এক্সপ্লোর

Salman Khan: সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করার মামলায় বোম্বে হাইকোর্টে বেকসুর খালাস সলমন খান

Salman Khan News: সদ্য লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের থেকে হুমকি চিঠি পেয়েছিলেন সলমন খান। ২৭ মার্চ মুম্বই ও যোধপুর পুলিশের যৌথ উদ্য়োগে গ্রেফতার করা হয় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ধাকড়রাম বিষ্ণোইকে

কলকাতা: সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগে মামলা দায়ের হয়েছিল সলমন খানের বিরুদ্ধে (Salman Khan)। সেই মামলায় বেকসুর খালাস পেলেন বলিউডের 'ভাইজান'। ২০১৯ সালের এই ঘটনায় মঙ্গলবার সলমনকে বেকসুর খালাস দিল বোম্বে হাইকোর্ট। 

২০১৯ সালে সলমন খানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিলেন জনৈক সাংবাদিক অশোক পাণ্ড সলমন খান ও তাঁর দেহরক্ষীর বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন সলমন। সেই দৃশ্যেরই ভিডিও করতে গিয়েছিলেন ওই ব্যক্তি। কিন্তু তা চোখে পড়তেই সাংবাদিকের হাত থেকে মোবাইল কেড়ে নেওয়া হয় ও দুর্ব্যবহার করা হয় তাঁর সঙ্গে। এমনকি তাঁকে মারা হয়েছিল বলেও অভিযোগ করেছিলেন ওই সাংবাদিক।

এই অভিযোগের ভিত্তিতে একটি বয়ান দেন সলমন খানের দেহরক্ষী। তাঁর দাবি ছিল, ওই সাংবাদিককে কিছুই বলেননি সলমন। এই ঘটনায় অভিনতার তরফ থেকে জানানো হয়েছিল, পুলিশি তদন্ত ছাড়াই কেবল অভিযোগকারীর বয়ানের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৫০৪ ও ৫০৬ ধারায় সলমন ও তাঁর দেহরক্ষীকে অভিযুক্ত করা হয়েছে। এর ফলে, মঙ্গলবার নিম্ন আদালতের সেই রায়ই এবার বাতিল করে দিল বম্বে হাইকোর্ট।

সদ্য লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের থেকে হুমকি চিঠি পেয়েছিলেন সলমন খান। এরপর সেই হুমকি চিঠি পাঠানোর জন্য ২৭ মার্চ মুম্বই ও যোধপুর পুলিশের যৌথ উদ্য়োগে গ্রেফতার করা হয় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ধাকড়রাম বিষ্ণোইকে। ওই ব্যক্তির বয়স মাত্র ২১ বছর। সলমনকে হুমকি ই মেল পাঠানো হয়েছিল গত ১৮ মার্চ। সেখানে লেখা হয়েছিল, ‘মুসেওয়ালার থেকেও খারাপ পরিণতি হবে।’ কথা না শুনলে ‘ঝটকা’ খাবেন। আপাতত মুম্বই পুলিশের হেফাজতে রয়েছে ওই ব্যক্তি।

এই হুমকি মেল পাওয়ার পর থেকেই আঁটোসাঁটো করা হয়েছিল সলমনের নিরাপত্তা। হুমকি ই-মেল পাওয়ার পরেই একটি এফআইআর করা হয়েছিল নায়কের টিমের তরফ থেকে। এই এফআইআরও রুজু করা হয় বান্দ্রা থানায়। আর 'ভাইজান' এর আবাসস্থল বিলাসবহুল গ্যালেক্সি আবাসনে আরও জোরদার করা হয়েছে পুলিশি নিরাপত্তা। ২৪ ঘণ্টা পাহাড়ায় থাকছে পুলিশ, জমায়েত অনুমতি দেওয়া হচ্ছে না অনুরাগীদেরও। 

কাজের ক্ষেত্রে, এখন 'টাইগার ৩' (Tiger 3) নিয়ে ব্যস্ত সলমন। আগামী মাসেই এই ছবির জন্য শাহরুখের সঙ্গে একটি শ্যুটিং থাকার কথা তাঁর। 'পাঠান'-এর পর থেকেই দর্শকদের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে শাহরুখ-সলমনের জুটি নিয়ে।

আরও পড়ুন: Bholaa Movie Box Office: প্রথম দিনে ১৫ কোটির ব্যবসা? 'ভোলা'র বক্স অফিস কালেকশন কত?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget