এক্সপ্লোর

Salman Khan: হুমকির জের! নিরাপত্তার ঘেরাটোপে পরিবারের মধ্যেই কাটবে সলমন খানের জন্মদিন

Salman Khan News: এবারের জন্মদিনটা একেবারে আলাদা করে কাটাবেন সলমন। পরিবারের মধ্যেই একান্তে জন্মদিন কাটাবেন তিনি

কলকাতা: নিরাপত্তার খাতিরে কার্যত ব্যহত হয়েছে তাঁর স্বাভাবিক জীবনযাত্রা। তিনি শ্যুটিং করছেন কড়া নিরাপত্তা বলয়ে। শ্যুটিং ফ্লোরেও রয়েছে একাধিক নিয়ম-কানুন। আর এবার কি, নিরাপত্তার কোপেই সলমন খানের জন্মদিনের উদযাপনও! আগামী ২৭ ডিসেম্বর অভিনেতা সলমন খানের (Salman Khan) জন্মদিন। প্রত্যেক বছরই এই দিনটায় তাঁদের বাড়িতে বসে চাঁদের হাট। কিন্তু এই বছর সমস্ত নিয়মে বিরতি। কেক কাটা, বিরিয়ানি খাওয়া, সবটাই হবে একেবারে পরিবারের মধ্যে। বাইরের কোনও প্রবেশ নিষেধ। কিন্তু কেন এই নিয়ম? এমন কী ঘটেছে সলমন খানের সঙ্গে যে তিনি এতটাই নিভৃতে জন্মদিন কাটাবেন এবার? 

এই উত্তর পেতে গেলে ফিরে দেখতে হয় অতীতের দিকে। বাবা সিদ্দিকি খুন হয়েছেন গুলিতে। তাঁকে খুনের দায়িত্ব নিয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাং। তবে তার আগে থেকেই লাগাতার হুমকি পাচ্ছেন সলমন খান। একের পর এক হুমকি আসছে সলমনের কাছে। এই ঘটনায় তদন্তে নেমেছে পুলিশও। একাধিক ব্যক্তিকে গ্রেফতারও করা হয়েছে। তিন সপ্তাহের মধ্যে ৩ বার মৃত্যুর হুমকি পেয়েছেন সলমন খান। তিনি বারে বারেই হুমকি পেয়েছেন, টাকার দাবিও এসেছে তাঁর কাছে। বিভিন্ন সময়ে বিভিন্ন অঙ্কের টাকা তাঁর থেকে চাওয়া হয়েছে বিষয়টিকে বন্ধ করার জন্য। তবে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং-এর তরফ থেকে জানানো হয়েছে, তারা এই বিষয়টি টাকা দিয়ে মেটাতে চায় না। কৃষ্ণসার হত্যা তাঁদের জাতিকে ভীষণভাবে আঘাত করেছে। দীর্ঘদিন ধরে আদালতে কেস চলার পরেও বিষয়টির মিমাংসা হয়নি বলেই তাঁরা এবার নিজের হাতে বিষয়টি তুলে নিতে চায়। 

এর আগে সলমন খানকে মৃত্যুর হুমকি দেওয়ার অপরাধে নয়ডা থেকে NCR রিজিয়নের পুলিশ একজনকে গ্রেফতার করেছিল। এর আগে ঝাড়খণ্ড থেকেও সলমন খানকে হুমকি দেওয়ার অপরাধে গ্রেফতার করা হয়েছিল এক ব্যক্তিকে। পরবর্তীতে সেই ব্যক্তি এই কাজ করার জন্য ক্ষমাপ্রার্থনাও করে। সেই ব্যক্তি নিজেকে লরেন্স বিষ্ণোইয়ের দলের অন্যতম একজন কর্মী হিসেবে পরিচয় দিয়ে, গোটা বিষয়টাকে মেটানোর জন্য ৫ কোটি টাকা দাবি করেছিল।

এই সমস্ত কারণেই এবারের জন্মদিনটা একেবারে আলাদা করে কাটাবেন সলমন। পরিবারের মধ্যেই একান্তে জন্মদিন কাটাবেন তিনি। পরিবারের সবার মধ্যেই হবে কেক কাটা থেকে শুরু করে বিরিয়ানি খাওয়া ও অন্যান্য উৎসব। তবে পরিবারের বাইরের কেউ এই উদযাপনে থাকবেন না। উদযাপনের বাইরে থাকবে বিশাল নিরাপত্তা ব্যবস্থাও। নিরাপত্তার ঘেরোটাপেই এবার পালন হবে সলমন খানের জন্মদিন। 

আরও পড়ুন: Kareena Kapoor Khan: মোদির ডাকে দিল্লিতে গোটা কপূর পরিবার, জেহ আর তৈমুরের জন্য কী উপহার নিয়ে ফিরলেন করিনা?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget