মিডিয়া 'এক্স' (পূর্ববর্তী)-এ ক্ষোভ উগরে দেওয়া বা বিরূপ মন্তব্য করে বা বিভিন্ন অভিযোগ এনে পোস্ট করার জন্য 'খ্যাত' কমল আর খান। জুন মাসের শুরুর দিকে, তিনি দাবি করেছিলেন যে অক্ষয় কুমার নাকি তাঁকে খুন করার জন্য কন্ট্র্যাক্ট কিলার ভাড়া করেছেন। তিনি এও লেখেন যে তাঁর জীবনে যদি কোনও অঘটন ঘটে যায়, তাহলে 'তাঁর সম্পূর্ণ দায় থাকবে অক্ষয় কুমারের'। 

তিনি ট্যুইটারে পোস্ট করেন, 'আমার বলিউডে সকলের সঙ্গে ভাল সম্পর্ক একমাত্র অক্ষয় কুমার ছাড়া। উনিই আমাকে জেলে খুন করার জন্য সুপারি দিয়েছিলেন এবং আমাকে গ্রেফতার করিয়েছিলেন। আমি সৌভাগ্যবশত জেল থেকে বেরতে পেরেছিলাম। উনি আবারও আমাকে পুলিশ স্টেশন বা জেলে মারার জন্য সুপারি দিচ্ছেন। যদি আমার কিছু হয় তাহলে অক্ষয় কুমার পুরোপুরি দায়ী থাকবেন। সলমন খান, শাহরুখ খান বা কর্ণ জোহরের সঙ্গে আমার খুনের কোনও সম্পর্ক নেই।'

আরও পড়ুন: Top Social Post: অনুরাগীদের ধন্যবাদ জানাতে মন্নতের ব্যালকনিতে শাহরুখ, সমদীপ্তার জীবনের নতুন অধ্যায়, নজরে আজকের সোশ্যালের সেরা পোস্টগুলি

এরপরের একটি ট্যুইটে তিনি লেখেন অক্ষয় কুমার চান না তাঁকে 'ক্যানাডিয়ান কুমার' বলে ডাকা হোক। তিনি পোস্টে লেখেন, 'অক্ষয় কুমারের মতে, আমার ওঁকে ক্যানাডিয়ান কুমার বলে ডাকা উচিত নয়। কেন ওঁকে ক্যানাডিয়ান বলব না, উনি তো কানাডার নিবাসী। কানাডায় যে ওঁর কোটি টাকার সম্পত্তি রয়েছে? আমি ওঁকে ক্যানাডিয়ান কুমার বলেই ডাকব। উনি যদি ওঁর সমস্ত ক্ষমতা ব্যবহার করে আমাকে মারতে চান তো ঠিক আছে।' তিনি আরও লেখেন, 'শ্রী ক্যানাডিয়ান অক্ষয় কুমারের এটা বুঝতে হবে যে আমাকে জেলে পাঠালে, বা মেরে দিলে, বাস্তবটা বদলে যাবে না। দুনিয়া সর্বদা ক্যানাডিয়ান কুমারই বলবে। আর যেদিন কেন্দ্রে সরকারের বদল হবে, সেদিন কুমার হয় ভারত ছেড়ে পালাবে বা জেল যাবে। লিখে রাখুন!'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rathijit Bhattacharjee: হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?
হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?
Hrithik Roshan: ঋত্বিক রোশনের সঙ্গে বিচ্ছেদ সাবা আজাদের? নতুন ভিডিও প্রকাশ্যে আসতেই...
ঋত্বিক রোশনের সঙ্গে বিচ্ছেদ সাবা আজাদের? নতুন ভিডিও প্রকাশ্যে আসতেই...
Antara Banerjee: ফোনের পর ফোন, তিনি নাকি ট্রেনে উঠে আক্রমণ করেছেন পুলিশকে? নাম বিভ্রাটে বিপাকে অভিনেত্রী
ফোনের পর ফোন, তিনি নাকি ট্রেনে উঠে আক্রমণ করেছেন পুলিশকে? নাম বিভ্রাটে বিপাকে অভিনেত্রী
Anupam Roy: বৃষ্টি ভেজা দিনে অনুপম-প্রশ্মিতার সুখবর, বাবা-মা হল সঙ্গীতশিল্পী জুটি
বৃষ্টি ভেজা দিনে অনুপম-প্রশ্মিতার সুখবর, বাবা-মা হল সঙ্গীতশিল্পী জুটি

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget