এক্সপ্লোর

Saswata Chatterjee Exclusive: বাবা স্বর্ণযুগের তারকা, অভিনয়ে আসার পরিকল্পনাই ছিল না শাশ্বতর!

বাবা তৎকালীন বাংলা সিনেমার নায়ক শুভেন্দু চট্টোপাধ্যায়। অথচ অভিনয়ে আসার কোনও পরিকল্পনাই নাকি ছিল না তাঁর। শাশ্বত বলছেন, 'আমাদের একটা পাড়া ছিল। পাড়ার ছেলেরা ঠিক যেভাবে থাকে, সেভাবেই থাকতাম আমি'

কলকাতা: তিনি তারকা সন্তান। কিন্তু হাবেভাবে তার চিহ্নমাত্রও নেই। কখনও খালি পায়ে লেকের মাঠে ফুটবল খেলছেন, কখনও আবার পাড়ার চায়ের দোকানে বসে আড্ডা মারছেন। মনে হত, মাথার ওপর বাবা, মা আছেন তো, তাঁরা ভাববেন। একদিন কিছুটা বিরক্ত হয়েই তারকা বাবা প্রশ্ন করলেন, তুই কী হবি? কী হত, যদি অভিনয়ে পাই না রাখতেন তিনি? ছোট থেকে কোন নেশাকে পেশা হিসেবে বেছে নেওয়ার স্বপ্ন ছিল তাঁর? এবিপি লাইভের 'যদি অভিনেতা না হতাম' সিরিজে নিজের স্বপ্ন নিয়ে মুখ খুললেন শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)। 

সামনেই মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি 'আবার কাঞ্চনজঙ্ঘা'। সেই ছবির প্রচারে এসেই এবিপি লাইভের সঙ্গে আড্ডায় মজেছিলেন শাশ্বত। বাবা তৎকালীন বাংলা সিনেমার নায়ক শুভেন্দু চট্টোপাধ্যায়। অথচ অভিনয়ে আসার কোনও পরিকল্পনাই নাকি ছিল না তাঁর। শাশ্বত বলছেন, 'আমাদের একটা পাড়া ছিল। পাড়ার ছেলেরা ঠিক যেভাবে থাকে, সেভাবেই থাকতাম আমি। চায়ের দোকানে, রকে আড্ডা দিতাম। রাস্তায় ক্রিকেট, ফুটবল খেলতাম। লেকের মাঠে খালি পায়ে ফুটবল খেলতাম। কখনও ভবিষ্যৎ নিয়ে ভাবিনি। মনে হত, মাথার ওপর বাবা-মা আছেন, তারাই ভাববে। একটা বয়স থাকে যখন লোকে ভবিষ্যৎ ভাবে না। আমি অনেক বছর পর্যন্ত ভবিষ্যৎ ভাবিনি। এখনও যে খুব একটা ভবিষ্যৎ ভেবে কাজ করি তা নয়। জীবন যেমনভাবে আসে, তাকে তেমনভাবেই গ্রহণ করি। আজকের দিনটা ভালো গেলেই ভালো থাকব।'

আরও পড়ুন: Ritabhori Chakraborty Exclusive: মনোবিদ হওয়ার স্বপ্ন নিয়ে সায়েন্স পড়তে চেয়েছিলেন ঋতাভরী

ছোটবেলার রচনায় 'বড় হয়ে কী হতে চাও' লেখেননি, এমন ছাত্রছাত্রী নেই। এই প্রশ্নের উত্তর কী দিতেন অভিনেতা? ঠোঁট উল্টোলেন শাশ্বত। তারপর বললেন, কোনও স্বপ্ন ছিল না। একদিন বাবা আমায় ডেকে বাধ্য হয়ে প্রশ্ন করলেন, তুই কী হতে চাস? আমি তো কিছুই বুঝতে পারছি না কোন দিকে যাচ্ছে! যে দিকে দু চোখ যায়.. সেদিকে চলে যেতাম যেন..' হেসে ফেললেন শুভেন্দু পুত্র।

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jantar Mantar Protest: অনশন কর্মসূচীর পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন, এখনও উত্তরের অপেক্ষায় জাভেদ-শাবানা!
অনশন কর্মসূচীর পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন, এখনও উত্তরের অপেক্ষায় জাভেদ-শাবানা!
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
FIFA World Cup 2026: জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget