এক্সপ্লোর

Raju Srivastava: প্রকাশ্যে প্রয়াত রাজু শ্রীবাস্তবের শেষ অভিনীত ওয়েব সিরিজের টিজার, চোখের জল ফেললেন অনুরাগীরা

Hostel Daze Season 3 Teaser: রাজু শ্রীবাস্তবের প্রয়াণে অনুরাগীদের ভারাক্রান্ত মনের ক্ষত যেন ফের একবার তাজা হয়ে উঠল। ফের একবার রাজু শ্রীবাস্তবের জন্য চোখের জল ফেললেন অনুরাগীরা।

মুম্বই: চলতি বছর একাধিক তারকা প্রয়াত হয়েছেন। বছরের শুরু থেকে বিভিন্ন মহলের তারকারা পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। সেই তালিকায় অন্যতম নাম রাজু শ্রীবাস্তব (Raju Srivastava)। যিনি গত ২১ সেপ্টেম্বর পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকগমন করেন। হাসির সম্রাট চলে যান অগণিত অনুরাগীদের কাঁদিয়ে। তাঁর এই অকাল প্রয়াণ মন থেকে মেনে নিতে পারেননি কেউ। রাজু শ্রীবাস্তবের প্রয়াণে অনুরাগীদের ভারাক্রান্ত মনের ক্ষত যেন ফের একবার তাজা হয়ে উঠল। ফের একবার রাজু শ্রীবাস্তবের জন্য চোখের জল ফেললেন অনুরাগীরা। কারণ, তাঁর শেষ কাজের টিজার সামনে এসেছে। আর তা দেখেই চোখের জল ধরে রাখতে পারলেন না অনুরাগীরা।

প্রকাশ্যে 'হোস্টেল ডেজ সিজন থ্রি' টিজার-

এদিন নেট দুনিয়ায় পোস্ট করা হয়েছে জনপ্রিয় ওয়েব সিরিজ 'হোস্টেল ডেজ সিজন থ্রি'-র টিজার (Hostel Daze Season 3 Teaser)। প্রয়াত কমেডিয়ান রাজু শ্রীবাস্তবও রয়েছেন সেই টিজারে। এই ওয়েব সিরিজ (Hostel Daze Season 3) দেখা যেতে চলেছে অ্যামাজন প্রাইম ভিডিওতে। আর টিজারে রাজু শ্রীবাস্তবকে দেখে চোখের জল ধরে রাখতে পারলেন না নেটিজেনরা। কমেন্ট বক্সে তাঁদের আবেগ ফুটে উঠল। 

আরও পড়ুন - KBC 14: কীভাবে 'বচ্চন' পদবি পান? এতদিনে অজানা গল্প প্রকাশ্যে আনলেন বিগ বি

প্রসঙ্গত, চলতি বছরের ১০ অগাস্ট জিমে শরীরচর্চা করাকালীন হৃদরোগে আক্রান্ত হন রাজু শ্রীবাস্তব। তাঁর হার্ট অ্যাটাক হয়। বুকে প্রবল ব্যথা অনুভবের পরই অজ্ঞান হয়ে যান। তাঁর জিম ট্রেনার তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করে দেন। দিল্লির এইমস হাসপাতালে রাজু শ্রীবাস্তবের চিকিতসা চলতে থাকে। দীর্ঘ সময় জ্ঞান ফেরেনি তাঁর। তবে, মাঝে জ্ঞান ফেরে। কিছুটা সুস্থও হতে শুরু করেন রাজু শ্রীবাস্তব। হাত পা ধীরে ধীরে নাড়াচাড়া করতে শুরু করে তাঁর। স্ত্রীর সঙ্গে কথা বলারও চেষ্টা করেন। অনুরাগীরা যখন সবে আশায় বুক বাঁধছিলেন যে, তাহলে হয়তো এবারের মতো মৃত্যুকে হারিয়ে ফিরেই এলেন রাজু। তখনই এলো দুঃসংবাদ। ২১ সেপ্টেম্বর ফের হৃদরোগে আক্রান্ত হন। এবার আর তাঁর শরীর সহ্য করতে পারল না হৃদরোগের আক্রমণ। অগণিত অনুরাগীর মনে দুঃখ দিয়ে পরলোকগমন করলেন রাজু শ্রীবাস্তব। তাঁর শোকে সোশ্যাল মিডিয়ায় শোকজ্ঞাপন করলেন বহু অনুরাগী।

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget