এক্সপ্লোর

Sara Ali Khan: সেফের ওপর হামলার পরে ছুটে গিয়েছিলেন এখানেই, ফের চন্দ্রমৌলেশ্বর মন্দিরে সারা আলি খান

Sara Ali Khan News: সারাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে দুর্ঘটনাটি তাঁর পরিবারকে আরও কাছে এনেছে কিনা। তাঁর বাবা সেফের সঙ্গে তার বন্ধনকে আরও শক্তিশালী করেছে কিনা।

কলকাতা: তাঁর নামের শেষে 'খান' থাকলেও, তিনি নিজের ধর্মের পাশাপাশি হিন্দুধর্মে বিশ্বাস করেন তিনি। হামেশাই তিনি ছুটে যান বিভিন্ন মন্দিরে, পুজো দেন। প্রার্থনা করেন। এমনকি বাড়িতে কোনও বিপদ ঘটলেও তিনি ছুটে যান মন্দিরেই। আর সদ্যই চন্দ্রমৌলেশ্বর মন্দিরে পুজো দিলেন সারা আলি খান (Sara Ali Khan)। অভিনেত্রী শুক্রবার কর্ণাটকের হুবলিতে শ্রী চন্দ্রমৌলেশ্বর মন্দিরে গিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় তিনি শেয়ার করে নিয়েছেন নিজের ছবি। সেখানে দেখা যাচ্ছে, তিনি সাদা ও গোলাপিতে একটি পোশাক পরে মন্দিরে গিয়েছিলেন।

তাঁকে কপালে তিলক এবং গলায় ফুলের মালা পরে থাকতে দেখা গেছে। সারা আলি খানের আগে অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty),  সুনীল শেট্টি (Sunil Shetty) এবং ক্যাটরিনা কইফও (Katrina Kaif) A সম্প্রতি উপকূলীয় কর্ণাটকের  এই মন্দিরে গিয়েছিলেন। সারা আলি খান মন্দির চত্বরে কিছু ছবি তোলেন। সোশ্যাল মিডিয়ায় তিনি সেগুলি শেয়ার করে নিয়েছেন। কিছুদিন আগে সারা আলি খানের বাবা সেফ আলি খানের ওপর আক্রমণ করা হয়। সেফের বাড়িতে ঢুকে পড়েছিল এক আততায়ী। ছুরি দিয়ে সেফের ওপর হামলা চালানো হয়। জানা গিয়েছে,  সারা আলি খান তখন চন্দ্রমৌলেশ্বর মন্দিরে পুজো দিতে এসেছিলেন। হুবলির মন্দিরে আসা সারা আলি তাঁর অনুরাগীদের জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে।

এর আগে,  সারা তাঁর বান্দ্রার বাড়িতে তাঁর বাবা সেফ আলি খানের উপর হামলার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছিলেন। তিনি বলেন,  এই ঘটনা তাঁকে হতবাক করেছিল এবং জীবনের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছিল। সারা জানিয়েছিলেন বাবাকে নিরাপদে রাখার জন্য ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন,  'আরও খারাপ কিছু হতে পারত। ঈশ্বরকে ধন্যবাদ যে,  সবকিছু ঠিক আছে। আমাদের সকলের জীবনের জন্য কৃতজ্ঞ হওয়া উচিত।’

সারাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে দুর্ঘটনাটি তাঁর পরিবারকে আরও কাছে এনেছে কিনা। তাঁর বাবা সেফের সঙ্গে তার বন্ধনকে আরও শক্তিশালী করেছে কিনা। সারা উত্তরে বলেছিলেন, ‘এই ঘটনা আমায় বুঝিয়েছে, সবকিছুই ক্ষণস্থায়ী। এটা আমার নতুন করে বোঝার কিছু নেই যে আমি আমার বাবাকে ভালোবাসি।  আমি এটা গত 29 বছর ধরে জানি। আরও খারাপ  কিছু হতে পারত এবং আমি খুব কৃতজ্ঞ যে সবকিছু ঠিক আছে। এই ঘটনা যেন আমাদের আরও একবার জীবনের মূল্য বুঝিয়ে দিয়ে গেল।‘ সারার মতে, ঘটনাটি তাকে জীবনের ছোট ছোট আনন্দের প্রশংসা করতে শিখিয়েছিল।
উল্লেখ্য, 2025 সালের 16 জানুয়ারি সইফ আলি খানের বাড়িতে হামলা হয়। চুরির উদ্দেশ্যে প্রবেশ করা চোরটি ছুরি দিয়ে তাদের আক্রমণ করেছিল বলে অভিযোগ। এরপরই অভিনেতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর অস্ত্রোপচারও করা হয়েছে।

 

সেরা শিরোনাম

Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget