এক্সপ্লোর

Salman Khan: ঈদে অনুরাগীদের সামনে আসতেও সতর্কতা! নিরাপত্তার জন্য এই বিশেষ ব্যবস্থা নিলেন সলমন

Salman Khan News: প্রত্যেক বছরই সলমন তাঁর বাড়ির ব্যালকনিতে এসে দেখা করেন অনুরাগীদের সঙ্গে। তাঁদের দিকে হাত নাড়েন। আর সলমনের বাড়ির বাইরে এদিন তাঁকে দেখতে ভিড় জমে হাজার হাজার অনুরাগীর

কলকাতা: সদ্য মুক্তি পেয়েছে তাঁর ছবি 'সিকন্দর' (Sikandar)। বক্সঅফিসে সবে ব্যবসার দৌড় শুরু করেছে এই সিনেমা। তবে নিরাপত্তার কারণে এই ছবির বেশি প্রচার করতে পারেননি তিনি। সাক্ষাৎকারও দিয়েছেন সীমিত। আর আজ ঈদ। বিশেষ এই দিনটা সলমন খান যে অনুরাগীদের সঙ্গে দেখা করেন, এ তো প্রত্যেকবারের রীতি। সেই রীতি মেনেই এবারেও অনুরাগীদের সামনে এলেন সলমন খান। পাজামা পাঞ্জাবিই 'ভাইজান'-এর ঈদের পোশাক। তবে তাঁকে ঘিরে রইল নিরাপত্তা বলয়। 

প্রত্যেক বছরই সলমন তাঁর বাড়ির ব্যালকনিতে এসে দেখা করেন অনুরাগীদের সঙ্গে। তাঁদের দিকে হাত নাড়েন। আর সলমনের বাড়ির বাইরে এদিন তাঁকে দেখতে ভিড় জমে হাজার হাজার অনুরাগীর। তবে এবারের ছবিটা একটু আলাদা। সলমন অনুরাগীদের সঙ্গে দেখা করলেন বটে, তবে বুলেটপ্রুফ কাচের ওপার থেকে। সরাসরি অনুরাগীদের সামনে এলেন না তিনি। এর আগে একাধিকবার খুনের হুমকি পেয়েছেন সলমন। তাঁর বাড়ি লক্ষ্য করে শ্যুটআউট পর্যন্ত হয়েছে। তাই এবার একেবারে বুলেটপ্রুফ কাচের আড়াল থেকে অনুরাগীদের ঈদের শুভেচ্ছা জানালেন সলমন। এদিন সলমনের সঙ্গে এসেছিল তার ভাগ্নীও। মামার হাত ধরে সলমন অনুরাগীদের শুভেচ্ছা জানায় সেও। 

সদ্য সলমনের নতুন ছবি 'সিকন্দর' মুক্তি পেয়েছে। এই ছবি বিতর্কের হাত থেকে রক্ষা পায়নি। সলমন কেন তাঁর থেকে অনেক ছোট অভিনেত্রীর সঙ্গে নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন, তা নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছিল। তবে সেই সমস্ত বিতর্ক সলমন সামলেছেন নিজের মতো করেই। যথাযথ উত্তরও দিয়েছেন। এই ছবির প্রচার আগেই কাটছাঁট করেছিলেন সলমন। ফলে তিনি খুব কম সাক্ষাৎকারই দিয়েছেন। আর সদ্য ANI -কে দেওয়া সাক্ষাৎকারে সলমন হাত জোড় করে বলেন, 'আমার কোনও বিতর্ক চাই না। আমি অনেক রকম বিতর্কের মধ্যে দিয়ে গিয়েছি। আমার আর বিতর্ক চাই না। আমার মনে হয় না বিতর্ক দিয়ে কোনও ছবি সাফল্য পায়।' সলমন আরও বলেন, 'আমি এও দেখেছি, বিতর্কের কারণে শুক্রবার ছবির মুক্তির পাওয়ার কথা, সেটা গিয়ে পরের মঙ্গলবার মুক্তি পেয়েছে। আমরা সেটা চাই না। প্রথম ৩-৪ দিন পেরিয়ে যেতে দিন। ছবিটা মুক্তি পাক। এমনকি ছবি মুক্তির পরেও আমি কোনও বিতর্ক চাই না।' 

বক্স অফিসে প্রথমদিন আশানুরূপ ব্যবসা করেনি এই ছবি। তবে আগামী কয়েকটা দিন এই ছবি কেমন ব্যবসা করে এখন সেটাই দেখার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget