এক্সপ্লোর

Salman Khan: বাড়ির সামনে গুলি চালানোর ঘটনায় সলমনের বয়ান রেকর্ড, করা হল প্রায় ১৫০ প্রশ্ন

Salman Khan Firing: সংবাদ সংস্থা PTI সূত্রে খবর, ৪ ক্রাইম ব্রাঞ্চ অফিসারের একটি দল গ্যালাক্সি অ্যাপার্টমেন্টসে পৌঁছন যেখানে সলমন খান সপরিবারে থাকেন। প্রায় ৪ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় সলমনকে।

নয়াদিল্লি: বাড়ির সামনে গুলি চালানোর ঘটনায় বলিউড তারকা সলমন খান (Salman Khan) ও তাঁর ভাই অভিনেতা আরবাজ খানের (Arbaaz Khan) বয়ান রেকর্ড করল মুম্বই পুলিশ (Mumbai Police)। এই বছরের এপ্রিল মাসে বান্দ্রায় তারকার বাড়ির সামনে পরপর গুলি চালানোর ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে একাধিক অভিযুক্তকে। 

প্রায় ২ ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ, সলমন-আরবাজের বয়ান রেকর্ড মুম্বই পুলিশের

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, গত ৪ জুন, ৪ ক্রাইম ব্রাঞ্চ অফিসারের একটি দল গ্যালাক্সি অ্যাপার্টমেন্টসে পৌঁছন যেখানে সলমন খান সপরিবারে থাকেন। প্রায় ৪ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় বলিউডের ভাইজানকে। অন্যদিকে তাঁর ভাই ও অভিনেতা আরবাজ খানকে প্রায় ২ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয় বলে খবর। খান ভাইদের বয়ান রেকর্ড করতেই পৌঁছেছিলেন তাঁরা। 

চলতি বছরের ১৪ এপ্রিলের কাকভোরের ঘটনা। যখন দুই ব্যক্তি মোটরবাইকে চেপে এসে অভিনেতার বাড়ির সামনে পরপর গুলি চালায়। জিজ্ঞাসাবাদের সময় দুই ভাইকে প্রায় ১৫০টা করে প্রশ্ন করা হয় বলে খবর পিটিআই সূত্রে। 

গুলির শব্দে চমকে ওঠেন সলমন!

এই ঘটনার সঙ্গে বেশ গম্ভীরভাবেই মোকাবিলা করার চেষ্টা করছেন সলমন খান এবং তিনি মানছেন যে তাঁর প্রাণনাশের আশঙ্কা আছে। মুম্বই পুলিশের প্রতি তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন অভিযুক্তদের পাকড়াও করতে তাঁদের তৎপরতার কারণে। এক পুলিশকর্মীর কথায়, 'সলমন খান তাঁর বয়ানে জানিয়েছেন যে সেদিন তিনি বাড়িতেই ছিলেন রাতে, দেরিতে ফিরেছিলেন। ফ্ল্যাটের ব্যালকনিতে এসে লাগা একটি গুলির শব্দেই চমকে ওঠেন তিনি।'

অন্যদিকে সেই ঘটনার সময় জুহুর বাড়িতে ছিলেন আরবাজ খান। তা সত্ত্বেও তাঁর বয়ান রেকর্ড করা হয় কারণ এর আগে সলমনকে যে হুমকি লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের তরফে দেওয়া হয়েছে তা সবটাই আরবাজের জানা। পুলিশের অনুমান, এই গুলি চালনার ঘটনার সঙ্গেও ওই গ্যাংয়ের যোগ আছে। 

আরও পড়ুন: Madhumita Sarcar: শ্যুটিংয়ের ফাঁকে মজলেন গোলবাড়ির কষা মাংসে, 'লোভনীয়' ভিডিও পোস্ট মধুমিতার

সলমন খানকে এর আগেও একাধিক প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। কিন্তু এই ধরনের কোনও ঘটনা ঘটেনি। গুলি চালানোর ঘটনার পর অভিযুক্ত দুই শ্যুটার ভিকি গুপ্তা ও সাগর পালকে গুজরাত থেকে গ্রেফতার করা হয়। এখনও পর্যন্ত এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মোট ৬জনকে আটক করা হয়েছে। যাদের মধ্যে অন্যতম অনুজ থাপন, যে জেলের মধ্যেই আত্মহননের পথ বেছে নিয়েছে বলে দাবি। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Sonam Wangchuk Hunger Strike: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Embed widget