এক্সপ্লোর

Actor Gurucharan Singh Missing: নিখোঁজ ‘তারক মেহতা কা উল্টা চশমা’ খ্যাত অভিনেতা, সন্দেহজনক লেনদেনের পর বন্ধ ফোনও, তদন্তে পুলিশ

Taarak Mehta Ka Ooltah Chashmah: 'তারক মেহতা কা উল্টা চশমা' সিরিয়ালে রোশন সিংহ সোধির ভূমিকায় অভিনয় করেছিলেন গুরুচরণ।

মুম্বই: বিমানবন্দর থেকে নিখোঁজ 'তারক মেহতা কা উল্টা চশমা' খ্যাত অভিনেতা গুরুচরণ সিংহ। গত পাঁচ দিন ধরে তিনি নিখোঁজ বলে খবর। অভিনেতার বাবা থানায় অভিযোগ দায়ের করেছেন। দিল্লি পুলিশ এই ঘটনায় অপহরণের মামলা দায়ের করেছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হিন্দি টেলি জগতে। অভিনেতার খোঁজ চালাচ্ছে পুলিশ। তবে শনিবার সকাল পর্যন্ত অভিনেতা সম্পর্কে কোনও খবর মেলেনি। (Actor Gurucharan Singh Missing)

'তারক মেহতা কা উল্টা চশমা' সিরিয়ালে রোশন সিংহ সোধির ভূমিকায় অভিনয় করেছিলেন গুরুচরণ। তাঁর অভিনীত ওই চরিত্রটি বেশ জনপ্রিয়ও হয়। অভিনেতার বাবা হরজিৎ সিংহ জানিয়েছেন, গত ২২ এপ্রিল দিল্লি থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা দিতে বিমানবন্দরে পৌঁছন গুরুচরণ। কিন্তু মুম্বই আর গিয়ে পৌঁছননি অভিনেতা। শুক্রবার দিল্লির পালম থানায় অভিযোগ দায়ের করেন অভিনেতার বাবা। ধারা ৩৬৫-র আওতায় অপহরণের মামলা দায়ের করেছে পুলিশ। (Taarak Mehta Ka Ooltah Chashmah)

২২ এপ্রিল সকাল ৮.৩০ মিনিটে দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান ধরার কথা ছিল ৫০ বছর বয়সি গুরুচরণের। কিন্তু মুম্বইগামী বিমানে তিনি ওঠেনইনি বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। তাঁর ফোনও বন্ধ রয়েছে। গত ২৪ এপ্রিল শেষ বার তাঁর ফোনটি চালু ছিল বলে জানতে পেরেছে পুলিশ। পুলিশের দাবি, গুরুচরণের ফোন থেকে ওই সময় বেশ কিছু টাকা লেনদেন হয়েছে। 

আরও পড়ুন: Mrunal Thakur: ডিম্বাণু সংরক্ষণের কথা ভাবছেন ম্রুণাল ঠাকুরও, বললেন 'কেরিয়ার ও জীবনের সামঞ্জস্য থাকা জরুরি'!

সংবাদমাধ্যমে মুখ খুলেছেন গুরুচরণের বাবা হরজিৎ। তিনি জানিয়েছেন, ছেলে মুম্বই পৌঁছয়নি জেনে হতভম্ব হয়ে যান তিনি। এদিক ওদিক খোঁজও নেন। শেষ পর্যন্ত থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। এখনও পর্যন্ত তদন্তকারীরা সবরকম ভাবে সহায়তা করছেন বলে জানিয়েছেন হরজিৎ। প্রয়োজনীয় নথিপত্র নিয়ে গিয়েছে পুলিশ। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে আশ্বাস দিয়েছে। 

'তারক মেহতা কা উল্টা চশমা'ই ঘরে ঘরে জনপ্রিয় করে তোলে গুরুচরণকে। ২০১৩ সালে সিরিয়াল ছেড়ে বেরিয়ে যান তিনি। কিন্তু দর্শকদের দাবিতে সাড়া দিয়ে পরের বছর ফেরানো হয় তাঁকে। ২০২০ সালে ফের সিরিয়াল ছেড়ে বেরিয়ে আসেন গুরুচরণ। সেই জায়গায় ননে বলবিন্দর সিংহ সুরি। পারিশ্রমিকে বিলম্ব হওয়াতেই গুরুচরণ সিরিয়াল ছেড়ে বেরিয়ে আসেন বলে জানা যায় পরবর্তীতে। যদিও অভিনেতা সেই নিয়ে কোনও মন্তব্য করেননি। এমন কিছু বিষয় রয়েছে, তা নিয়ে কথা বলতে স্বচ্ছন্দ নন তিনি, সে কথাও জানান।

সেরা শিরোনাম

Prosenjit on Nana Patekar: 'পিঠ চাপড়ে বললেন, খুব ভাল কাজ করছো বেটা', নানা পাটেকরের স্মৃতিচারণায় প্রসেনজিৎ
'পিঠ চাপড়ে বললেন, খুব ভাল কাজ করছো বেটা', নানা পাটেকরের স্মৃতিচারণায় প্রসেনজিৎ
Mithun on Nana Patekar: 'তারকা হয়েও অতি সাধারণ জীবনযাপন', নানা পাটেকরকে নিয়ে স্মৃতিচারণায় মিঠুন চক্রবর্তী
'তারকা হয়েও অতি সাধারণ জীবনযাপন', নানা পাটেকরকে নিয়ে স্মৃতিচারণায় মিঠুন চক্রবর্তী
Nana Patekar Death: অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে খেলার মাঠেও শোকের ছায়া, মর্মাহত সচিন-কোহলিরা
অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে খেলার মাঠেও শোকের ছায়া, মর্মাহত সচিন-কোহলিরা
Nana Patekar Unknown Story: শৈশব কেটেছে চরম অভাবে, মাত্র ১৩ বছর বয়সে পোস্টার এঁকে উপার্জন করতেন নানা পাটেকর
শৈশব কেটেছে চরম অভাবে, মাত্র ১৩ বছর বয়সে পোস্টার এঁকে উপার্জন করতেন নানা পাটেকর

ভিডিও

Gyanesh Kumar:
INDI Jote: জ্ঞানেশকাণ্ডে ক্রমশ বাড়ছে আন্দোলনের আঁচ, রাষ্ট্রপতির ভবনে যাবেন INDI জোটের ১০ নেতা
PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget