এক্সপ্লোর

Madhumita Sarcar: শ্যুটিংয়ের ফাঁকে মজলেন গোলবাড়ির কষা মাংসে, 'লোভনীয়' ভিডিও পোস্ট মধুমিতার

Madhumita Sarcar Post: যাঁরা ভোজনরসিক, বা খাবার দোকানের খোঁজ রাখেন তাঁরা প্রত্যেকেই গোলবাড়ির কষা মাংসের কথা জানেন। ডায়েটকে বুড়ো আঙুল, সেই তেল-ঝাল-মশলায় মজলেন অভিনেত্রী মধুমিতা সরকার।

কলকাতা: ক্যামেরার সামনে যাঁদের কাজ, সাধারণ মানুষের মনোরঞ্জন করা যাঁদের পেশা, অভিনয় জগতের সঙ্গে যাঁরা জড়িত তাঁরা রোগাই থাকতে চান। অন্তত এমনটাই সাধারণ মানুষ বিশ্বাস করেন। নানা চরিত্রের জন্য নানা ধরনের শারীরিক গঠনে নিজেদের গড়েপিটে নিতে অভিনেতা অভিনেত্রীরা অভ্যস্ত। কিন্তু তা বলে কি প্রিয় খাবার দেখে লোভ সামলে রাখা যায়? আর যদি কাজের সূত্রে এমনই পাড়ায় শ্যুটিং সারতে হয় যেখানে রয়েছে বিখ্যাত খাবারের দোকান! অন্তত অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sarcar) এমন পরিস্থিতিতে খাবারকেই প্রাধান্য দেন। ভোজনরসিক বাঙালির পক্ষে পাঁঠার মাংস থেকে দূরে থাকা যে খুবই দুষ্কর! নিজের সোশ্যাল মিডিয়ায় তেমনই একটি 'লোভনীয়' ভিডিও শেয়ার করলেন নায়িকা। গেলেন গোলবাড়ি (Golbari)।

গোলবাড়ির কষা মাংসে মজলেন মধুমিতা

ডায়েটকে বুড়ো আঙুল, তেল-ঝাল-মশলায় মজলেন অভিনেত্রী মধুমিতা সরকার। যাঁরা ভোজনরসিক, বা খাবার দোকানের খোঁজ রাখেন তাঁরা প্রত্যেকেই গোলবাড়ির কষা মাংসের কথা জানেন। তেলে ভাজা পরোটা, সেই সঙ্গে মশলায় ভরপুর কষিয়ে রাঁধা পাঁঠার মাংস। শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে থাকা এই পুরনো দোকান আকারে ছোট হলেও, তার খ্যাতি বহরে বিশাল। দূর দূর থেকে মানুষ এসে এই কষা মাংস চেখে যান। বাদ পড়লেন না মধুমিতাও। 

বৃহস্পতিবার একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। পরনে সাদা ক্রপটপ, ডেনিম জ্যাকেট, জিন্স, চোখে রোদচশমা, মাথায় টুপি। প্রথমেই জানালেন তিনি চলেছেন গোলবাড়ির কষা মাংস খেতে। যদিও রাস্তায় লোকজন সেই সময় কম, তবে উত্তর কলকাতা এমন ব্যস্ত রাস্তায় অনুরাগী বা সাধারণ মানুষের নজর এড়াতেই খানিক টুপিতে মুখ ঢেকে পৌঁছে গেলেন সেই বিখ্যাত গোলবাড়িতে। এরপরেই দেখা গেল টেবিলে সামনে রাখা কষা মাংস, পরোটা। ঝোলে পরোটা ডুবিয়ে মুখে তুলেই তৃপ্তি নায়িকার মুখে। কেমন লাগছে? 'স্বর্গীয়', প্রশ্ন শুনেই অকপট নায়িকা। যদিও পরক্ষণেই মন্তব্য, 'কিন্তু গরম মারাত্মক'। গরম হোক বা বর্ষা, গোলবাড়ি চত্বরে শ্যুটিং থাকলে কষা মাংস মিস করা যে একেবারেই অনুচিত তা না বললেও খাদ্যরসিকেরা ঠিকই বুঝবেন। এদিন ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'পিওভি: বিখ্যাত গোলবাড়ির কাছাকাছি যখন তুমি শ্যুটিং সারছ। বি.দ্র.: আমি আমার পাপারাৎজি নিজের সঙ্গে নিয়ে ঘুরি।' 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Madhumita Sarcar (@madhumita_sarcar)

আরও পড়ুন: Ram Krishnaa: রোহিনীর ষড়যন্ত্রের ফলে এবার দ্বন্দ্ব তৈরি হবে দুই বোন কৃষ্ণা আর আঁখির মধ্যে?

প্রসঙ্গত, গতকালই মধুমিতার একটি নতুন কাজের ঘোষণা হয়েছে। এবার 'সূর্য' নামক ছবিতে মধুমিতাকে দেখা যাবে দর্শনা বণিক ও বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?

ভিডিও

Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP
Suvendu Adhikari : 'আকাশপথে পুরো ৫টি গ্রাম ঘুরে দেখেছি'। মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী
Chaos in Jadavpur University:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget