এক্সপ্লোর

Samidh Mukherjee: সমিধ মুখোপাধ্যায়ের কণ্ঠে নয়া গানে চরিত্র হয়ে উঠবে বারাণসী, মুক্তি কবে?

New Song Out: গানটি প্রসঙ্গে শিল্পী সমিধ মুখোপাধ্যায় বলেন, 'এই ধরনের গান, এর আগে তেমন হয়নি। পুরোপুরি টাটকা একটা সুর, যেখানে টাটকা একটি জুটিকে দেখা যাবে। আশা করছি দর্শকদের ভাল লাগবে গানটা।'

কলকাতা: বাংলা ইন্ডাস্ট্রি ও গানের জগতের এক অত্যন্ত পরিচিত নাম সমিধ মুখোপাধ্যায় (Samidh Mukherjee)। এবার তাঁর কণ্ঠে আসছে এক নতুন গান (new song)। সেখানে ভিন্ন লুকে অভিনয় করতে দেখা যাবে স্যান্ডিকে।

সমিধ মুখোপাধ্যায়ের কণ্ঠে নয়া গান, চলছে ভিডিও শ্যুটিং

তিনি রকস্টার শিল্পী। নিজের গানের মাধ্যমে মন জয় করেছেন শ্রোতাদের এর আগেও। তিনি সমিধ মুখোপাধ্যায়। ফের একবার নিজের কণ্ঠে শ্রোতাদের বুঁদ করতে আসছেন তিনি। তাঁর কণ্ঠে ও সুরে এবার আসছে নতুন গান, যার পুরোপুরি শ্যুটিং হয়েছে বারাণসীতে। আসন্ন এই গানের নাম 'পাকিজা ইশক'।

গানটি জন্য তৈরি হচ্ছে একটি মিউজিক ভিডিও। যার পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক ঋষি রায়চৌধুরী। পুরোপুরি ভিন্ন ধরনের এই গানে ফুটে উঠবে এক ভালবাসার গল্প। মিউজিক ভিডিওর অভিনয়ে জুটিতে রয়েছেন জনপ্রিয় স্যান্ডি ও নবাগতা দামিনী মণ্ডল। গানটি সমিধ মুখোপাধ্যায়ের সঙ্গে গেয়েছেন উর্ভি। ইতিমধ্যেই গানটির পুরোপুরি শ্যুটিং শেষ হয়ে গিয়েছে বারাণসীতে। এবার মুক্তি পেল তার প্রথম ঝলক।

গানটি প্রসঙ্গে শিল্পী সমিধ মুখোপাধ্যায় বলেন, 'এই ধরনের গান, এর আগে তেমন হয়নি। পুরোপুরি টাটকা একটা সুর, যেখানে টাটকা একটি জুটিকে দেখা যাবে। আশা করছি দর্শকদের ভাল লাগবে গানটা।'

পরিচালক ঋষি রায়চৌধুরীর কথায়, 'আমাদের এই গানের সবচেয়ে বড় চরিত্র হল বারাণসী শহরটা। আমরা তেমন কোনও সাংঘাতিক আলোর ব্যবহার করিনি শ্যুটিংয়ে। দারুণভাবে ওই শহরটাকে দেখানো হয়েছে পুরো গানজুড়ে। আর সেই সঙ্গে সমিধদার মিউজিক, স্যান্ডি, দামিনীর জুটি। আশা করছি নতুন ধরনের গান উপহার পাবে দর্শক।'

অভিনেতা স্যান্ডি বলেন, 'এর আগে বারাণসীতে এমন গানের শ্যুটিং হয়নি। গানের প্রতিটি লাইনে গল্প লুকিয়ে রয়েছে, যা খুব ভালভাবে পরিচালক ঋষি রায়চৌধুরী গানের ভিডিওতে তুলে ধরেছেন। এখানে এমন কিছু দৃশ্য আছে যা দর্শক এর আগে কোনও অরিজিনাল গানে দেখেননি।' অন্যদিকে অভিনেত্রী দামিনী মণ্ডল বলেন, 'স্যান্ডি ও পরিচালক ঋষি রায়চৌধুরীর সঙ্গে এটা আমার প্রথম কাজ। প্রথম কাজে অনেক কিছু শিখেছি। আউটডোর শ্যুটিংয়ের অভিজ্ঞতা দারুণ। আশা করছি আমাদের জুটি দর্শকদের পছন্দ হবে।'

আরও পড়ুন: Actor Gurucharan Singh Missing: নিখোঁজ ‘তারক মেহতা কা উল্টা চশমা’ খ্যাত অভিনেতা, সন্দেহজনক লেনদেনের পর বন্ধ ফোনও, তদন্তে পুলিশ

গানটি মুক্তি পাবে প্রযোজক সুব্রত মণ্ডলের প্রযোজনায়। আগামী মাসে মুক্তি পাওয়ার কথা এই গানটি।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

BJP Poster: দিকে দিকে তোলাবাজি, এবার দলের অন্দরে ক্ষোভ
Sumit Roy: পরপর দুদিন, গতকালের পর আজ ফের ভবানী ভবনে হাজিরা সুমিত রায়ের
Mamata Banerjee: মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে মমতা
Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget