এক্সপ্লোর

Sabyasachi Chakraborty Birthday: সন্দীপ নয়, সত্যজিৎ রায়ের কাছে গিয়ে ফেলুদার চরিত্রে অভিনয় করতে চেয়েছিলেন! জন্মদিনে অজানা সব্যসাচী

Unknown Stories about Sabyasachi Chakraborty: পর্দায় এখনও পর্যন্ত ফেলুদার চরিত্রে অভিনয় করেছেন যে সমস্ত অভিনেতারা, তাঁর অভিনীত ছবির সংখ্যাই এখনও সবচেয়ে বেশি। তিনি সন্দীপ রায়ের ফেলুদা।

কলকাতা: প্রথম জীবনে ক্যামেরার সামনে স্বচ্ছন্দ্যবোধ করতেন না তিনি, এমনকি মঞ্চে দর্শকদের সামনেও না! তাঁকে অনেক বেশি টানত মঞ্চের সেট, আলো আর শব্দগ্রহণের কাজ। ভেবেছিলেন, সেটাই হতে চলেছে তাঁর ভবিষ্যৎ জীবিকা। তবে তাঁর মধ্যে যে অভিনয় সত্ত্বা ছিল.. সেটা প্রথম আবিষ্কার করেছিল এই নাটকের মঞ্চই। ধীরে ধীরে ছোটপর্দা.. তারপরে বড়পর্দা। একাধিক চরিত্রে অভিনয় করে মনজয় করলেও, দর্শক আজও তাঁকে একডাকে স্মরণ করে ফেলুদা হিসেবে। পর্দায় এখনও পর্যন্ত ফেলুদার চরিত্রে অভিনয় করেছেন যে সমস্ত অভিনেতারা, তাঁর অভিনীত ছবির সংখ্যাই এখনও সবচেয়ে বেশি। তিনি সন্দীপ রায়ের (Sandip Roy)-এর ফেলুদা। তিনি সব্যসাচী চক্রবর্তী (Sabyasachi Chakraborty)। আজ তাঁর জন্মদিন। 

যাঁকে ফেলুদা হিসেবে দর্শকের সামনে প্রথম এনেছিলেন সত্যজিৎ পুত্র, তাঁর জন্মদিন আর টলিউডের 'বেণুদা'-র জন্মদিন একই দিনে। কখনও কখনও একসঙ্গে শ্যুটিংয়ের মধ্যেই পালন করেছেন জন্মদিন, কখনও আবার পরিবারের সঙ্গেও পালন করেছেন বিশেষ এই দিনটা। তবে এই দিনটায় বিশেষ উদযাপন এখন আর পছন্দ করেন না সব্যসাচী। এবিপি লাইভকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, 'এক বছর শ্যুটিং-এ ছিলাম সন্দীপ রায়ের সঙ্গে। ওনারও একই দিনে জন্মদিন। সেদিন শ্যুটিং-এর মধ্যেই কেক কাটা হল। আবার কখনও হয়ত বেড়াতে গিয়েছি। তার মধ্যেই জন্মদিন পড়েছে। তখন কেক পাওয়া গেলে ভাল, না হলে ওই দই, পায়েস। তবে খুব একটা বাড়াবাড়ি কিছু হয় না। জন্মদিন পালন করার বয়স এটা নয়। এই বুড়ো বয়সে জন্মদিন হওয়া মানেই তো শেষের দিকে আরও এক পা এগিয়ে দিচ্ছি। সবচেয়ে মনে রাখার মতো তো ছোটবেলার জন্মদিনগুলোই। ছোটবেলায় এই দিনটি বেশ বড় করে পালন হত। আমার আর আমার বোনের জন্মদিন একই মাসে। সেই জন্য মাঝামাঝি একটা দিন বেছে নেওয়া হত। সেদিন মা রঙিন কাগজ-বেলুন টাঙিয়ে, খাবার বানিয়ে বলতেন, বন্ধুদের ডাকো। পাসিং দ্য পার্সেল, মিউজিক্যাল চেয়ার সব খেলা হত। সেইসব দিনের কথা মনে পড়লে খুব আনন্দ হয়।'

যে চরিত্রে তিনি সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন, কখনও ভেবেছিলেন তিনিই হবেন পর্দার ফেলুদা? সব্যসাচী এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাঁর প্রথম ফেলুদা-প্রেম পর্দা নয়, বই থেকেই। নিজের বাবার সঙ্গে ফেলুদার চরিত্রের মিল পেতেন তিনি। সেই ভালবাসা থেকেই প্রথমে গল্প পড়া আর তারপরে পর্দায় আলাপ ফেলুদার সঙ্গে। 'সোনার কেল্লা', 'জয় বাবা ফেলুনাথ' দেখে ইচ্ছা হয়েছিল ফেলুদার চরিত্রে অভিনয় করার। তখন পুরোদমে অভিনয় করছেন নিজেও। সাহস করে একবার পৌঁছে গিয়েছিলেন সত্যজিৎ রায়ের কাছে। ফেলুদার চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়ার জন্য। কিন্তু সন্তোষ দত্ত নেই বলে 'ফেলুদা'-র ছবি তৈরি করতে চাননি সত্যজিৎ। তবে দেখিয়ে দিয়েছিলেন রাস্তাটা। বলেছিলেন, সন্দীপ রায় কখনও ফেলুদার ছবি তৈরি করলে, তাঁর সঙ্গে যোগাযোগ করতে। সত্যজিৎ রায়ের সেই কথাই যেন কিছু বছর পরে ঘুরিয়ে দিয়েছিল সব্যসাচীর কেরিয়ারের মোড়। পর্দায় সন্দীপ-সব্যসাচীর জুটি দর্শকদের একের পর এক উপহার দিয়েছে ফেলুদার গল্প। আট থেকে আশিকে ফিরিয়ে নিয়ে গিয়েছে সেই কৈশোরে.. যেখানে ফেলুদার সঙ্গে রহস্য সমাধানে বেরিয়ে পড়া যায় মনে মনে। বাক্সরহস্য দিয়ে শুরু হয়েছিল সব্যসাচী চক্রবর্তীর ফেলুদার স্বপ্নসফর... আজও রাস্তায় কোনও খুদে তাঁকে ডেকে ফেলে ফেলুদা বলে..

বাঙালির জীবনে যিনি মিশে থাকলেন 'ফেলুদা' হয়ে... সেই অভিনেতাকে এবিপি লাইভের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা।

আরও পড়ুন: Kangana Ranaut On Jawan: অতীত ভুলে শাহরুখের উচ্ছ্বসিত প্রশংসা কঙ্গনার, টিম 'জওয়ান'-এর জন্য় দিলেন বিশেষ বার্তা

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget