এক্সপ্লোর

Ankush on Mirza: হঠাৎ মুক্তির দিন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত, 'ড্রিম প্রোজেক্ট' মির্জা নিয়ে ভয় অঙ্কুশের?

Ankush Hazra on Mirza: ৯ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল 'মির্জা' ছবিটির। তবে এবার আর ৯ তারিখ নয়, আরও দুটো দিন পিছিয়ে ১১ তারিখ মুক্তি পাবে 'মির্জা'

কলকাতা: জোরকদমে চলছিল প্রচার, কিন্তু হঠাৎ এমন কি হল যে পিছিয়ে দিতে হল তাঁর স্বপ্নের কাজের মুক্তির দিন? ৯ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল অঙ্কুশ হাজরার (Ankush Hazra)-র প্রযোজনার প্রথম ছবি 'মির্জা' (Mirza)-র। তবে হঠাৎই, রবিবার সন্ধেয় ঘোষণা করা হল, পিছিয়ে গিয়েছে এই ছবি মুক্তির দিন। অর্থাৎ মির্জা আর মুসকানের জুটি দেখার জন্য অনুরাগীদের অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন। 

৯ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল 'মির্জা' ছবিটির। তবে এবার আর ৯ তারিখ নয়, আরও দুটো দিন পিছিয়ে ১১ তারিখ মুক্তি পাবে 'মির্জা' (Mirza)। সোশ্যাল মিডিয়ায় এই খবর পোস্ট করে নিয়েছেন অঙ্কুশ নিজেই। কিন্তু কেন? এর সঙ্গে কি যোগ রয়েছে বলিউডের দুটির ছবির মুক্তিরও। এই একই দিনে মুক্তি পাচ্ছে 'ময়দান' ও অজয় দেবগণের (Ajay Devgan)-এর 'বড়ে মিঞা ছোটে মিঞা'। জানা যাচ্ছে, ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির। তবে ঈদের চাঁদ ভালভাবে দেখা যাবে না ৯ ও ১০ তারিখ। ১১ তারিখে স্পষ্ট দেখা যাওয়ার কথা ঈদের চাঁদের। আর সেই দিনকেই শুভ হিসেবে বিশ্বাস করে নিজের প্রযোজনার প্রথম ছবি মুক্তি দিতে চান অঙ্কুশ। 

ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই ছবির ট্রেলার। ছবির প্রচারে কোনও খামতি রাখছেন না অঙ্কুশ। বিভিন্ন দিকে ছুটে বেড়াচ্ছেন তাঁরা। কেবল শহরাঞ্চল নয়, বিভিন্ন জেলায় গিয়ে গিয়ে প্রচার করেছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা দুজনেই। এই জুটি ব্যক্তিগত জীবনেও বেশ জনপ্রিয় দর্শকদের। পর্দাতেও তাঁদের রসায়ন বেশ পছন্দ দর্শকের। এই ছবিতে কেবল প্রেম নয়, নমনীয় নায়িকা নয়, রীতিমতো ভরপুর অ্যাকশন করতে দেখা যাবে ঐন্দ্রিলাকে। ছকভাঙা ভিলেনের চরিত্রে কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)-কে নিয়ে অনুরাগীদেরও যথেষ্ট আশা রয়েছে। 

ইতিমধ্যেই মুক্তি পেয়েছে এই ছবির একাধিক গান। সেখানে কখনও প্রেমের ছোঁয়া, কখনও আবার অ্যাকশন। মোট-কথা চর্চায় রয়েছে এই ছবি। আর সেই ছবিকে ঘিরে দর্শকদের প্রত্যাশাও রয়েছে যথেষ্ট। প্রযোজক অঙ্কুশ নায়ক হয়ে তা পূরণ করতে পারবেন কি না এখন সেটাই দেখার। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ankush (@ankush.official)

আরও পড়ুন: Rishabh and Urvashi: ২২ গজে ব্যাট হাতে ছন্দে ঋষভ, তাই খালি পায়ে ৪৬ কিলোমিটার হেঁটে ব্রতপালন ঊর্বশীর?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tollywood News: দুর্নীতিমুক্ত হবে গিল্ড, বেতন-শিফট নিয়েও নতুন সিদ্ধান্ত! টলিউডের জট কাটাতে নন্দনে বৈঠক
দুর্নীতিমুক্ত হবে গিল্ড, বেতন-শিফট নিয়েও নতুন সিদ্ধান্ত! টলিউডের জট কাটাতে নন্দনে বৈঠক
Entertainment News: স্ত্রীয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্ক, তার মধ্যেই নতুন নায়িকাকে নিয়ে সিনেমা ঘোষণা নায়কের!
স্ত্রীয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্ক, তার মধ্যেই নতুন নায়িকাকে নিয়ে সিনেমা ঘোষণা নায়কের!
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Sam Neill Passes Away : প্রয়াত 'জ্যুরাসিক পার্ক' খ্যাত অভিনেতা স্যাম নীল
প্রয়াত 'জ্যুরাসিক পার্ক' খ্যাত অভিনেতা স্যাম নীল

ভিডিও

Sushmita Dev : মমতা বন্দ্যোপাধ্য়ায়কে দেখে রাজনীতিতে এসেছি : সুস্মিতা দেব
BJP Government in Bengal : আজ থেকে রাজ্যে কার্যকর হল গুন্ডা দমন আইন, কী এমন এই আইনে?
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা লাহেক আলি, কী অভিযোগ তার বিরুদ্ধে?
TMC News: থানার বাইরে ঢাক বাজিয়ে তীর্থঙ্কর ঘোষের গ্রেফতারি উদযাপন
Manas Bhunia: গ্রেফতারি নিয়ে রক্ষাকবচ পেলেও সবং ছাড়তে পারবেন না মানস ভুঁইয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget