এক্সপ্লোর

Shah Rukh Khan: ওটিটির দুনিয়ায় আসছে 'এসআরকে প্লাস', কীসের ইঙ্গিত দিলেন শাহরুখ?

ডেনিম জ্যাকেট আর চোখে সানগ্লাস, নিজস্ব স্টাইলে 'থাম্বস আপ' দেখাচ্ছেন বলিউডের বাদশা শাহরুখ খান। নাহ.. কেবল সাধারণ ছবি নয়, এটি একটি ঘোষণা। ছবির পাশে লেখা, 'এসআরকে প্লাস' শীঘ্রই আসছে। 

মুম্বই: ডেনিম জ্যাকেট আর চোখে সানগ্লাস, নিজস্ব স্টাইলে 'থাম্বস আপ' দেখাচ্ছেন বলিউডের বাদশা শাহরুখ খান। নাহ.. কেবল সাধারণ ছবি নয়, এটি একটি ঘোষণা। ছবির পাশে লেখা, 'এসআরকে প্লাস' শীঘ্রই আসছে। 

মঙ্গলবার সকালে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি আপলোড করেন শাহরুখ খান। নিজের একটি ছবি আর পাশে লেখা, 'এসআরকে প্লাস' শীঘ্রই আসছে। ক্যাপশানে শাহরুখ লিখেছেন, 'কুছ কুছ হোনে ওয়ালা হ্যায়, ওটিটি কে দুনিয়া মে (ওটিটির দুনিয়ায় কিছু একটা হতে চলেছে।)' কীসের ইঙ্গিত? নতুন ছবি? ওটিটি প্ল্যাটফর্ম? ওয়েব সিরিজ? এবিপি আনন্দের তরফে যোগাযোগ করা হয়েছিল শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেনমেন্টের সঙ্গে। সংস্থার তরফ থেকেও বজায় রাখা হয় ধোঁয়াশা। জানানো হয়, এটা কোনও ওয়েব প্ল্যাটফর্ম বা ওয়েব সিরিজ নয়। সম্পূর্ণ ঘোষণার জন্য অপেক্ষা করতেই হবে।

সদ্য প্রকাশ্যে এসেছে শাহরুখ খানের নতুন ছবি 'পাঠান'-এর টিজার। সিদ্ধার্থ আনন্দের (Siddharth Anand) পরিচালনায় ও যশ রাজ ফিল্মসের (Yash Raj Films) প্রযোজনায় 'পাঠান' মুক্তি পাচ্ছে ২০২৩ সালের ২৫ জানুয়ারি। এই ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করছেন জন আব্রাহাম (John Abraham) ও দীপিকা পাড়ুকোনও (Deepika Padukone)। 

আরও পড়ুন: 'স্বপ্নসন্ধানী' থেকে স্বপ্নের শুরু, কৌশিক-অনির্বাণকে 'টিকটিকি'-তে পেয়ে আপ্লুত ধ্রুব

সদ্য ছবির টিজার পোস্ট করে ক্যাপশনে কিং খান লেখেন, 'আমি জানি দেরি হয়ে গেল... কিন্তু তারিখটা মনে রাখবেন... পাঠান সময় শুরু হচ্ছে এখন... ২৫ জানুয়ারি, ২০২৩ সালে দেখা হচ্ছে সিনেমা হলে। হিন্দি, তামিল ও তেলুগুতে মুক্তি পাচ্ছে।'

'পাঠান' নিয়ে কম জল্পনা হয়নি। ছবি মুক্তির তারিখ, অন্যান্য অভিনেতাদের নাম থেকে শুরু করে শাহরুখের নয়া লুক এবং সেট থেকে তাঁর ছবি ফাঁস হয়ে যাওয়া এমনকী পুরনো ছবি এডিট করে ভাইরাল। সবই ঘটেছে। অজস্র ফ্যানের মনে রাজত্ব করা বাদশা এবার নিজেই প্রকাশ্যে আনলেন তাঁর লুক। টিজারে পরিষ্কার তাঁর মুখ না দেখালেও, আলো আঁধারি আগুনের আবহে লম্বা চুলে শাহরুখ খানকে এক ঝলকেই চেনা যায়।
 
শাহরুখ খানকে শেষ বড়পর্দায় দেখা গিয়েছিল 'জিরো' ছবিতে। ক্যাটরিনা কাইফ ও অনুষ্কা শর্মার সঙ্গে সেই ছবি বক্স অফিসে বিশেষ ভাল ব্যবসা করতে পারেনি। তারপর আসে কোভিড। অতিমারীর জেরে আটকে পড়ে একাধিক ছবির কাজ। এরপর গত অক্টোবরে শাহরুখ-পুত্র আরিয়ানের গ্রেফতারির ফলেও বাধা পড়ে 'পাঠান' ছবির কাজে। মাঝপথে শ্যুটিং ছেড়ে মুম্বই উড়ে আসেন বাবা শাহরুখ। এই সবকিছুর মধ্যে শাহরুখ-অনুরাগীদের অপেক্ষা ও উত্তেজনাও বাড়তে থাকে। যা অবশেষে খানিক নিরসন হল।
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shah Rukh Khan (@iamsrk)

">

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget