এক্সপ্লোর

Samrat Prithviraj Box Office: ষষ্ঠ দিনেও ভরাডুবি, করমুক্ত হয়েও দর্শকদের মুগ্ধ করতে ব্যর্থ অক্ষয়-মানুসী

Samrat Prithviraj Box Office: ডা. চন্দ্রপ্রকাশ দ্বিবেদী পরিচালিত অক্ষয় কুমার ও মানুষী চিল্লার অভিনীত ছবি প্রথম সপ্তাহান্তে মাত্র ৩৯ কোটি টাকার ব্যবসা করেছিল। ৬ দিন পেরিয়ে এই ছবি আয় করতে পেরেছে মাত্র ৫২ কোটি টাকা।

মুম্বই:মুক্তির পরে ৬ দিন পার। এখনও বক্স অফিসে পা জমাতে পারল না অক্ষয় কুমার  (Akshay Kumar), মানুসী চিল্লার  (Manushi Chillar), সোনু সুদ (Sonu Sood), সঞ্জয় দত্তের (Sanjay Dutt) ছবি সম্রাট পৃথ্বীরাজ (Samrat Prithviraj)। মাত্র ১০ কোটির কিছু বেশি অঙ্কতে খাতা খুলেছিল এই ছবি। ৬ দিন পেরিয়ে সেই আয় অঙ্কে পৌঁছল?

ডা. চন্দ্রপ্রকাশ দ্বিবেদী পরিচালিত অক্ষয় কুমার ও মানুষী চিল্লার অভিনীত ছবি প্রথম সপ্তাহান্তে মাত্র ৩৯ কোটি টাকার ব্যবসা করেছিল। বিভিন্ন ট্রেন্ট অ্যানালিটিকস্টরা বলছেন,  ৬ দিন পেরিয়ে এই ছবি আয় করতে পেরেছে মাত্র ৫২ কোটি টাকা। ইতিমধ্যেই দেশের বিভিন্ন রাজ্যে করমুক্ত করা হয়েছে এই ছবিকে। তবে দর্শকদের মনে তেমন দাগ কাটতে পারলেন কই সম্রাট পৃথ্বীরাজ?

এই ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, সোনু সুদ। এছাড়া এই ছবির হাত ধরেই বলিউডে পা রাখলেন ২০১৭-এর মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লার। ছবিতে অক্ষয় যোদ্ধা রাজা পৃথ্বীরাজ চৌহানের ভূমিকায় অভিনয় করেছেন। অন্যদিকে তাঁর প্রেমিকা সংযুক্তার চরিত্রে রয়েছেন মানুষী। উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশ সহ বেশ কিছু রাজ্যে এই ছবিকে করমুক্ত ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: Anupam Roy Exclusive: শিল্পী চলে যান, শিল্প অমর হয়ে যায় এভাবেই: অনুপম

নির্ভীক এবং পরাক্রমশালী সম্রাট পৃথ্বীরাজ চৌহানের জীবন কাহিনির উপর ভিত্তি করে নির্ভীক এবং পরাক্রমশালী রাজা পৃথ্বীরাজ চৌহানের জীবন কাহিনির উপর ভিত্তি করে 'সম্রাট পৃথ্বীরাজ' ছবিটি তৈরি হয়েছে। এই ছবির হাত ধরেই প্রথম বলিউডে পা রাখলেন মানুসী।

অন্যদিকে এই ছবির সঙ্গে মুক্তি পেয়েছে কমল হাসনের 'বিক্রম' ও অদিভি বেশের 'মেজর'। এই দুই ছবিই হিন্দিতে খুব ভাল ব্যবসা না করলেও বাকি ভাষায় খুবই ভাল চলছে। এছাড়া তৃতীয় সপ্তাহেও 'ভুল ভুলাইয়া ২' প্রেক্ষাগৃহে ভাল ব্যবসা করছে। মনে করা হচ্ছে হিন্দিতে এই ছবি ১৫০ কোটির ক্লাবে পৌঁছে যাবে।

সেরা শিরোনাম

Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?

ভিডিও

JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget