এক্সপ্লোর

Samantha Ruth Prabhu: 'নাগা চৈতন্যের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেই সমস্য়ায় পড়ব', বিস্ফোরক মন্তব্য় সামান্থার

Samantha Ruth Prabhu: নাগা চৈতন্যের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বললেই সমস্য়ার পড়বেন তিনি! কেন এমনটা মনে করেন সামান্থা?

কলকাতা: ১৪ই এপ্রিল মুক্তি পেতে চলেছে সামান্থা অভিনীত ছবি 'শকুন্তলম'। তার আগেই তিনি উঠে এলেন খবরের শিরোনামে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সামান্থা জানান, নিজের জীবন থেকে বিয়ের অধ্য়ায় তিনি সম্পূর্ণভাবে ভুলে যেতে চান। কারণ এই বিয়ে ও বিয়ে ভাঙা তাঁকে অনেক কিছু শিখিয়েছে। বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে সাক্ষাৎকারীকে তিনি মজা করে বলেন 'আপনি কিন্তু আমায় সমস্য়ায় ফেলছেন'।

এর আগে, সামান্থা করণ জোহরের কফি উইথ করণ সিজন সেভেনে উপস্থিত হয়েছিলেন এবং তাঁর প্রাক্তন স্বামীর থেকে আলাদা হওয়ার পরে কীভাবে তিনি ট্রোলড হয়েছিলেন সে সম্পর্কে খোলামেলা কথা বলেছিলেন।  তিনি বলেছিলেন, "আমি নিজের ইচ্ছেতেই বিয়ে ভাঙার সিদ্ধান্ত নিয়েছিলাম। যখন আমাদের বিচ্ছেদ সেইসময় অনেকেই আমার বিভিন্ন রকম প্রশ্ন করে বিব্রত করেছিলেন। আমাকে যাঁরা ভালবেসেছিল তাঁদের উত্তর দেওয়া আমার দায়িত্ব ছিল। জীবনের ওই পর্যায় আমার কাছে অত্য়ন্ত কঠিন ছিল। কিন্তু এখন আমি মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী।'

আরও পড়ুন...Deepika Padukone's Selfie: ভুটানে অনুরাগীদের সঙ্গে দীপিকার সেলফি ভাইরাল, বাড়ল জল্পনা

প্রসঙ্গত, চলতি মাসেই মুক্তি পাচ্ছে সামান্থা রুথ প্রভু অভিনীত ছবি 'শকুন্তলম'। বিশ্বব্য়াপী 3D ও 2D তে মুক্তি পাচ্ছে এই ছবি। কালীদাসের জনপ্রিয় রচনা 'শকুন্তলা'র ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এই ছবি। এখানে নাম ভূমিকায় দেখা যাবে সামান্থা রুথ প্রভুকে। দুষ্মন্তের চরিত্রে দেখা যাবে দেব মোহনকে। সম্প্রতি সামান্থা জানিয়েছিলেন, রাজকন্য়ার চরিত্রে অভিনয় করার জন্য় তিনি একেবারেই প্রস্তুত ছিলেন না। এই চরিত্রের অফার পাওয়ার পর আত্মবিশ্বাসের অভাবে ভুগছিলেন তিনি। এমনকি এই অফার প্রথমে ফিরিয়েও দিয়েছিলেন অভিনেত্রী।

অভিনেত্রী বলেছিলেন, "আমি প্রথমে না বলেছিলাম কারণ আমি 'দ্য ফ্যামিলি ম্যান টু' করছিলাম, যেটিতে আমার একটি বাস্তব ভূমিকা ছিল। ছোটবেলা থেকেই ডিজনি আমার প্রিয়। খুশি বা দুঃখী যাই হোক না কেন, আমি ডিজনি ফিল্ম দেখতাম। তাই, আমার আত্মবিশ্বাস ছিল না যে আমি শকুন্তলার চরিত্রে অভিনয় করতে পারব।"

কিছুদিন আগে, অভিনেত্রী জানিয়েছিলেন, মালয়ালম অভিনেতাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ছিল? তিনি জানান, তাঁর কাছে  মালয়ালম অভিনেতাদের সঙ্গে কাজ করা অভিনয়স্কুলে যাওয়ার মত। তিনি আরও জানান, এই ছবিতে কাজ করে তাঁর যে অভিজ্ঞতা হয়েছে, তা তাঁর সারাজীবনের পাথেয়। 

সেরা শিরোনাম

Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget