কঠিন পরিস্থিতিতেও 'টিকে থাকার' বার্তা সামান্থার, দড়ি টানাটানির ভিডিও ভাইরাল
সদ্যই দক্ষিণের জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করেছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। এমন ঘোষণা করার পরই প্রশ্ন উঠেছে কেন এই দম্পতির মধ্যে বিচ্ছেদ হল।

নয়াদিল্লি: সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি মজার ভিডিও শেয়ার করলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ভিডিওয় তাঁকে বন্ধুদের সঙ্গে দড়ি টানাটানি খেলায় মেতে উঠতে দেখা গেল। ভিডিওটি প্রথমে পোস্ট করেছিলেন অভিনেত্রীর বন্ধু, ডিজাইনার শিল্পা রেড্ডি। গ্রুপের প্রত্যেককে পেটে খিল ধরিয়ে হাসতে দেখা যাচ্ছে ভিডিওয়। দড়ি টানাটানি করতে করতে ভিডিওর শেষে সকলেই মাটিতে পড়ে যায়, তখনও তাদের হাসি এতটুকু কমেনি। ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে সামান্থা লেখেন, 'প্রিয় মানুষগুলোর সঙ্গে সুন্দর, উন্মাদনাময়, মজার একটা সপ্তাহ কাটালাম। নিজেকে শেখালাম - কখনও প্রচণ্ড ফিট, উন্মাদ পরিবারের সঙ্গে গ্রুপ অ্যাক্টিভিটিতে অংশ নেওয়া উচিত নয়। তোমার আঘাত লাগবে। ব্যথা অনুভব করবে।' এরপরের হ্যাশট্যাগে লেখেন, 'উইল সারভাইভ' অর্থাৎ বেঁচে থাকব। অর্থাৎ রাস্তা যতই কঠিন হোক, হার মানবেন না অভিনেত্রী, টিকে থাকবেন।
View this post on Instagram
সদ্যই দক্ষিণের জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করেছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু (Samantha)। এমন ঘোষণা করার পরই প্রশ্ন উঠেছে কেন এই দম্পতির মধ্যে বিচ্ছেদ হল। কিংবদন্তি অভিনেতা নাগার্জুনও ভারাক্রান্ত মনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। জানিয়েছিলেন, দুজনের মধ্যে যা হয়েছে তা অত্যন্তই দুর্ভাগ্যজনক। পাশাপাশি ঈশ্বরের কাছে প্রার্থনাও করেছেন দুজনকে শক্তি দেওয়ার জন্য। বিচ্ছেদ ঘোষণার পর প্রথমবার সোশ্যাল মিডিয়া পোস্ট করে ইঙ্গিতপূর্ণ বার্তাও দেন সামান্থা।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে অভিনেত্রী সামান্থা রুথ প্রভু লেখক ফরিদার একটি উক্তি তুলে ধরেছেন। যেখানে তিনি লিখেছেন, 'যখন মহিলারা কোনও কাজ করেন, তখন ধারাবাহিকভাবে এবং নীতিগতভাবে প্রশ্ন তোলা হয়। কিন্তু একই কাজ যখন পুরুষ করে, তখন কোনও প্রশ্ন ওঠে না। তাহলে এটাই বলতে হয়, আমরা মানে আমাদের সমাজের কোনও নীতিই নেই।' অভিনেত্রীর এমন পোস্টের পর অনুরাগীরাও তাঁকে সমবেদনা জানিয়েছেন কমেন্টে।
Before You Go
Aparna Sen: অভিনেত্রী, পরিচালকের পর এবার আলোকচিত্রী অপর্ণা সেন, আয়োজিত এক বিশেষ প্রদর্শনী





















