এক্সপ্লোর

Sandipta Marriage: 'গুলাবি হ্যায় সফর'... সৌম্য-সন্দীপ্তার প্রেমের পরিণতি! রইল বিয়ের প্রথম ছবি

Sandipta-Soumya Marriage: সাদামাটা প্রসাধনীর মূল উপকরণই যেন আনন্দ। গোলাপি বেনারসি, হালকা গয়নায় বধূবেশে ঝলমলিয়ে উঠলেন অভিনেত্রী সন্দীপ্তা সেন

কলকাতা: ঠিক যেমনটা তিনি পরিকল্পনা করেছিলেন.. তেমনই। সাদামাটা প্রসাধনীর মূল উপকরণই যেন আনন্দ। গোলাপি বেনারসি, হালকা গয়নায় বধূবেশে ঝলমলিয়ে উঠলেন অভিনেত্রী সন্দীপ্তা সেন (Sandipta Sen)। যে সাজ দেখার জন্য হয়তো অপেক্ষা ছিল অনেকেরই, অবশেষে প্রকাশ্যে এল সেই ছবি। সন্দীপ্তার মতো বর সৌম্য মুখোপাধ্যায়ের (Soumya Mukherjee)-র ভারি কাজের শেরওয়ানিতেও ছিল গোলাপি রঙের ছোঁয়া। বিবাহবাসর থেকে সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি শেয়ার করে নিয়েছেন নীল মিত্র (Neel B Mitra)। 

একটি গোলাপি রঙের ওপর হালকা কাজের বেনারসি পরেছিলেন সন্দীপ্তা। আগেই তিনি জানিয়েছিলেন, হালকা অথচ অন্যধরণের সাজ সাজতে চান তিনি। আর তাই, চিরাচরিত লাল না বেছে সন্দীপ্তা বেছে নিয়েছিলেন গোলাপি বেনারসি। এখন বিয়েতে প্যাস্টেল শেড পরার চল হয়েছে। মূলত এই প্রচলন বলিউড থেকে এসেছে। নিজের বাগদানেও প্যাস্টেল শেডের লেহঙ্গায় সেজেছিলেন সন্দীপ্তা। আর তাই অনেকে মনে করেছিলেন বিয়ের বেনারসিতেও থাকবে সেই প্যাস্টেল শেডই। তবে সন্দীপ্তার এদিনের গোলাপি বেনারসি ছিল নজরকাড়া। তাঁর মাথায় রয়েছে শোলার মুকুট, সেই সঙ্গে সাবেকি টায়রা বেশ আভিজাত্য এনেছে তাঁর লুকে। গায়ে হালকা সোনার গয়না আর মুখে সেই মিষ্টি হাসি। 

সৌম্য মুখোপাধ্যায় বিয়ের জন্য কনের বেনারসির সঙ্গে মিলিয়ে বেছে নিয়েছিলেন হালকা গোলাপি রঙের ভারি কাজের শেরওয়ানি। থিমের সঙ্গে মিলিয়েই বর-কনে পছন্দ করেছিলেন মুক্তো গাঁথা হালকা গোলাপি গোলাপের মালা। সব মিলিয়ে সন্দীপ্তা-সৌম্যর বিয়ের সাজ যেন মন জুড়িয়ে দিল। 


Sandipta Marriage: 'গুলাবি হ্যায় সফর'... সৌম্য-সন্দীপ্তার প্রেমের পরিণতি! রইল বিয়ের প্রথম ছবি

এর আগে, সকালে, সোশ্যাল মিডিয়ায় বর-বধূর তরফে কোনও ছবি শেয়ার না করা হলেও, প্রকাশ্যে এসে গিয়েছিল সন্দীপ্তা ও সৌম্যর গায়ে হলুদের ছবিও। বর্তমান প্রথা মেনে, একই ব্যাঙ্কোয়েটে গায়ে হলুদ হয়েছে সন্দীপ্তা ও সৌম্যর। তবে আলাদা আলাদা জায়গায়। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে নিয়েছিলেন নায়িকার বন্ধু অভিনেত্রী ত্বরিতা চট্টোপাধ্যায় (Twarita Chatterjee)। সৌম্য এদিন পরেছিলেন হলুদ পাঞ্জাবি ও সাদা চুড়িপা। অন্যদিকে, সন্দীপ্তা সদ্য নাকি প্রেমে পড়েছেন একরঙা শাড়ির। গায়ে হলুদের সকালে তাঁর পরণে দেখা গেল ঢালা হলুদ রঙের শাড়ি। খোলা চুল আর হালকা মেকআপে ঝলমল করছিলেন নায়িকা। সেই ঝলমলানি কেবল সৌন্দ্যর্য্য়ের নয়, খুশিরও। সন্দীপ্তাকে দেখা গেল বড় চশমা থেকে শুরু করে বিভিন্ন স্টাইল করে ছবি তুলতে। পরে অবশ্য নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে গায়ে হলুদের ছবিও শেয়ার করে নিয়েছিলেন সন্দীপ্তা। সেখানে বর ও কনেকে দেখা গিয়েছিল একসঙ্গো পোজ দিতে। 

আরও পড়ুন: Prosenjit-Rituparna: জুটি হিসেবে ৫০তম ছবি! প্রসেনজিৎ-ঋতুপর্ণার এবারের ম্যাজিকের কারিগর কৌশিক

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Arijit Singh Comeback: অবসর ভেঙে বলিউডে ফিরছেন অরিজিৎ সিং? এবার বড় তথ্য প্রকাশ্যে এল!
অবসর ভেঙে বলিউডে ফিরছেন অরিজিৎ সিং? এবার বড় তথ্য প্রকাশ্যে এল!
Jantar Mantar Protest: অনশন কর্মসূচীর পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন, এখনও উত্তরের অপেক্ষায় জাভেদ-শাবানা!
অনশন কর্মসূচীর পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন, এখনও উত্তরের অপেক্ষায় জাভেদ-শাবানা!
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা

ভিডিও

JP Nadda Meets Protestors : হাসপাতালে গিয়ে আহত আন্দোলনকারীদের সঙ্গে দেখা করলেন জেপি নাড্ডা
Abhishek Banerjee | প্রয়োজনে মেডিক্যাল বোর্ড বসিয়ে SSKM হাসপাতালে চিকিৎসা হোক | ABP ANANDA LIVE
Firhad Hakim News | বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করেন ফিরহাদ হাকিম | ABP ANANDA LIVE
TMC News | একুশে জুলাইয়ের ঠিক আগের দিন ইতিহাস নিয়ে শুরু হল নতুন করে কাটাছেঁড়া
TMC News | কলকাতায় একুশে জুলাইয়ের তিন তিনটে সভা। তার মধ্যে দুটি সভা তৃণমূলের দুই শিবিরের, আর একটি কংগ্রেসের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bus Ticket : মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Crime News : জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
CJP Protest: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
EPS Pension Hike : ১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
Ritabrata on Diamond Harbour FC: শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
Kolkata Police in Bhangar: ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
Suvendu Adhikari: চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
Embed widget