এক্সপ্লোর

Salman Khan: গোমাংস ছুঁয়েও দেখেন না সলমন, পারিবারিক ঐতিহ্যে বদলেছে খাদ্যাভ্যাস ! কী জানালেন অভিনেতা ?

Salman Khan on Beef: নিজের খাদ্যভ্যাস নিয়ে বরাবরই স্পষ্টবাদী বলিউডের ভাইজান সলমন খান। সম্প্রতি তাঁর একটি বক্তব্য অনুরাগীদের নজর কেড়েছে। তিনি জানিয়েছেন যে তাঁর খাদ্যতালিকায় গোমাংস নেই।

নিজের খাদ্যভ্যাস নিয়ে বরাবরই স্পষ্টবাদী বলিউডের ভাইজান সলমন খান। সম্প্রতি তাঁর একটি বক্তব্য অনুরাগীদের নজর কেড়েছে। তিনি জানিয়েছেন যে তাঁর খাদ্যতালিকায় গোমাংস নেই। বছরের পর বছর ধরে সলমন, তাঁর বাবা সেলিম দুজনের কেউই গোমাংস খান না আর এটাই নাকি তাদের পারিবারিক ঐতিহ্য। এই বিষয়ে সলমন এবং তাঁর বাবা সেলিম দুজনেই নিজেদের মতামত ভাগ করে নিয়েছেন এবং খাদ্য, বিশ্বাস ও ঐতিহ্য সম্পর্কে পরিবারের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করেছেন।

খাদ্যাভ্যাস ও বিশ্বাস নিয়ে কী জানান সেলিম খান

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সেলিম খান সালমা খানের সঙ্গে তাঁর বিবাহ ও গণেশ চতুর্থীর মত উৎসব উদযাপনের মাধ্যমে কীভাবে বৈচিত্র্যকে আলিঙ্গন করেছেন তা নিয়ে বিশদে আলোচনা করেছেন। তিনি বলেন “ইন্দোর থেকে আজ পর্যন্ত আমরা কখনও গোমাংস খাইনি। বেশিরভাগ মুসলমান গোমাংস খান কারণ এটি সবথেকে সস্তা মাংস। কেউ কেউ এমনকী পোষা কুকুরকে খাওয়ানোর জন্যও এটি কিনে আনেন। কিন্তু নবী মহম্মদের শিক্ষায় তিনি স্পষ্টভাবে বলেছেন যে গরুর দুধ মায়ের দুধের বিকল্প আর এটি একটি মুফিদ চিজ অর্থাৎ উপকারি বস্তু। তিনি বলেছেন যে গরু হত্যা করা উচিত নয়, গোমাংস নিষিদ্ধ।” সেলিম খানের মতে নবী মহম্মদ অন্যান্য ধর্মের সকল ভাল বিষয়গুলি অন্তর্ভুক্ত করেছেন ইসলামে। যেমন ইহুদিদের থেকে ধার করা হয়েছে শুধু হালাল মাংস খাওয়ার রীতি। তাঁর মতে প্রতিটি ধর্মই ভাল এবং ইসলামের মত একজন সর্বোচ্চ শক্তিতে বিশ্বাস রাখে।

সলমন কী জানা নিজের ডায়েট নিয়ে

২০১৮ সালে আপ কি আদালতে এসে সলমন নিজের ব্যক্তিগত মতামত স্পষ্ট করেছিলেন। তাঁর কথা ছিল “আমি সবই খাই। শুধু গোমাংস ও শূকরের মাংস খাই না”। তাঁর কথায়, “গরু আমাদেরও মা। আমি বিশ্বাস করি সে আমার মা কারণ আমার নিজের মা-ই হিন্দু। আমার বাবা একজন মুসলিম। আমার দ্বিতীয় মা একজন খ্রিস্টান। আমি সাধারণ হিন্দুস্তানি”।

আসন্ন ছবি ‘ব্যাটল অফ গালওয়ান’

লাদাখে কিছুদিন আগে থেকেই সলমন খান তাঁর বহুপ্রতীক্ষিত ওয়ার ড্রামা ‘ব্যাটল অফ গালওয়ান’-এর শ্যুটিং শুরু করেছেন। ২০২০ সালের জুন মাসে গালওয়ান উপত্যকায় ঘটে যাওয়া বাস্তব ঘটনাবলীর উপরে ভিত্তি করে এই ছবিটি তৈরি হতে চলেছে। ছবিতে সহ অভিনেতা হিসেবে সলমনের পাশে দেখা যাবে চিত্রাঙ্গদা সিং, জেইন শ, অঙ্কুর ভাটিয়া, হর্ষিল শাহ, হীরা সোহাল, অভিলাষ চৌধুরী, বিপিন ভরদ্বাজ প্রমুখ।

সেরা শিরোনাম

Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Toxic-Yash: 'টক্সিক' মুক্তির আগেই বিপত্তি! যশকে দেখতে গিয়ে অনুষ্ঠানে বিশৃঙ্খলা, আহত ২ পড়ুয়া
'টক্সিক' মুক্তির আগেই বিপত্তি! যশকে দেখতে গিয়ে অনুষ্ঠানে বিশৃঙ্খলা, আহত ২ পড়ুয়া
Rahul-Moumita Controversy: 'একটা প্রায় ডুবে যাওয়া কেরিয়ারকে..', নাম না করে রাহুলের সঙ্গে সম্পর্ক বিতর্কে মৌমিতাকে কটাক্ষ আরেক পরিচালকের
'একটা প্রায় ডুবে যাওয়া কেরিয়ারকে..', নাম না করে রাহুলের সঙ্গে সম্পর্ক বিতর্কে মৌমিতাকে কটাক্ষ আরেক পরিচালকের

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Pizza Delivery Boy Death: পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
Cooch Behar: গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
Embed widget