এক্সপ্লোর

Salman Khan: আইপিএল দল কেনার আমন্ত্রণ পেয়েও ফিরিয়ে দেন সলমন খান? মুখ খুললেন 'ভাইজান'

Indian Premier League: আইপিএলে কিন্তু শাহরুখ খান, প্রীত জিন্টার মতো রুপোলি পর্দার মহাতারকাদের ফ্র্যাঞ্চাইজি রয়েছে।

মুম্বই: বিশ্বের জনপ্রিয়তম ক্রিকেট লিগ কোনটি? প্রশ্নটা করা হলে প্রায় সকলেই মুহূর্তেই একটাই উত্তর দেবেন, আইপিএল ( Indian Premier League)। ক্রিকেট ও বিনোদন, ভারতের সম্ভবত দুই সবথেকে জনপ্রিয় পেশার অভূতপূর্ব মেলবন্ধনে শুরু থেকেই সুপারহিট এই প্রতিযোগিতা। এই টুর্নামেন্টে শাহরুখ খান, প্রীতি জিন্টার মতো রুপোলি পর্দার জনপ্রিয় মুখগুলির ফ্র্যাঞ্চাইজি রয়েছে। সেই তালিকায় কিন্তু সলমন খানের (Salman Khan) নামও যুক্ত হতে পারত। 

সলমন সম্প্রতি দাবি করেন ২০০৮ সালে, আইপিএলের শুরুর সময় তাঁকে এক ফ্র্যাঞ্চাইজি কেনার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। মুম্বইয়ে এক ইভেন্টে সলমনকে জিজ্ঞেস করা হয় ভবিষ্যতে তাঁর আইপিএলের দল কেনার কোনও পরিকল্পনা আছে কি না। জবাবে সলমন জানান, 'আইপিএলের দল কেনার জন্য আমি একটু বেশি বয়স্ক হয়ে গিয়েছি। সেইসময় আইপিএলের দল কেনার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু আমি কিনিনি। এমনটা নয় যে দল না কেনার জন্য আমার খুব আফশোস হচ্ছে। আমি তো বেশ হাসিখুশিতেই রয়েছি।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Buzzzooka Prime (@buzzzookaprime)

 

প্রসঙ্গত, সাম্প্রতিক অতীতে বারংবার সলমন খানের বাড়িতে অনুপ্রবেশের একাধিক চেষ্টা চালিয়েছেন তাঁর অনুরাগী থেকে শত্রুরা। তবে সেই পথ বন্ধ করার জন্য পদক্ষেপ নিল পুলিশ। এবার থেকে সলমন খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে আর কোনও বাইরের মানুষ পরিচয়পত্র ছাড়া ঢুকতে পারবেন না বলেই পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। বাসিন্দা ছাড়া, যে ব্যক্তিই গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে আসবেন, তাঁকেই প্রথমে পরিচয়পত্র দেখাতে হবে। এরপরে তিনি কার বাড়িতে যাবেন সেটা জানতে চাওয়া হবে। সেটা জেনে নিয়ে, ওই ফ্ল্যাটের বাসিন্দার বাড়িতে ফোন করে জানতে চাওয়া হবে সত্যিই ওই ব্যক্তি কাউকে দেখা করার জন্য ডেকেছেন কি না। যদি সেই বাসিন্দা রাজি হন তাঁকে ওপরে পাঠানোর জন্য, তবেই সেই অপরিচিত ব্যক্তি ওপরে যেতে পারবেন।

প্রথমে ছত্তিশগড়ের বাসিন্দা জিতেন্দ্র কুমার ও তারপরে মডেল ও অভিনেত্রী ইশা ছাবড়িয়া, অল্প সময়ের ব্যবধানেই দুই বাইরের ব্যক্তি সলমন খানের অ্যাপার্টমেন্টে ঢোকার চেষ্টা করেছিলেন। হুমকি চিঠি পাওয়ার পর থেকেই সলমনের বাড়ির নিরাপত্তা বেড়েছে। শ্যুটিংয়েও ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা পান সলমন। আর এবার, অভিনেতার নিরাপত্তায় বিশেষ পদক্ষেপ নিয়েছে পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget