এক্সপ্লোর

Sandipta-Soumya Engagement: হবু বরের জন্য বিশেষ পারফরম্যান্স, নাচে-গানে সন্দীপ্তার বাগদান স্বপ্নের মতোই সুন্দর

Tollywood Marriage: এদিনের অনুষ্ঠান সাজিয়ে তোলা হয়েছিল প্রচুর নাচে গানে। ত্বরিতা চট্টোপাধ্যায় সহ অন্যান্য বন্ধুদের সঙ্গে সন্দীপ্তা পারফর্ম করেন 'দিল লেজা লেজা' গানে।

কলকাতা: প্যাস্টেল শেডের লেহঙ্গা আর শেরওয়ানিতে ভালবাসার রঙ। নাচ-গানের আয়োজনে এ যেন কোনও ছবির রোম্যান্টিক দৃশ্যের শ্যুটিং! আংটি আর মন, দুইই বদল করলেন সন্দীপ্তা সেন (Sandipta Sen) ও সৌম্য মুখোপাধ্যায় (Soumya Mukherjee)। ৭ ডিসেম্বর সামাজিক বিয়ে করে সাত পাকে বাঁধা পড়বেন তাঁরা, এর আগে, বালিগঞ্জের এক বাগানবাড়িতে আয়োজন করা হল সন্দীপ্তার আংটিবদলের অনুষ্ঠানের। 

বলিউডে এখন প্যাস্টেল লেহঙ্গার রীতি। অনুষ্কা শর্মা (Anushka Sharma) থেকে শুরু করে আথিয়া শেট্টি (Athia Shetty), পরিণীতি চোপড়া (Parineeti Chopra), আলিয়া ভট্ট (Alia Bhatt)... প্রত্যেকেই বিয়ের বিশেষ দিনটায় বেছেছিলেন প্যাস্টেল শেডের পোশাক। যদিও সন্দীপ্তা জানিয়েছেন তিনি বিয়ের দিন একেবারে সাবেকি সাজে সাজবেন। গয়না থেকে শুরু করে বেনারসি... সব কিছুতেই থাকবে সাবেকি ছোঁয়া। তবে আংটি-বদলের পোশাকে ছিল নতুনত্ব। ভারি কাজের প্যাস্টেল শেডের লেহঙ্গা পরেছিলেন সন্দীপ্তা। খোলা চুলে ছিল সফট কার্ল আর ফুলের সাজ। 

এদিনের অনুষ্ঠান সাজিয়ে তোলা হয়েছিল প্রচুর নাচে গানে। ত্বরিতা চট্টোপাধ্যায় সহ অন্যান্য বন্ধুদের সঙ্গে সন্দীপ্তা পারফর্ম করেন 'দিল লেজা লেজা' গানে। হবু বধূর একার একটি বিশেষ পারফর্মমেন্সও ছিল এইদিন। গানটি ছিল, 'মোহে রং দো লাল, নন্দ কী লাল'। সন্দীপ্তা নাচ করতে ভালবাসেন আর সেই কারণেই নিজের বিশেষ দিনটা তিনি সাজিয়ে তুলেছিলেন নাচে-গানে। হবু বরের জন্য বিশেষ গান ও নাচও পরিকল্পনা করেছিলেন সন্দীপ্তা। 

এদিন মঞ্চেই একে অপরকে আংটি পরিয়ে দেন সন্দীপ্তা ও সৌম্য। সোশ্যাল মিডিয়ায় আংটি বদলের ছবিও শেয়ার করেছেন তাঁরা। হইচই-এর CEO-পদে থাকা সৌম্যর সঙ্গে সন্দীপ্তার আলাপ হয়েছিল একটি পার্টিতে। সেখান থেকেই বন্ধুত্ব ও প্রেম। অবশেষে সেই সম্পর্ক পরিণতি পেল আংটিবদলে। বাগদানের দিন সাবেকি খাবারের পাশাপাশি আয়োজন ছিল মোগলাই ও চাইনিজেরও। বিয়ের দিন সন্দীপ্তা ও সৌম্য সাবেকি সাজে সাজবেন দুজনেই। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by SANDIPTA SEN (@sandiptasen)

আরও পড়ুন: Urfi's Account Suspended: হঠাৎ গায়েব উরফির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট! স্বল্প পোশাক পরার কোপ?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget