এক্সপ্লোর

Allu Arjun and Samantha: 'পুষ্পা'-র সিক্যুয়ালে নেই, তবু সামান্থা-অল্লু নিয়ে আসছেন নতুন চমক?

Samantha Ruth Prabhu: এই খবর আগেই প্রকাশ্যে এসেছিল যে বলিউডে অভিষেক হতে চলেছে আল্লু অর্জুনের।

কলকাতা: 'পুষ্পা' (Pushpa) ছবিকে চিত্রনাট্য ও গল্প যেমন ছিল টানটান, তেমনই এই ছবির অন্যতম হিট গান ছিল 'ও অভন্তা' (Oo Antava)। অল্লু অর্জুনের (Allu Arjun)-এর সঙ্গে এই গানে দেখা গিয়েছিল দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu)-কে। তবে শোনা যাচ্ছে, 'পুষ্পা'-র আগামী ছবিতে আর দেখা যাবে না সামান্থা রুথ প্রভুকে। এই খবরে বেশ মনখারাপ হয়ে গিয়েছিল অনুরাগীদের। তবে দক্ষিণী ইন্ডাস্ট্রি সূত্রে কানাঘুষো, একটি নতুন ছবিতে জুটি বাঁধতে পারেন সামান্থা ও অল্লু অর্জুন। 

এই খবর আগেই প্রকাশ্যে এসেছিল যে বলিউডে অভিষেক হতে চলেছে আল্লু অর্জুনের। 'জওয়ান' (Jawan) খ্যাত পরিচালক অ্যাটলি (Atlee) নাকি এবার বলিউডে নিয়ে আসতে চলেছেন অল্লু অর্জুনকে। ইতিমধ্যেই ছবির চিত্রনাট্য শুনে, তাতে নাকি কার্যত রাজি হয়ে গিয়েছেন অল্লু অর্জুন। আর এবার, দ্বিতীয় কানাঘুষোয় শোনা যাচ্ছে সেই ছবিতেই সামান্থা থাকতে পারে অল্লুর বিপরীতে। সামান্থার সঙ্গে ইতিমধ্যেই কথাবার্তা চলছে এই ছবি নিয়ে। তবে এখনও পাকাপাকিভাবে তাতে সিলমোহর পড়েনি। 

'পুষ্পা' ছবিটি বিনোদন জগতে কার্যত সাড়া ফেলে দিয়েছিল। শুধু চিত্রনাট্যই নয়, এই ছবির 'শ্রীভল্লি' গানটি হোক বা 'স্বামী' গানটি... প্রত্যেকটিই ছিল বেশ চর্চিত। নতুন ছবিতেও বেশ কিছু জমাটি গানের অপেক্ষায় রয়েছেন দর্শকেরা। তবে সদ্য অল্লু অর্জুনের অসুস্থতার ফলে, পিছিয়ে গিয়েছে ছবির শ্যুটিং। শোনা যাচ্ছে, আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে মুক্তি পাবে 'পুষ্পা'- সিরিজের নতুন ছবিটি। 

তবে সামান্থা রুথ প্রভু ও অল্লু অর্জুনের জুটি দেখার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। পুষ্পার নতুন ছবিতে দর্শকেরা প্রত্যাশা করেছিলেন, অন্তত একটি গান থাকবে তাঁদের ২জনের। তবে অ্যাটলির ছবিতে যদি জুটি হিসেবে তাঁদের দেখতে পাওয়া যায়, তাহলে তার চেয়ে ভাল উপহার আর কিই বা হতে পারে অনুরাগীদের জন্য? এখন অপেক্ষা কেবল সামান্থার সিলমোহরের। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

আরও পড়ুন: Bollywood News: ছোটবেলার ছবি শেয়ার, মা হওয়ার জল্পনায় কি এভাবেই সিলমোহর দিলেন এই অভিনেত্রী?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget