'Hatyapuri' Trailer Out: বড়পর্দায় আসছে ফেলুদা-তোপসে-জটায়ু, প্রকাশ্যে 'হত্যাপুরী'র ট্রেলার
'Hatyapuri': ফেলুদার চরিত্রে দেখা যাবে ইন্দ্রনীল সেনগুপ্তকে। জটায়ুর চরিত্রে অভিজিৎ গুহ এবং তোপসের চরিত্রে রয়েছেন আয়ুষ দাস। ছবিতে অন্যান্য চরিত্রে রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, সাহেব চট্টোপাধ্যায় প্রমুখ।

কলকাতা: সন্দীপ রায়ের (Sandip Ray) হাত ধরে ফের বড়পর্দায় আসছে ফেলুদা (Feluda)। একেবারে নতুন লুকে, নতুন কাস্টে হাজির হচ্ছেন ফেলুদা, তোপসে ও লালমোহন বাবু। আজ প্রকাশ্যে এল 'হত্যাপুরী'র বহু প্রতীক্ষিত ট্রেলার (Hatyapuri Trailer Out)।
প্রকাশ্যে 'হত্যাপুরী'র ট্রেলার
শ্যাডো ফিল্মসের সহযোগিতায় ঘোষাল মিডিয়া এন্টারটেনমেন্ট নিবেদিত, সন্দীপ রায় পরিচালিত 'হত্যাপুরী' ছবির ট্রেলার এল প্রকাশ্যে। ২০২২ সালের বড়দিনে মুক্তি পাচ্ছে এই ছবি। সত্যজিৎ রায়ের 'হত্যাপুরী' উপন্যাস অবলম্বনে এই ছবি তৈরি করেছেন সন্দীপ রায়।
এই ছবিতে ফেলুদার চরিত্রে দেখা যাবে ইন্দ্রনীল সেনগুপ্তকে। জটায়ুর চরিত্রে অভিজিৎ গুহ এবং তোপসের চরিত্রে রয়েছেন আয়ুষ দাস। ছবিতে অন্যান্য চরিত্রে রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, সাহেব চট্টোপাধ্যায়, ভরত কল প্রমুখ। এই গল্পে দেখা যাবে, পুরী ভ্রমণে গিয়েও কীভাবে রহস্যের মায়াজালে জড়িয়ে পড়ছেন ফেলুদা-তোপসে-জটায়ু।
এদিন ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে হাজির হয়েছিল ছবির পুরো টিম। প্রযোজনা সংস্থার তরফে বলা হয়েছে, 'সত্যজিৎ রায় রচিত হত্যাপুরী তাঁর অন্যতম মাস্টারপিস। ১৯৭৯ সালের এই গল্প প্রচণ্ডই প্রাসঙ্গিক। সন্দীপ রায় সেই গল্পকে দুর্দান্ত মোড়কে পেশ করতে চলেছেন।'
View this post on Instagram
আরও পড়ুন: Liger Money Laundering Case: হায়দরাবাদে ইডি অফিসে হাজিরা দিলেন বিজয় দেবেরাকোন্ডা
Before You Go
Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন






















