এক্সপ্লোর

Sanjay Dutt: রাজনীতিতে যোগ দিচ্ছেন সঞ্জয় দত্ত? লড়বেন ভোটে? খোলসা করলেন নিজেই

Sanjay Dutt Politics: এগিয়ে আসছে লোকসভা নির্বাচন। বিনোদন দুনিয়ার একাধিক তারকা যোগ দিচ্ছেন রাজনীতিতে। শোনা যায় সেই পথেই হাঁটতে চলেছেন সঞ্জয় দত্ত। এবার সেই জল্পনা নিয়ে মুখ খুললেন অভিনেতা নিজেই।

নয়াদিল্লি: রাজনীতিতে যোগ দিচ্ছেন বলিউডের (Bollywood) তারকা অভিনেতা সঞ্জয় দত্ত (Sanjay Dutt)? জল্পনা চলছিল বহুদিনই। এবার সেই গুজবে জল ঢাললেন অভিনেতা স্বয়ং। অভিনেতা স্পষ্ট করে জানালেন যে তাঁর রাজনীতিতে (Politics) যোগ দেওয়ার কোনও ইচ্ছা এই মুহূর্তে নেই বা তোনও রাজনৈতিক দলের সঙ্গে তাঁর এমন সখ্যও নেই। 

রাজনীতিতে সঞ্জয়-যোগ? খোলসা করলেন অভিনেতা

রাজনীতির গুঞ্জনে জল ঢাললেন বলিউডের সঞ্জু। সম্প্রতি এক্স হ্যান্ডলে একটি বিবৃতি পোস্ট করে তিনি রাজনীতিতে যোগ দেওয়ার সমস্ত জল্পনা খারিজ করে দেন। তিনি সঙ্গে এও জানান যে ভবিষ্যতে যদি এমন কোনও ঘটনা ঘটে, যদি তিনি কোনও রাজনৈতিক দলে যোগ দেন, তাহলে তা নিজেই ঘোষণা করবেন। অনুরাগী ও মিডিয়া, সকলকেই তিনি যে কোনও ধরনের অনিশ্চিত খবর বিশ্বাস করা থেকে দূরে থাকতেই অনুরোধ করেন। 

তিনি পোস্টে লেখেন, 'আমার রাজনীতিতে যোগদানের সমস্ত গুজব থামাতে চাই। আমি কোনও রাজনৈতিক দলে যোগ দিচ্ছি না বা ভোটে দাঁড়াচ্ছি না। আমি যদি রাজনৈতিক জগতে পা রাখার সিদ্ধান্ত নিই তাহলে আমিই সর্বপ্রথম সেই বিষয়ে ঘোষণা করব। দয়া করে আপাতত আমার সম্পর্কে যা প্রচারিত হচ্ছে তা বিশ্বাস করা থেকে বিরত থাকুন।'

 

এই বিবৃতি জারির কারণ সম্প্রতি তাঁকে ঘিরে বিনোদন দুনিয়ায় তৈরি হওয়া জল্পনা। সম্প্রতি তারকা অভিনেতা গোবিন্দা ১৪ বছরের বিরতির পর ফের যোগ দিয়েছেন রাজনীতিতে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের উপস্থিতিতে তিনি শিবসেনায় যোগ দেন। তারপরেই বিজেপিতে যোগ দিয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। আসন্ন লোকসভা নির্বাচনের প্রার্থীও তিনি। হিমাচল প্রদেশের মান্ডি থেকে ভোটে লড়বেন তিনি বিজেপির হয়ে। এছাড়া বিজেপির টিকিটে মেরট থেকে নির্বাচনে লড়বেন অভিনেতা অরুণ গোভিল। 

আরও পড়ুন: Ankush on Mirza: হঠাৎ মুক্তির দিন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত, 'ড্রিম প্রোজেক্ট' মির্জা নিয়ে ভয় অঙ্কুশের?

কাজের ক্ষেত্রে অভিনেতা সঞ্জয় দত্তের হাতে একগুচ্ছ আকর্ষণীয় প্রজেক্ট রয়েছে। তাঁকে মাল্টিস্টারার 'ওয়েলকাম টু দ্য জাঙ্গল' ছবিতে দেখা যাবে অক্ষয় কুমার, সুনীল শেট্টি, পরেশ রাওয়াল, দিশা পাটনির সঙ্গে আহমেদ খানের পরিচালনায়। 'ওয়েলকাম' ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি এটি। এছাড়া তাঁকে ফের জুটি বাঁধতে দেখা যাবে তাঁর 'মুন্নাভাই' সহ-অভিনেতা আরশাদ ওয়ারসির সঙ্গে, সিদ্ধান্ত সচদেবার আগামী ছবি 'জেল'-এ। চলতি বছরের শুরুর দিকে এই ছবির ঘোষণা করা হয়। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Big Boss Bangla: 'রাত হলেই গিরগিটির মতো রং বদলে..', বিগ বস বাংলা নিয়ে বিস্ফোরক ভরত কলের স্ত্রী জয়শ্রী
'রাত হলেই গিরগিটির মতো রং বদলে..', বিগ বস বাংলা নিয়ে বিস্ফোরক ভরত কলের স্ত্রী জয়শ্রী
Dev-Subhasree: 'আগের মতোই আজও আছে সবই এক'... কমেন্টবক্সে দেব-শুভশ্রীর কথোপকথনে মজে নেটপাড়া
'আগের মতোই আজও আছে সবই এক'... কমেন্টবক্সে দেব-শুভশ্রীর কথোপকথনে মজে নেটপাড়া
Uttam Kumar Film Center: উত্তমকুমারের নামে তৈরি হবে ফিল্ম সেন্টার, থাকবে কী কী বিশেষ ব্যবস্থা? কী জানাচ্ছেন মুখ্যমন্ত্রী?
উত্তমকুমারের নামে তৈরি হবে ফিল্ম সেন্টার, থাকবে কী কী বিশেষ ব্যবস্থা? কী জানাচ্ছেন মুখ্যমন্ত্রী?
Tollywood News: জিতু-শ্রাবন্তীর সিনেমায় মানুষের গল্প, লভ্যাংশ ব্যবহার হবে বিশেষভাবে সক্ষম মানুষদের চিকিৎসায়
জিতু-শ্রাবন্তীর সিনেমায় মানুষের গল্প, লভ্যাংশ ব্যবহার হবে বিশেষভাবে সক্ষম মানুষদের চিকিৎসায়

ভিডিও

Nepal Flood Update : নেপালে ভয়াবহ বিপর্যয়ের পর থেকে খোঁজ নেই এ রাজ্যের ৩২ জনের, তাঁরা কোথায়?
Nepal Flood Update : নেপালে ভয়াবহ বিপর্যয়ের পর থেকে খোঁজ নেই এ রাজ্যের ৩২ জনের, তাঁরা কোথায়?
Kunal Ghosh : ঋতব্রতর বিরুদ্ধে যে চিঠি দিয়েছেন কুণাল, তার উত্তর দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক
Jadavpur BJP Attacks News: প্রতিবাদ করায় যাদবপুরে বিজেপি কর্মীদের মারধর! কাঠগড়ায় তৃণমূল
Nepal Flood News : নেপালে অলৌকিক উদ্ধার,৯দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার জলবিদ্যুৎ প্রকল্পের ২কর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget