এক্সপ্লোর

Liger Money Laundering Case: হায়দরাবাদে ইডি অফিসে হাজিরা দিলেন বিজয় দেবেরাকোন্ডা

Vijay Deverakonda: 'লাইগার' ছবিতে মার্কিন তারকা বক্সার মাইক টাইসন ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন। রিপোর্ট অনুযায়ী, এই ছবির বাজেট ১২৫ কোটি টাকা।

নয়াদিল্লি: বুধবার ইডি-র (Enforcement Directorate) কাছে হাজিরা দিলেন দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডা (Vijay Deverakonda)। তাঁর সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি 'লাইগার'-এর (Liger) জন্য তহবিলের উৎস সংক্রান্ত তদন্তের জন্য ডেকে পাঠানো হয় তাঁকে। হায়দরাবাদে (Hyderabad) ইডি-র আঞ্চলিক অফিসে তাঁকে হাজির দিতে হয়। 

ইডি-র কাছে হাজিরা দিলেন বিজয় দেবেরাকোন্ডা

বিজয় দেবেরাকোন্ডাকে ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 'লাইগার' তৈরির ক্ষেত্রে আর্থিক তছরুপের তদন্তের জন্য তাঁকে ডাকা হয় হায়দরাবাদের অফিসে। কেন্দ্রীয় সংস্থা 'ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট আইন' লঙ্ঘনের অভিযোগের তদন্ত করছে। সূত্রের খবর অনুযায়ী, ছবির ফান্ড কোথা থেকে আসত সেই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়েছে অভিনেতাকে। এছাড়া বিজয় দেবেরাকোন্ডার পারিশ্রমিক, মার্কিনি বক্সার মাইক টাইসন সহ বাকি অভিনেতাদের পারিশ্রমিক সম্পর্কেও প্রশ্ন করা হতে পারে। 

প্রসঙ্গত, গত ১৭ নভেম্বর ইডি আধিকারিকেরা গোটা দিন ধরে চিত্র পরিচালক পুরী জগন্নাদ ও অভিনেতা-প্রযোজক চারমি কৌরকে জেরা করেন। হিন্দি-তেলুগু ছবি 'লাইগার'-এ যে টাকা বিনিয়োগ করা হয়েছে তার উৎস সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়। চলতি বছরের অগাস্ট মাসে মুক্তি পায় এই ছবি।                                                          

এই ছবিতে মার্কিন তারকা বক্সার মাইক টাইসন ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন। রিপোর্ট অনুযায়ী, এই ছবির বাজেট ১২৫ কোটি টাকা। বিজয় দেবেরাকোন্ডা ও অনন্যা পাণ্ডে অভিনীত এই ছবির বিস্তৃত অংশের শ্যুটিং হয়েছে লাস ভেগাসে। তবে বক্স অফিসে ভালই ব্যবসা করেছে এই ছবি।

এক কংগ্রেস নেতা সন্দেহজনক মাধ্যমে সিনেমায় বিনিয়োগের বিষয়ে অভিযোগ দায়ের করার পরে ইডি তদন্ত শুরু করে। তাঁর অভিযোগ, এই ছবিতে একাধিক রাজনীতিকও বিনিয়োগ করেছেন। কালো টাকা সাদা করার এটাই সহজতম উপায় বলে দাবি তাঁর।                                                                                

আরও পড়ুন: Malaika Arora Pregnancy: মা হচ্ছেন মালাইকা! কী বললেন অর্জুন?

তদন্তকারী সংস্থার সন্দেহ, বেশ কয়েকটি কোম্পানি চলচ্চিত্র নির্মাতাদের অ্যাকাউন্টে তহবিল স্থানান্তর করেছে। যারা টাকা দিয়েছে এবং মাইক টাইসন এবং প্রযুক্তিগত ক্রু সহ বিদেশী অভিনেতাদের কীভাবে অর্থ প্রদান করা হয়েছে সেই সম্পর্কে বিশদ বিবরণ দিতে বলা হয়েছে।

সেরা শিরোনাম

Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget