এক্সপ্লোর

SHAAKUNTALAM: সাদা পোশাকে সামান্থা হয়ে উঠলেন শকুন্তলা, প্রকাশ্য়ে নতুন ট্রেলার

Shaakuntalam: প্রকাশ্য়ে 'শকুন্তলম'-এর নতুন ট্রেলার।

কলকাতা: চলতি মাসেই মুক্তি পাচ্ছে সামান্থা রুথ প্রভু অভিনীত ছবি 'শকুন্তলম'। বিশ্বব্য়াপী 3D ও 2D তে মুক্তি পাচ্ছে এই ছবি। কালীদাসের জনপ্রিয় রচনা 'শকুন্তলা'র ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এই ছবি। এখানে নাম ভূমিকায় দেখা যাবে সামান্থা রুথ প্রভুকে। দুষ্মন্তের চরিত্রে দেখা যাবে দেব মোহনকে। পরিচালক গুণশেখরের আগামী মাইথোলজিক্যাল (mythological drama) এই ছবিতে দেখা যাবে সামান্থা রুথ প্রভুকে (Samantha Ruth Prabhu)। চলতি মাসের ১৪ই মুক্তি পাবে এই ছবি। অভিনেত্রী সামান্থা তাঁর ইন্সটা প্রোফাইলে ট্রেলারটি প্রকাশ করে এই খবর প্রকাশ্য়ে এনেছেন। 

সম্প্রতি অভিনেত্রী জানিয়েছিলেন, মালয়ালম অভিনেতাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ছিল?

তিনি জানান, তাঁর কাছে  মালয়ালম অভিনেতাদের সঙ্গে কাজ করা অভিনয়স্কুলে যাওয়ার মত। তিনি আরও জানান, এই ছবিতে কাজ করে তাঁর যে অভিজ্ঞতা হয়েছে, তা তাঁর সারাজীবনের পাথেয়। 

প্রসঙ্গত, দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রথ প্রভুকে (Samantha Ruth Prabhu) খুব শীঘ্রই দেখা যাবে 'শকুন্তলম' (Shakuntalam) ছবিতে। কয়েকদিন আগে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এই ছবির ফার্স্ট লুক শেয়ার করলেন অভিনেত্রী। সেখানে দেখা যাচ্ছে, বন্য পরিবেশে ময়ূর, হরিণ, হাঁস ও আরও কিছু বন্যপ্রাণীর সঙ্গে বসে রয়েছেন তিনি। নেট দুনিয়ায় অভিনেত্রীর এমন ছবি পোস্ট হতেই হইচই পড়ে গিয়েছিল।

আরও পড়ুন...

অনিন্দ্যর কথা-সুরে প্রথমবার বাংলা ছবিতে 'নন্দী সিস্টার্স', সৌজন্যে নন্দিতা-শিবপ্রসাদ

ছবি পোস্ট করে সামান্থা লিখেছিলেন, 'শকুন্তলম ছবির ফার্স্ট লুক। শকুন্তলমের শকুন্তলা'। অভিনেত্রীর পোস্ট করা সেই ছবিতে শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসায় ভরিয়েছেন সাধারণ নেট নাগরিক থেকে অন্যান্য তারকারা। দক্ষিণের আর এক জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল কমেন্টে লিখেছেন, 'স্বর্গীয়ও বটে।' অ্যামি জ্যাকসন কমেন্টে লিখেছেন, 'খুব সুন্দর। স্বপ্নের রাজকন্যা।' বহু তারকাদের কাছ থেকে প্রশংসা পাচ্ছেন সামান্থা প্রভু।

'শকুন্তলম' ছবিটি পরিচালনা করছেন পরিচালক গুণশেখর। এই ছবিটি প্রযোজনা করছেন নীলিমা গুণা এবং দিল রাজু। এই ছবিতে শকুন্তলা রূপে সামান্থা ছাড়াও দুঃষ্মন্তের চরিত্রে দেখা যাবে দেব মোহনকে। কালীদাসের জনপ্রিয় কাব্য শকুন্তলার উপর নির্ভর করেই এই ছবি তৈরি হচ্ছে।

'দ্য ফ্যামিলি ম্যান' খ্যাত অভিনেত্রী সামান্থা প্রভুকে শেষবার পর্দায় দেখা গিয়েছে দক্ষিণের জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনের 'পুষ্পা দ্য রাইজ পার্ট ওয়ান' ছবির জনপ্রিয় গান 'ও অন্তাভা'-তে। পাশাপাশি সম্প্রতি জানা গিয়েছে, সামান্থা প্রভুর (Samantha Ruth Prabhu) আগামী ছবি 'যশোদা' (Yashoda) ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget