এক্সপ্লোর

Sandip Roy Birthday: সত্যজিৎ রায় পর্দায় আনতে পারেননি 'এলিয়েন'-কে, স্বপ্নপূরণ করেছিলেন পুত্র সন্দীপ

Director Sandip Roy's Birthday: প্রফেসর শঙ্কু প্রধানত কল্পবিজ্ঞানের গল্প। কিন্তু সেই গল্পকে ফুটিয়ে তোলার জন্য যে প্রযুক্তির প্রয়োজন ছিল, টলিউডে তখন না পাননি সত্যজিৎ রায়, স্বপ্নপূরণ করেছিলেন সন্দীপ।

কলকাতা: তিনি হেঁটেছেন বাবার পথেই.. তবে নিজের ছন্দে। পুরোদমে পরিচালনায় আসার আগে, বাবার সঙ্গে সহকারী পরিচালক হিসেবে শ্যুটিংয়ে গিয়েছেন তিনি। সংগ্রহ করেছেন অমূল্য সব অভিজ্ঞতা। তাকেই কাজে লাগিয়ে তিনি পর্দায় একের পর এক গল্প বুনেছেন। তবে পর্দায় যে চরিত্রকে ফুটিয়ে তুলতে পারেননি খোদ সত্যজিৎ রায় (Satyajit Roy), সেই স্বপ্নপূরণ করেছিলেন ছেলে। সন্দীপ রায় (Sandip Roy)। কিংবদন্তি এই পরিচালকের আজ জন্মদিন। 

সত্যজিৎ রায়ের সৃষ্ট 'ফেলুদা' সকলের মধ্যে জনপ্রিয় শুধু উপন্যাসের জন্য নয়, রুপোলি পর্দার জন্যও। দীর্ঘ সময় পেরিয়েও, এখন চোখ বুঁজলে বাঙালির ফেলুদা হিসেবে মনে পড়ে সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee)-কেই। সেই 'ফেলুদা'-কে দর্শকদের সামনে প্রথম এনেছিলেন সত্যজিৎই। পরবর্তীতে সন্দীপ রায়ের হাত ধরে পর্দায় একাধিক অভিনেতা ফেলুদা হয়েছেন। তাঁদের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় ফেলুদার চরিত্রে অভিনয় করেছেন সব্যসাচী চক্রবর্তী (Sabyasachi Chakraborty)। কিন্তু সত্যজিৎ রায়ের সৃষ্ট আরও এক কিংবদন্তি চরিত্র, তাঁর সময় আবদ্ধ রয়ে গিয়েছিল গল্পের বইতেই। চেষ্টা করেও তাকে পর্দায় আনতে পারেননি সত্যজিৎ। সেই চরিত্র ছিল প্রফেসর শঙ্কু। বাবার অপূর্ণ সেই স্বপ্নপূরণ করেছিলেন সন্দীপ রায়। আজ, পরিচালকের জন্মদিনে শোনা যাক সেই গল্প। 

প্রফেসর শঙ্কু প্রধানত কল্পবিজ্ঞানের গল্প। কিন্তু সেই গল্পকে ফুটিয়ে তোলার জন্য যে প্রযুক্তির প্রয়োজন ছিল, টলিউডে তখন না পাননি সত্যজিৎ রায়। এবিপি লাইভকে দেওয়া একটি সাক্ষাৎকারে এ নিয়ে সন্দীপ রায় বলেছিলেন, 'বাবা ভীষণ শঙ্কুর ছবি করতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। সেইসময় টেকনোলজির এত উন্নতি ছিল না। বাবার আমেরিকান প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করার একটা কথা হয়েছিল। 'এলিয়েন' বলে একটি চিত্রনাট্যও লিখেছিলেন সেজন্য। গিয়েছিলেন হলিউডেও। কিন্তু সেখানে ওঁর একটা তিক্ত অভিজ্ঞতা হয়। হলিউডের ছবি দেখতে ভালবাসতেন, কিন্তু হলিউডের সঙ্গে কাজ করাটা ওঁর পোষাল না।'

সেই শঙ্কুকে পর্দায় আনার সাহস দেখিয়েছিলেন সন্দীপ রায়। অনেকেই নাকি তাঁর কাছে অনুরোধ করতেন, ফেলুদার পরে, শঙ্কুকে নিয়ে একটা ছবি করার জন্য। সন্দীপ রায় শঙ্কুর ছবি তৈরি নিয়ে এক সাক্ষাৎকারে এবিপি লাইভকে বলেছিলেন, 'একটা সময় আমার মনে হয়েছিল, শঙ্কুকে পর্দায় আনা যায়, তবে গল্পটা সঠিকভাবে বাছতে হবে। আমি 'এল ডোরাডো' গল্পটা নিলাম কারণ তখন আমার মনে হয়েছিল ওটাই সবচেয়ে সোজা। শুধু শঙ্কু নয়, নকুড়বাবুকেও আমার খুব পছন্দ। নকুড়বাবু রয়েছেন মানেই বাংলা ভাষার ছোঁয়া থাকবে। আমি চেয়েছিলাম পুরো কাজটা কলকাতায় করতে। শ্যুটিং বাইরে হলেও, এডিটিংয়ের যাবতীয় কাজ হয়েছিল কলকাতায়। মনে হয়েছিল, দেখিয়ে দেওয়া উচিত আমরাও পারি। যতটুকু স্পেশাল এফেক্টসের কাজ ছিল, সব কলকাতাতেই হয়েছে। বুক ফুলিয়ে আমি বলতে পারি, শঙ্কু এক্কেবারে বাংলাতেই তৈরি।'

বাবা যে শঙ্কুতে পর্দায় আনতে পারেননি, সেটাই করে দেখিয়েছিলেন ছেলে। সেই ছবির সাফল্যে বাবার কথা মনে পড়েছিল? সন্দীপ রায় জানিয়েছিলেন, তিনি অনুভব করেন বাবা সবসময় বাড়িতেই রয়েছেন। তবে শ্যুটিংয়ের পরে ছবির রাফ কাট বাবাকে না দেখাতে পারার আফশোস হয় এখনও। তবে রয়ে গিয়েছে তৃপ্তি..  বাবা চেয়েছিলেন শঙ্কু হোক বাংলায়, সেটাই করে দেখিয়েছিলেন সন্দীপ রায়।

আরও পড়ুন: Sabyasachi Chakraborty Birthday: সন্দীপ নয়, সত্যজিৎ রায়ের কাছে গিয়ে ফেলুদার চরিত্রে অভিনয় করতে চেয়েছিলেন! জন্মদিনে অজানা সব্যসাচী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget