এক্সপ্লোর

Samantha Ruth Prabhu: 'আমি এখনও মারা যাইনি', কেন এমন বললেন সামান্থা?

ফের একবার নিজের শারীরিক অসুস্থতা নিয়ে কথা বললেন সামান্থা।

মুম্বই: বিরল রোগে আক্রান্ত জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu)। নিজেই কিছুদিন আগে জানিয়েছেন যে তিনি মায়োসাইটিস নামে রোগে আক্রান্ত। শারীরিক অসুস্থতার কথা দীর্ঘ সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে প্রকাশ্যে আনেন। আর ফের একবার নিজের শারীরিক অসুস্থতা নিয়ে কথা বললেন সামান্থা।

আচমকা কী হল সামান্থার?

এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ফের দীর্ঘ একটি পোস্ট করেছেন সামান্থা প্রভু। তিনি লিখেছেন, 'আমি আর আগের ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছিলাম যে, কিছুদিন ভালো যায়, কিছুদিন খারাপ যায়। কখনও কখনও আবার কোনও সিদ্ধান্ত নেওয়াও বেশ কঠিন হয়ে পড়ে। কিন্তু যখন পিছন ফিরে দেখি, দেখতে পাই কত কঠিন পরিস্থিতি আমি পেরিয়ে এসেছি। আমি লড়াই করার জন্য সবসময় প্রস্তুত থাকি। একটা বিষয় আজ পরিস্কার করে দিতে চাই। আমি দেখলাম, আমার শারীরিক অবস্থার কথা জানানোর পর নানা জায়গায় এটা বলা হচ্ছে যে, আমি যে রোগে আক্রান্ত তাতে জীবনহানি হতে পারে। আজ এটা পরিস্কার করে দিতে চাই যে, বর্তমানে আমি যে পরিস্থিতিতে রয়েছি, তাতে আমার রোগটা একেবারেই জীবনহানি ঘটানোর মতো নয়। আমি এখনও মারা যাইনি। তাই আমার মনে হয় না, কারও অসুস্থতা সম্পর্কে এমন হেডলাইন তৈরি করা উচিত বলে।'

আরও পড়ুন - Raju Srivastava: প্রকাশ্যে প্রয়াত রাজু শ্রীবাস্তবের শেষ অভিনীত ওয়েব সিরিজের টিজার, চোখের জল ফেললেন অনুরাগীরা

প্রসঙ্গত, সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, তিনি হাসপাতালে রয়েছেন। তাঁর হাতে নল লাগানো রয়েছে। হাত দিয়ে হৃদয়ের চিহ্ন দেখিয়েছেন। সঙ্গে সামান্থা লিখেছেন যে, 'যশোধরার ট্রেলার দেখে আপনারা যে প্রতিক্রিয়া দিয়েছেন, তাতে আমি অভিভূত। আমি অত্যন্ত খুশি। আপনাদের ভালোবাসাই আমাকে এগিয়ে যেতে সাহায্য করে। আর আপনাদের এই নিঃস্বার্থ ভালোবাসার মধ্যেই আমার স্বাস্থ্যের পরিস্থিতি শেয়ার করে নিচ্ছি। যা আমাকে চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে।' সামান্থা প্রভু আরও লেখেন,  'গত কয়েক মাস আগে আমার শরীরে একটি রোগ ধরা পড়ে। আমার অটো ইমিউন কন্ডিশন দেখা দেয়। এই অসুখকে মায়োসাইটিস বলা হয়। ভেবেছিলাম, এই অসুখ থেকে সেরে উঠে, তারপর তা সকলের সঙ্গে শেয়ার করব। কিন্তু এখন বুঝতে পারছি, সেরে উঠতে অনেক দেরি রয়েছে। ডাক্তারেরা আমাকে সুস্থ করার জন্য অনেক চেষ্টা করঠেন। তাঁরা আামেক আশ্বাস দিয়েছেন যে, আমি পুরোপুরি সেরে যাব একদিন। ভালো দিন, খারাপ দিন দুটোই আমাদের কাটাতে হয়। এখন আমি শারীরিক এবং মানসিক, উভয় দিক থেকেই চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। কখনও মনে হচ্ছে, আমি আর একটা দিনও কাটাতে পারব না।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Honey Singh: মাদকাসক্ত হয়ে পড়েছিলেন, কাজ করতে পারছিলেন না... কঠিন সময়ে হানি সিংহ কাকে পাশে পেয়েছিলেন?
মাদকাসক্ত হয়ে পড়েছিলেন, কাজ করতে পারছিলেন না... কঠিন সময়ে হানি সিংহ কাকে পাশে পেয়েছিলেন?
Swarup Biswas-Jui: আলাদা থাকছিলেন দীর্ঘদিন, এবার স্বরূপ বিশ্বাসের সঙ্গে আইনি বিচ্ছেদের পথে স্ত্রী জুঁই! রাজ্যের পালাবদলই কারণ?
আলাদা থাকছিলেন দীর্ঘদিন, এবার স্বরূপ বিশ্বাসের সঙ্গে আইনি বিচ্ছেদের পথে স্ত্রী জুঁই! রাজ্যের পালাবদলই কারণ?
Karan Johar: শাহরুখ, আলিয়ার মতো তারকাদের 'আনফলো' করে দিলেন কর্ণ জোহর! 'ফলো' করছেন এই অভিনেত্রীকে
শাহরুখ, আলিয়ার মতো তারকাদের 'আনফলো' করে দিলেন কর্ণ জোহর! 'ফলো' করছেন এই অভিনেত্রীকে
Madhumita Sarcar: স্বামীর সঙ্গে সমস্যা, ত্রিকোণ সম্পর্কের জট! মধুমিতাকে কি সবাই ভুল বুঝছেন?
স্বামীর সঙ্গে সমস্যা, ত্রিকোণ সম্পর্কের জট! মধুমিতাকে কি সবাই ভুল বুঝছেন?

ভিডিও

Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা
Chokh Bhanga 6ta |কীভাবে আবেদন Annapurna Yojona-তে? কতদিন চলবে আবেদন প্রক্রিয়া? জানালেন মুখ্যমন্ত্রী
Chokh Bhanga Chota | ছাদ থেকে পড়ে মৃত্যু হল পরিচালক অনীক দত্তের, শোকের ছায়া টলিউডে | Anik Dutta

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget